Main Menu

নবীনগর প্রেসক্লাবের পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার জেলার ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৩৮ বছর পূর্তি উপলক্ষে শনিবার নবীনগর মহিলা ডিগ্রি কলেজে সাংবাদিক পরিবারের দিনব্যাপি উৎসব মুখর পরিবেশে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

‘জীবন ইউক সুন্দর ও আনন্দময়’ এ শ্লোগানে মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গনে এ মিলনমেলায় আলোচনাসভা, চা চক্র, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা, কৌতুক, মধ্যান্নভোজ, পুরস্কার বিতরণ, ও র‌্যাফেল ড্র এর মধ্য দিয়ে আনন্দঘণ পরিবেশে সম্প্রতির বন্ধনে মিলিত হন সাংবাদিক পরিবারের সদস্যরা।

সকাল ৯ টায় শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্ত্তী শ্যামল। প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাধারন সম্পাদক সাইদুল আলম সোহরাফের পরিচালনায় প্রেসক্লাব সদস্য আসাদুজ্জামান কল্লোলের সঞ্চালনায় ৩৮ বছরের ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী প্রিয়াঙ্কা সরকার,নবীনগর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শুক্লা রাণি ভট্টাচার্য,

নবীনগর থনার ওসি আব্দুর রাজ্জাক, প্রেসক্লাবের প্রাক্তন সদস্য আইজীবি জাকারিয়া সরকার তসলিম, প্রাক্তন সদস্য সাবেক পৌর প্রশাসক মলাই মিয়া, প্রাক্তন সদস্য জাকির হোসেন রাসেল, প্রাক্তন সদস্য জিএম কিবরিয়া, আতাউল রহমান, তৌফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য,  সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, মো: নূরে আলম, জ ই বুলবুল, এস এ রুবেল সহ প্রেসক্লাবের প্রতিষ্টাকালীন সদস্যও বর্তমান সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছারা সকল আমন্ত্রিত অতিথিদের উপহার প্রদান করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares