Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ মিছিল

[Web-Dorado_Zoom]

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডে জড়িতের বিচার ও ধর্মীয় সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে শহরের বঙ্গবন্ধু স্কয়ারের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌরমুক্ত মঞ্চ ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতা-কর্মীরা।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউতলি বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান।

ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মুবারকুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বোরহান উদ্দিন কাসেমী ও সাধারণ সম্পাদক আলী আজম কাসেমী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। ইসকনের যারাই এ হত্যাকান্ডের সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ইসকনকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে এটি নিষিদ্ধের দাবি জানান বক্তারা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares