Main Menu

April, 2026

 

বাঞ্ছারামপুরে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার দুর্গারামপুর-আসাদনগর সড়কে অবস্থিত মেসার্স এ কে এন্টারপ্রাইজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিষ্ঠানটির মালিক শফিকুল ইসলাম (৫৬) দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের মাধ্যমে রসিদবিহীনভাবে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি করে আসছিলেন। তার সঙ্গে আরো কয়েকজন সহযোগী জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকারRead More


এক বছর ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, ২ হাজার কোটি টাকার সার উৎপাদন ব্যাহত

গ্যাস সংকটে এক বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। এতে ব্যাহত হয়েছে অন্তত ২ হাজার কোটি টাকার ইউরিয়া উৎপাদন। বর্তমানে আমদানি করা সার দিয়ে চাহিদা মেটানো হলেও মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে সারের দাম বাড়ায় বিতরণ কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, আশুগঞ্জ উপজেলা সদরের মেঘনা নদীর তীরে ৪ দশকেরও বেশি সময় আগে প্রতিষ্ঠিত আশুগঞ্জ সার কারখানা। বর্তমানে প্রতিদিন প্রায় সাড়ে ১ হাজার ১০০ টন ইউরিয়া সার উৎপাদন করতে পারে কারখানাটি। তবে প্রতিষ্ঠার প্রথম দিকে উৎপাদন ক্ষমতা ছিল আরও বেশি। আশুগঞ্জ সারRead More


ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাত যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকায় অ/জ্ঞাত একটি যানবাহনের ধা/ক্কায় গু/রুতর আ/হত হন ওই যুবক। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে সরকারি অ্যাম্বুল্যান্সে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসাধীনRead More


নবীনগরে বিষধর সাপের কামড়ে কিশোরের মৃত্যু 

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ফসলি জমি দেখতে গিয়ে বিষধর সাপের কামড়ে ছামির (৯) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের ধনাশী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছামির ধনাশী গ্রামের সোহরাফ মিয়ার ছেলে। সে স্থানীয় ধনাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে ছামির নিজেদের ফসলি জমি দেখতে মাঠে যায়। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দিলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকRead More


নবীনগরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতালে ভাঙচুর

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর এক প্রসূতির রহস্যজনক মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা পলাতক রয়েছেন। শনিবাবার (৪ এপ্রিল) রাত ২টা ৩০ মিনিটে দিকে উপজেলা সদরের আহমেদ প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত প্রসূতির নাম রাকিবা আক্তার (১৮)। তিনি উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার স্বামী শফিকুল ইসলাম। পিতা মিজান মিয়া ও মাতা রেহেনা আক্তার। স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, প্রসব ব্যথা শুরু হলে রাকিবা আক্তারকে নবীনগর সদরের আহমেদ প্রাইভেট হাসপাতালে ভর্তিRead More


বাঞ্ছারামপুরে জুয়ার আসরে অভিযান, আটক ৭

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার ফরদাবাদ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন—মৃত বাক্কি মিয়ার ছেলে মো. জসীম (২৮), আক্কাছ মিয়ার ছেলে মো. তৌহিদ মিয়া (৩৮), মৃত কাশেম মিয়ার ছেলে আলম মিয়া (৪০), মৃত মিজান মিয়ার ছেলে মানিক মিয়া (২৭), মৃত আবু মিয়ার ছেলে আশিক মিয়া (২৫), মৃত জাহিদ হোসেনের ছেলে জিয়াউর রহমান (৩৫) এবং মৃত নোয়াব মিয়ার ছেলে মহি উদ্দিন (৪৮)। তারা সবাই ফরদাবাদ এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওইRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ফিল্মি স্টাইলে সিএনজিতে কিশোরীকে অপহরণ, আসামি গ্রেফতার, কিশোরী উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার একটি অপহরণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে তার হেফাজত থেকে এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার ১নং আসামি মোহাম্মদ সাকিব (২৩)কে গ্রেফতার করা হয়। তিনি সদর উপজেলার বুধল এলাকার বাসিন্দা। উদ্ধার হওয়া কিশোরী (১৪) স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। মামলার তথ্য অনুযায়ী, এর আগে কিশোরী অপহরণের ঘটনায় একটি মামলা দায়ের করা হয় এবং পরবর্তীতে তাকে উদ্ধার করে আদালতের মাধ্যমে পরিবারের জিম্মায় দেওয়া হয়। তবে পরবর্তীতে পুনরায় তাকে অপহরণের অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়,Read More


৪০ বছরের বিরোধ মেটাতে নবীনগরের উরখুলিয়া গ্রামে শান্তি সমাবেশ

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ মার্চ) উপজেলার উরখলিয়া গ্রামের আব্দুর রাজ্জাক সাহেবের বাড়ির আঙিনায় আয়োজিত এ সমাবেশে গ্রামের ছাত্র,জনতা,যুবক,প্রবাসি,বৃদ্ধ ও সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এসময় উরখলিয়া গ্রামের অন্যতম সমাজসেবক আব্দুল আউয়াল তার বক্তব্যে বলেন, গত ৪০ বছরে গ্রামে অন্তত ১০ জন মানুষের মৃত্যু হয়েছে, যার পেছনে ছিল পারস্পরিক হিংসা ও অহংবোধ। মতানৈক্যের কারণে দুই পক্ষের মানুষ একসাথে বসবাস করতে পারেনি, এমনকি মানুষকে কখনও কখনও কবরস্থানেও ঘুমাতে হয়েছে। তিনি বলেন,গত দশ বছরে এ গ্রামসহ মনিরপুর,ভৈরবনগর,বিদ্যাকুটেRead More


নবীনগরে অগ্নিকাণ্ড: অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সেমন্তঘর গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় হঠাৎ জামাল মিয়ার বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে পাশের প্রবাসী খোকন মিয়ার ঘরেও ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তীব্রতার কারণে তা ব্যর্থ হয়। অল্প সময়ের মধ্যেই দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ঘরের আসবাবপত্র, নগদ টাকা,Read More


বাসুদেব ইউনিয়ন ভেঙে আখাউড়ায় নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বিদ্যমান ছয়টি গ্রাম নিয়ে আখাউড়া উপজেলার বরিশল নামে নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে বাসুদেব ইউনিয়নবাসী।  শনিবার (৪ এপ্রিল) সকালে বাসুদেব উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন এডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া। আবুল হাসেম আসাদ মাষ্টারের সভাপতিত্বে খোকন ভূইয়া, জয়নাল আবেদীন ও সুমন মোহাম্মদ রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান নেছার উদ্দিন, রঞ্জু চেয়ারম্যান, শাহ জামাল রানা, জসিম মাহমুদ, জাহাঙ্গীর মেম্বার, রুস্তম মেম্বার, আজিজ মেম্বার, জীবন খা,ইয়াসিন মেম্বার, হাজি মহিউদ্দিন মুক্তা, মামুন মেম্বার, শাহরিয়ার আলম, শাহিন মেম্বার, মিজানুর রহমান বাদলসহ বাসুদেবRead More


This site is protected by wp-copyrightpro.com