Main Menu

বাঞ্ছারামপুরে জুয়ার আসরে অভিযান, আটক ৭

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার ফরদাবাদ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলেন—মৃত বাক্কি মিয়ার ছেলে মো. জসীম (২৮), আক্কাছ মিয়ার ছেলে মো. তৌহিদ মিয়া (৩৮), মৃত কাশেম মিয়ার ছেলে আলম মিয়া (৪০), মৃত মিজান মিয়ার ছেলে মানিক মিয়া (২৭), মৃত আবু মিয়ার ছেলে আশিক মিয়া (২৫), মৃত জাহিদ হোসেনের ছেলে জিয়াউর রহমান (৩৫) এবং মৃত নোয়াব মিয়ার ছেলে মহি উদ্দিন (৪৮)। তারা সবাই ফরদাবাদ এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় জুয়ার আসর বসার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলারত অবস্থায় হাতেনাতে তাদের আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে জুয়ার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এলাকায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ড দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares