Main Menu

নবীনগরে বিষধর সাপের কামড়ে কিশোরের মৃত্যু 

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ফসলি জমি দেখতে গিয়ে বিষধর সাপের কামড়ে ছামির (৯) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের ধনাশী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ছামির ধনাশী গ্রামের সোহরাফ মিয়ার ছেলে। সে স্থানীয় ধনাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে ছামির নিজেদের ফসলি জমি দেখতে মাঠে যায়। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দিলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পিতা সোহরাফ মিয়া জানান, দুপুরে ফসলি জমি দেখতে গিয়েই তার সন্তান সাপের কামড়ের শিকার হয়। হাসপাতালে নিয়েও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মজিব বলেন, সাপের কামড়ে ছামির নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। খবরটি অত্যন্ত দুঃখজনক।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares