Saturday, April 4th, 2026
৪০ বছরের বিরোধ মেটাতে নবীনগরের উরখুলিয়া গ্রামে শান্তি সমাবেশ
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ মার্চ) উপজেলার উরখলিয়া গ্রামের আব্দুর রাজ্জাক সাহেবের বাড়ির আঙিনায় আয়োজিত এ সমাবেশে গ্রামের ছাত্র,জনতা,যুবক,প্রবাসি,বৃদ্ধ ও সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এসময় উরখলিয়া গ্রামের অন্যতম সমাজসেবক আব্দুল আউয়াল তার বক্তব্যে বলেন, গত ৪০ বছরে গ্রামে অন্তত ১০ জন মানুষের মৃত্যু হয়েছে, যার পেছনে ছিল পারস্পরিক হিংসা ও অহংবোধ। মতানৈক্যের কারণে দুই পক্ষের মানুষ একসাথে বসবাস করতে পারেনি, এমনকি মানুষকে কখনও কখনও কবরস্থানেও ঘুমাতে হয়েছে। তিনি বলেন,গত দশ বছরে এ গ্রামসহ মনিরপুর,ভৈরবনগর,বিদ্যাকুটেRead More
নবীনগরে অগ্নিকাণ্ড: অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সেমন্তঘর গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় হঠাৎ জামাল মিয়ার বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে পাশের প্রবাসী খোকন মিয়ার ঘরেও ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তীব্রতার কারণে তা ব্যর্থ হয়। অল্প সময়ের মধ্যেই দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ঘরের আসবাবপত্র, নগদ টাকা,Read More
বাসুদেব ইউনিয়ন ভেঙে আখাউড়ায় নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বিদ্যমান ছয়টি গ্রাম নিয়ে আখাউড়া উপজেলার বরিশল নামে নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে বাসুদেব ইউনিয়নবাসী। শনিবার (৪ এপ্রিল) সকালে বাসুদেব উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন এডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া। আবুল হাসেম আসাদ মাষ্টারের সভাপতিত্বে খোকন ভূইয়া, জয়নাল আবেদীন ও সুমন মোহাম্মদ রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান নেছার উদ্দিন, রঞ্জু চেয়ারম্যান, শাহ জামাল রানা, জসিম মাহমুদ, জাহাঙ্গীর মেম্বার, রুস্তম মেম্বার, আজিজ মেম্বার, জীবন খা,ইয়াসিন মেম্বার, হাজি মহিউদ্দিন মুক্তা, মামুন মেম্বার, শাহরিয়ার আলম, শাহিন মেম্বার, মিজানুর রহমান বাদলসহ বাসুদেবRead More
ব্রাহ্মণবাড়িয়ায় হামের লক্ষণ নিয়ে ৫১ জন হাসপাতালে ভর্তি, শনাক্ত ৭
ব্রাহ্মণবাড়িয়ায় হামের লক্ষণ নিয়ে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ৫১ জন বিভিন্ন বয়সের শিশু ভর্তি হয়েছেন। এর মধ্যে সাতজন রোগীর হাম শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। শনিবার (৪ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ২৭ জন শিশু রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশু নতুন করে ভর্তি হয়েছে। হাম সংক্রান্ত শিশুদের জন্য হাসপাতালে আলাদা করে আইসোলেশন সেন্টার তৈরি করা হয়েছে। সেখানে রোগীদের আলাদা করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ দিকে হাসপাতাল ঘুরে দেখা গেছে, আইসোলেশন ওয়ার্ডে ২৭ রোগীর বিপরীতে আসন সংখ্যা ১০টি। ফলে বেশিরভাগ রোগীই মেঝেতে থেকে চিকিৎসাRead More



















