ছাত্রদলের কমিটিতে ট্রান্সজেন্ডার, সমালোচনায় অব্যাহতি
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের ছাত্রদলের একটি কমিটিতে ট্রান্সজেন্ডারকে পদ দেওয়ায় সমালোচনা তৈরি হয়েছে। সমালোচনার মুখে অবশেষে সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (৫ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের দফতরের দায়িত্বে থাকা যুগ্ম আহ্বায়ক মামুন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী বলেন, কসবা উপজেলায় সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ে ৫ সদস্যবিশিষ্ট কমিটি ছিল। সম্প্রতি ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটি দেওয়ার আগে বায়োডাটায় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলাম নিজের জেন্ডারের তথ্য গোপন করেন। এতে তিনি উল্লেখ্য করেছিলেন, পুরুষ হিসেবে। কিন্তু কমিটি ঘোষণার পর জানা যায়, তিনি অপারেশন করে পুরুষ থেকে নারী হয়েছেন। তথ্য গোপন করার অভিযোগে রেদোয়ান ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে, রেদোয়ান ইসলাম কমিটিতে থাকার বিষয়ে এক ভিডিও বার্তায় বলেন, অনেকে বুঝে না বুঝে নানা ধরনের মন্তব্য করছেন। আমাকে বিবেক বিবেচনা করে যুক্ত করেছেন। উনারা চাচ্ছিলেন সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে
এমন মানুষকে যুক্ত করতে। সৈয়দাবাদ কলেজ থেকে নৃত্য পরিবেশন করে আমি জেলা, উপজেলা, বিভাগসহ বিভিন্ন পর্যায়ে গিয়েছি। সেই হিসেবেই উনারা আমাকে এই পদে যুক্ত করেছেন। এতে করে কিছু মানুষের ঘুম হারাম হয়ে যাবে আমার জানা ছিল না। আমাকে নিয়ে এমনভাবে বিবাদ করছে, যেন আমাকে কোনো সংসদ আসন দেওয়া হয়েছে। আমি মনে করি যার যে যোগ্যতা আছে সেভাবে কাজ করতে পারবে। সে ছেলে নাকি মেয়ে তা বিষয় না।
« নাসিরনগরে ফসলি জমি থেকে ক্ষতবিক্ষত লাশ উদ্ধারের রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ (Previous News)
(Next News) আখাউড়ায় সেতুর অভাবে বাঁশের সাঁকো দিয়ে পার করতে হয় লাশ »



















