আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আখাউড়ায় ড্রেজার মেশিন রেখে পালাল মাটি উত্তোলনকারীরা
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের চাঁন্দপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. কফিল উদ্দিন মাহমুদ জানান, অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় ছয়টি ড্রেজার মেশিন ও সাত থেকে আট হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।
তিনি বলেন, মাটি উত্তোলনকারীদের ধরার জন্য ধাওয়া করলে তারা আখাউড়া সীমানা পার হয়ে কসবা উপজেলার দিকে পালিয়ে যায়। ভবিষ্যতে কসবা উপজেলা প্রশাসনের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করা হবে।
তিনি আরো জানান, অভিযানের সময় প্রায় ৩০-৪০ জন দেশীয় অস্ত্র নিয়ে ভয় দেখানোর চেষ্টা করলেও, ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
« বাঞ্ছারামপুরে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা (Previous News)



















