Main Menu

June, 2022

 

নবীনগরে শখের বসে ড্রাগন ফল চাষ করে সাবলম্বাী আলি আজ্জম সরকার

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রাম। বেশির ভাগ মানুষ কৃষিজীবী। জমিতে ধান, সবজির পাশাপাশি কেউ কেউ জড়িয়েছেন সূর্যমুখী চাষে। তাঁদের মধ্যে ব্যতিক্রম মোহাম্মদ আলি আজ্জম সরকার। তিনি হেঁটেছেন ভিন্ন পথে। ইউটিউব দেখে শখের বসে চাষ করছেন ড্রাগন ফলের। এখানেই শেষ নয়,আলি আজ্জমে’র ড্রাগন পথ দেখাচ্ছে অন্যদের। তাকে দেখে ড্রাগন ফল চাষ শুরু করেছেন অনেকে। সম্প্রতি মোহাম্মদ আলি আজ্জম সরকারে’র ফলের বাগান ঘুরে দেখা গেছে, পাঁচ ফুট উচ্চতার খুঁটি পেঁচিয়ে উঠেছে ড্রাগন ফলের গাছ। গাছে ঝুলছে তিন থেকে চারটি কাঁচা-আধা পাকা ড্রাগন ফল। উপজেলার বিভিন্ন এলাকা থেকেRead More


সরাইলে জায়গা নিয়ে বিরোধের জের:: মামলা দিয়ে হয়রানির অভিযোগ

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জায়গা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীদের নামে মামলা। উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও(বাটেরা) গ্রামের রিক্সা চালক নারায়ণ দেবনাথ ও পরিমল দেবনাথ’র জায়গা নিয়ে বিরোধ চলছে দীর্ঘদিন যাবৎ। শনিবার (১৮ জুন) সরেজমিনে গিয়ে যানা গেছে, নারায়ণ দেবনাথ পরিমলের বোন নাসির নগর উপজেলার ফান্দাউক এলাকার সুনু দেবনাথ’র কাছ থেকে খালি স্টাম্প এ সই করে ১ লক্ষ টাকা আনে। যার জন্য প্রতিমাসে ২ হাজার টাকা লাভ গুনতে হয়েছে নারায়ণ কে। এইভাবে একবছর লাভ দিয়ে পরে নারায়ণ দেবনাথ পার্শ্ববর্তী বাড়ির আবু মিয়াকে সাথে নিয়ে ১ লক্ষ টাকা দিয়ে আসে সুনুকে। তারাRead More


সরাইলে ইলেট্রনিক্স শোরুম উদ্বোধন

মোহাম্মদ মাসুদ, সরাইল।। সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে সকল প্রকার ইলেকট্রনিকস পন্যের শো রুম শুভ উদ্বোধন করা হয়েছে। আজ (১৮ জুন) ( শনিবার)কালিকচ্ছ বাজারে ডাচবাংলা এজেন্ট ব্যাংকের দু’তলায় সিরাজ এন্টারপ্রাইজ এ শো রুমের উদ্ভোধন করেন। উক্ত উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, কালিকচ্ছ বাজার ঈদগাহ মাঠের খতিব মোঃ বশিরউল্লাহ,কালিকচ্ছ বাজার জামে মসজিদের ঈমাম মোঃ ইউসুফ আকরাম, সমাজ সেবক মোঃ মজনু মৃধা, আজমল হোসেন ছোটন,মোঃ জাকির হোসেন,মোঃ জাকির মিয়া,সফিক মুন্সি, আতাহার হোসেন বকুলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। দি সিরাজRead More


নবীনগরে আগুন সন্ত্রাসী গ্রেফতার

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি ::ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আগুন আতংক লাগিয়ে চাঁদাবাজীর মূল হোতা মোঃ মহিউদ্দিন (মইদ্দা) ৫২ কে গ্রেফতার করেছি ডিবি পুলিশের একটি দল। শুক্রবার (১৭/০৬) তাকে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে। কুমিল্লা কতোয়ালী থানার তেলিকোনা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে । গ্রেফতারকৃত মহিউদ্দিন নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিক মিয়ার ছেলে। ডিবি পুলিশের সাব ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। সুত্র জানায়,চলতি বছরের গত জানুয়ারী মাসে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় এক সাথে তিনটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই রাতেRead More


ভারতের পাহাড়ি ঢলে আখাউড়ায় হাওড়ার বাঁধ ভেঙ্গে সীমান্তবর্তী ১২ গ্রাম প্লাবিত

ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী ১০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শুক্রবার দুপুর থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ঢলের পানিতে তলিয়ে গেছে সবজি ক্ষেত, ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। স্থানীয়রা জানান, আখাউড়া উপজেলার হাওড়া নদী এবং স্থলবন্দর এলাকার পাশ দিয়ে বয়ে চলা কালন্দি খালটি দিয়ে ভারতীয় পাহাড়ি ঢলের পানি হু হু করে বাংলাদেশে প্রবেশ করছে। এতে করে উপজেলার সীমান্তঘেঁষা দক্ষিণ ইউনিয়নের আখাউড়া-আগরতলা সড়কের দুপাশের কালিকাপুর, বীরচন্দ্রপুর, আব্দুল্লাপুর, বঙ্গেরচর, রহিমপুর, সাহেবনগর গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকRead More


বিজয়নগরে কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মামলা

বিজয়নগর সংবাদদাতা :: বিজয়নগরে এক কলেজছাত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে।এর অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে ওই শিক্ষার্থী নিজে বাদী হয়ে তিনজনকে আসামি করে বিজয়নগর থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের জসিম মিয়া (৩৫), একই ইউনিয়নের ফারুক মিয়া (৩০) ও জিসান মিয়া (২২)। ওই ছাত্রী জেলার আখাউড়া উপজেলার একটি কলেজের মানবিক বিভাগ থেকে এ বছর এইচএসসি পরীক্ষার্থী। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সিঙ্গারবিল ইউনিয়নের জসিম মিয়া নামের এক যুবকের স্ত্রী মিতু বেগমের সঙ্গে ওই শিক্ষার্থীর ছোট ভাই জয় মিয়াRead More


পৌর সভার অনুকুলে ডাস্টবিন হস্তান্তর অনুষ্ঠানে মোকতাদির চৌধুরী এমপি

ব্রাহ্মণবাড়িয়াকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছি

ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া শহরকে পরিকল্পিত নগরী, পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছি। তিনি বলেন, একটি পরিষ্কার-পরিচ্ছন্ন শহর গড়তে পৌরসভাও কাজ করছে।তিনি শুক্রবার বিকেলে পৌরসভার মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার নিমিত্তে পৌরসভার অনুকুলে ডাস্টবিন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি আরো বলেন, শহরে থাকা ছোট-বড় খালগুলি এখন নিচিহ্ন। শহরের ড্রেনগুলোRead More


বীর মুক্তিযুদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী মিনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

গতকাল ১৬ জুন ২০২২ খ্রীঃ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় মাছিহাতা ইউনিয়ন এর ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জনাব মলাই মিয়া সর্দারের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক জনাব আরিফ ভূইয়ার সঞ্চালনায় চান্দপুর তমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। চান্দপুর ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী মিনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব এম এ এইচ মাহাবুব আলম। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক জনাব মনির ঠাকুর, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাছিহাতা ইউনিয়ন পরিষদRead More


ব্রাহ্মণবাড়িয়ায় দুই ইউপিতে আ.লীগ, দুটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

ব্রাহ্মণবাড়িয়ার চারটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দুটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বুধবার (১৫ জুন) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এদিন সদর উপজেলার নাটাই দক্ষিণ, কসবা উপজেলার মূলগ্রাম এবং বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর ও দড়িয়াদৌলত ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে নাটাই দক্ষিণ ইউনিয়নে ব্যালট পেপারে এবং বাকি তিনটিতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেওয়া হয়। নাটাই দক্ষিণে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজমুল হককে পরাজিত করে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম। তিনি মোটরসাইকেলRead More


চুন্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে প্রার্থীতা ঘোষনা করলেন মোঃ মাসুদুর রহমান

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে প্রার্থীতা ঘোষনা করেছেন লায়ন মোঃ মাসুদুর রহমান। আসন্ন ৩নং চুন্টা ইউনিয়ন আওয়ামী লীগ শাখার ত্রি-বার্ষিক কাউন্সিলকে সামনে রেখে মঙ্গলবার (১৪ জুন) সন্ধা সাড়ে ৭ টায় সরাইল প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি সভাপতি পদে প্রার্থীতা ঘোষনা করেন। লায়ন মোঃ মাসুদূর রহমান সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য। তিনি মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা বাস্তবায়ন মঞ্চ কেন্দ্রীয় কমিটির সদস্য, বঙ্গবন্ধু ফাঊন্ডেশন কেন্দ্রীয় কমিটির ভাইস-প্রেসিডেন্ট, বঙ্গবন্ধু প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধ প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতিRead More


This site is protected by wp-copyrightpro.com