Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ইউপিতে আ.লীগ, দুটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার চারটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দুটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বুধবার (১৫ জুন) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এদিন সদর উপজেলার নাটাই দক্ষিণ, কসবা উপজেলার মূলগ্রাম এবং বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর ও দড়িয়াদৌলত ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে নাটাই দক্ষিণ ইউনিয়নে ব্যালট পেপারে এবং বাকি তিনটিতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেওয়া হয়।

নাটাই দক্ষিণে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজমুল হককে পরাজিত করে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৬৯২ ভোট। আর আওয়ামী লীগের প্রার্থী নাজমুল নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১৮৩ ভোট।

কসবার মূলগ্রাম ইউনিয়নে কোনো প্রার্থীকেই দলীয় প্রতীক দেওয়া হয়নি। এ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. জালাল উদ্দিন চশমা প্রতীকে ৪ হাজার ২২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামাল খান আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১৭৭ ভোট।

বাঞ্ছারামপুরের আইয়ূবপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. নজরুল ইসলাম ২ হাজার ৯৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. সাহিদুর রহমান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭১৫ ভোট। আর দড়িয়াদৌলত ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী এ. বি. এম. মাহবুবুর রহমান ৭ হাজার ৭৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জিয়াউল হক ঘোড়া প্রতীকে ২ হাজার ৪০৩ ভোট পেয়েছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares