Main Menu

January, 2018

 

ফেব্রুয়ারীতেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশের তালিকায়॥ ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, ফেব্রুয়ারী মাসেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তুরভূক্তি হবে। আর মধ্যম আয়ের দেশ হিসেবে অন্তরভূক্তির জন্য যে সুযোগ গুলোর প্রয়োজন ছিল। ইতিমধ্যে সেই সুযোগ গুলো পূরণ হয়ে গেছে। তিনি আরো বলেন, নারীরা এখন আর ঘরে বসে থাকে। নারীরা দেশকে এগিয়ে নিতে সমাজের সব ক্ষেত্রে অবদান রাখছে। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড এর ট্রেনিং সেন্টারের হল রুমেRead More


বিএনপি নেতাদের হুমকিতে এটা প্রমাণিত যে খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছে : মোকতাদির চৌধুরী এমপি

৮ ফেব্রুয়ারী নিয়ে বিএনপি নেতারা যে হুমকি দিচ্ছেন তাতে এটা প্রমাণিত যে খালেদা জিয়া এতিমের টাকা আত্বসাৎ করেছেন। কারণ আমরা সকলেই জানি চোরের মায়ের গলা বড় থাকে। যদি খালেদা জিয়া নির্দোষই হতেন তাহলে বিএনপি নেতাদের এ বিষয় নিয়ে এত চিন্তা হত না বলে মন্তব্য করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটি’র মাননীয় সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার মজলিসপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভা ও কম্বল বিতরণRead More


নবীনাগরে নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসারের যোগদান

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে:ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মোহাম্মদ মাসুম গত বৃহস্পতিবার (২৫/০১) যোগদান করেন।তিনি ২০০৯ সালে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ফলিত রাসয়ান ও রাসায়নিক প্রযুক্তি বিভাগ থেকে মাস্টাস শেষে, বিসিএস (প্রসাশন),৩০ তম মেধা তালিকায় ৩য় স্থান অধিকার করে সহকারী কমিশনার হিসেবে মুন্সীগঞ্জ জেলার ডিসি অফিসে যোগদান করেন। তারপর তিনি সহকারী কমিশনার (ভূমি) গোপলগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা কাজ করে ঢাকা বিভাগে জনবান্ধব ভূমি অফিস নির্মাণের জন্য ঢাকা বিভাগীয় রাজস্ব সম্মেলনে শ্রেষ্ঠ এসি (ল্যান্ড) এর স্বীকৃতি লাভ করেণ। এরপর তিনি চাঁদপুর জেলার হাইমচর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সুনামের সহিতRead More


নবীনগরে ইউপি চেয়ারম্যান আমির হোসেন বাবুল বরখাস্ত

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে:ব্রাহ্মনবাড়িয়া নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন বাবুলকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। আওয়ামীলীগের প্রার্থী শাহজান সিরাজের দায়েরকৃত মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ার পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিষয়ে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। প্রজ্ঞাপন সূত্রে জানাযায় আমির হোসেন বাবুল এর বিরুদ্ধে নবীনগর থানায় মামলা নং ৫২/২০১৭ এবং ৬১/২০১৭/অভিযোগ পত্র গত ১৫/০৬/২০১৭ তারিখে বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হওয়ায় এবং ওই ইউপিRead More


কসবা পৌর কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের কর্মবিরতি

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা ::রাজস্ব খাত থেকে বেতন ভাতার দাবিতে তিন দিনের ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি গতকাল মঙ্গলবার তিন দিনের কর্মসূচি শেষ হয়েছে। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন এর আহবানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পৌর কর্মকর্তা/কর্মচারীদের বেতন ভাতা ও পেনশন রাষ্ট্রীয় কোষাগার থেকে এবং চাকুরি জাতীয় করণের দাবীতে কসবা পৌরসভা তিন দিন ২৮,২৯ ও ৩০ জানুয়ারি কসবা পৌর সভার কর্মচারীরা সব ধরনের কার্যক্রম পরিহার করার ঘোষণা দিয়েছিলেন। কসবা পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি মো.মেহেদী হোসেন ও সাধারণ সম্পাদক মো:রুস্তম খাঁ জানান সরকার দাবি মেনে না নিলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আরও কঠোরRead More


সকল সিমের দরকারি কোড

আশাকরি সবাই ভালই আছেন। আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম সকল সিমের সকল দরকারি কোড। ত শুরু করি। grameen Phone Show SIM Number : *2# Balance Check : *566# Minute Check : *566*24#, *566*20# Package Check : *111*7*2# SMS Check : *566*2# MMS Check : *566*14# Data (MB) Check : *566*10#, *567# Call Me Back : *123*Number# Net Setting Request : *111*6*2# Miss Call Alert (On) : type START MCA & Send to 6222 Miss Call Alert (Off) : Type STOP MCA & Send to 6222 All Service type “StopRead More


ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ ছিনতাকারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরী একটি পাইপগানসহ  এক ছিনতাই কারীকে আটক করা হয়েছে। রোববার দিনগত গভীর রাতে শহরের ঈদগাহ মাঠ সংলগ্ন কাজীপাড়া পাকা রাস্তার এলাকা হতে তাকে আটক করা হয়। সে কসবা উপজেলাররফিক মিয়ার ছেলে ইয়াসিন মিয়া। পুলিশ জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে  গত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী ছিনতাইকারী ইয়াছিনকে  দেশীয় তৈরী  পাইপগান সহ  পৌরসভাস্থ কাজীপাড়া ঈদগাহ মাঠের পশ্চিম উত্তর কর্ণারের পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ মো: নবীর হোসেন অস্ত্রসহ ছিনতাইকারী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে Read More


“হিজড়াদের মাঝে কম্বল বিতরণ করল ব্রাহ্মণবাড়িয়াজেলা পুলিশ”

আজ ২৯ জানুয়ারি ২০১৮ খ্রি: বিকাল ৪ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রায় ১৫০ হিজড়া’দের মাঝে জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়া এর পক্ষ থেকে কম্বল বিতরণ করেন জনাব মোহাম্মদ ইকবাল হোসাইন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), ব্রাহ্মণবাড়িয়া । অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় বলেন হিজড়া জনগোষ্ঠিকে কোন ভাবেই আলাদা করে দেখার বা সামাজিক ভাবে তাদেরকে অমর্যাদা করার কোন সুযোগ নেই । তারা ও আমাদের মতই মানুষ । তাদের ও রয়েছে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করার অধিকার। জন্মের পর থেকে তাদেরও রয়েছে সাধারণ মানুষের মত শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সহRead More


সরাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

মোহাম্মদ মাসুদ,সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ লাঠিপেটা দুই ঘন্টা পর পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষে আটটি বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার সকাল নয়টার দিকে উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামে গ্রামীণ সড়কের একটি পাকা ড্রেন নির্মাণ নিয়ে কুট্টাপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য দুলাল মিয়ার (৫৫) সঙ্গে একই গ্রামের মিজান মিয়ার (৪৫) বাক্বিত-ার ঘটনা ঘটে। এর জের ধরে কিছুক্ষণ পর উভয় পক্ষের লোকজন দা, বল্লম,Read More


নবীনগরে স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা

নবীনগর সংবাদদাতা:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এমসিএইচ সার্ভিসেস ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কন্দ্রে স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। নবীনগর পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে  সোমবার(২৯/০১) উপজেলা পরিষদ মিলনায়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে  আমন্ত্রিত অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যুগ্নসচিব মুহাম্মদ নূরুল আলম। সভাপতিত্ব করেন  উপজেলা পরিষদ চেযারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম। বিশেষ অথিতি ছিলেন,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএএইচ সার্ভিসেস এর পরিচালক ডাঃ মোহাম্মদ শরীফ, জেলা সিভিল সার্জন ডাঃ নিশিত নন্দী মজুমদার,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম,ভাইস চেয়ারম্যান মোছেনা বেগম, উপ-পরিচালক অরবিন্দ দত্ত,জেলা পঃপঃ কর্মকর্তা আকিব উদ্দিন,ডাঃ মোকবুলRead More


This site is protected by wp-copyrightpro.com