January, 2018
নবীনগরে দেশীয় অস্ত্র ও পাইপগান সহ গ্রেপ্তার -১
নবীনগর সংবাদদাতা: ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের লহরী গ্রাম থেকে পুলিশের এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও পাইপগান সহ নিজাম উদ্দিন নামের এক যুবক গতকাল রবিবার রাতে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃত নিজাম উদ্দিন উপজেলা শ্রীরামপুর গ্রামের মৃত অলেক মোল্লার ছেলে। এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসলাম শিকদার জানান, নবীনগর-শ্যামগ্রাম রাস্তা মেরামতকারী ঠিকাদারের কাছে চাঁদা দাবী করে আসছিলো একটি সংগবদ্ধ চক্র। পুলিশ এ ঘটনার খবর পেয়ে অভিযান চালিয়ে নিজামকে গ্রেফতার করে এসময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র ও পাইপগান উদ্ধার করা হয়। এবং টের পেয়ে বাকী সহযোগীরা পালিয়ে যায়।Read More
আখাউড়ায় বিশ্বজিৎ পালকে সংবর্ধনা
দৈনিক কালের কণ্ঠের সেরা জেলা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবুকে সংবর্ধনা দেয়া হয়েছে। আখাউড়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটি যৌথভাবে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংর্বধনার আয়োজন করলেও তা গণসংর্বধনায় পরিণত হয়। বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ এতে বক্তব্য রাখতে গিয়ে দৈনিক কালের কণ্ঠ ও পত্রিকাটির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধির প্রশংসা করেন। প্রেস ক্লাব সভাপতি মো. মানিক মিয়ার সভাপতিত্বে ও রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক সমীর চক্রবর্তীর উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোসলেম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামসুজ্জামান, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া থানার অফিসারRead More
গভীর শোক প্রকাশ
ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকার ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা পান্নার পিতা মো: নূরু মিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভাদুঘর ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: হারুন মিয়া, সাধারণ সম্পাদক রাকিব ভূইয়া ও ভাদুঘরের কৃর্তী সন্তান সাবেক জেলা ছাত্রলীগ সফল সভাপতি ও জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহি কমিটির অন্যতম সদস্য হাজী মাহমুদ হক ভূইয়া, পারভেজ চৌধুরী সহ-সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ।
সরাইলে মেঘনায় নৌ-ডাকাতের হামলায় যুবক খুন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরিফ।।
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মেঘনা নদীতে নৌ-ডাকাতের হামলায় ছারু মিয়া (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। ছারু পাকশিমুল ইউনিয়নের বড়–ইছাড়া গ্রামের হারুন মিয়ার ছেলে। আরিফ (১৮) আরেক কিশোরের অবস্থা সঙ্কটাপন্ন। গত শনিবার বাদ মাগরিব অরুয়াইল ইউনিয়নের রাজাপুর এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানায়, সুনামগঞ্জের ছাতক থেকে নদী পথে বালু আনতে একটি পণ্যবাহী ষ্টীলের নৌকা ভাড়া নেন ছারু ও তার কয়েকজন স্বজন। গত শনিবার বালু নিয়ে আসার পথে বাদ মাগরিব রাজাপুর এলাকায় নদীতে ৮-১০ জনের সংঘবদ্ধ একদল নৌ-ডাকাত তাদের নৌকাটিতে লাফিয়ে অস্ত্রের মুখে সকলকে জিম্মিRead More
কসবায় ছাত্র সমাবেশে আইনমন্ত্রী আনিসুল হক
বিরোধীদল এখনোও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে,তারা যদি ক্ষমতায় আসে বাংলাদেশ বলে কোনো দেশ থাকবে না
খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা প্রতিনিধি:: যারা বাংলাদেশকে ভালোবাসে নাই, যারা বাংলাদেশ কোনোদিন চায় নাই, যারা বাংলাদেশের বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র করেছে এবং যারা অবৈধ ভাবে ক্ষমতায় এসে বাংলাদেশকে লুটপাট করেছে; সেই দল গুলি কিন্ত এখনোও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে। সেই দল যদি আবার ক্ষমতায় আসে, তাহলে কিন্ত আমি বলে দিতে পারি জনগণের ভবিষৎ অন্ধকার। বাংলাদেশ বলে কোনো দেশ থাকবে না। রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় টি আলী কলেজ মাঠে তিনি এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে ছাত্র সমাবেশ-২০১৮ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.মনির হোসেনের সভাপতিত্বে ছাত্র সমাবেশে প্রধানRead More
নাসিরনগর গৌর মন্দিরে ৫৫তম বার্ষিক ভূবন মঙ্গল মহাযজ্ঞ মহোৎসব
এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর প্রতিনিধিঃ নাসিরনগর গৌর মন্দিরে শুরু হয়েছে ৫৫তম বার্ষিক ভূবন মঙ্গল মহাযজ্ঞ মহোৎসব। স্থানীয় ১৮ জন গীতা পাঠক দ্বারা এক সাথে শ্রীমত ভগবত গীতার ১৮ অধ্যায় পাঠের মাধ্যমে ৩ দিন ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন শুরু হয় সংকীর্তন অনুষ্ঠান। সংকীর্তন মহাযজ্ঞের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিরনগর গৌরমন্দির কমিটির সভাপতি সুষেন দাস, সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী। এছাড়াও এলাকার সনাতন ধর্মের গণ্যমান্য ব্যক্তি বর্গ। গৌর মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী বলেন, নাসিরনগরে ঘটে যাওয়া ৩০ অক্টোবরের ঘটনা আমরা ভুলে নতুন ভাবে হিন্দু মুসলিম মিলে মিশে শত বছরের ঐতিহ্য ধারণ করতে চাই।Read More
নাসিরনগরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের অবহিতকরণ কর্মশালা
এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর প্রতিনিধিঃ নাসিরনগরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ স্বাভাবিক প্রসব সেবা জোরদার করণে অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় নাসিরনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকারের সভাপতিত্বে এ কর্মশালা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ নূরুল আলম,যুগ্ন সচিব, পরিচালক,পরিবার পরিকল্পনা,চট্টগ্রাম বিভাগ,চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডাঃ নিশিত নন্দী মজুমদার, সিভিল সার্জন, ব্রাহ্মণবাড়িয়া। ডাঃ আনোয়ার হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, ডাঃ অরবিন্দু দত্ত, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা, ব্রাহ্মণবাড়িয়া। প্রোগ্রাম ম্যানেজার ডাঃ এবিএম সামছুদ্দিন আহমেদ তারRead More
হাজারো জনতার ভালবাসায় সিক্ত প্রয়াত মন্ত্রী ছায়েদুল হকের সহধর্মিণী দিলশাদ আরা, চান আওয়ামীলীগের মনোনয়ন
এম.ডি.মুরাদ মৃধা :: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে বিশাল জনসভা করে ওই আসনের (ব্রাহ্মণবাড়িয়া-১) প্রয়াত সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হকের সহধর্মিণী দিলশাদ আরা মিনু’র পক্ষে মনোনয়ন চাইলেন উপজেলা আওয়ামী লীগ। শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে স্থানীয় উপজেলা পরিষদ প্রাঙ্গনে তার সমর্থনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল এই জনসভায় দিলশাদ আরা মিনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি ঢাকা থেকে যাত্রা করে নাসিরনগরের কুন্ডা ইউনিয়নে আসতেই হাজার হাজার আ.লীগ কর্মী সমর্থক তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়। এ সময় বিপুল কর্মী সমর্থকরা তাকে মোটর শোভাযাত্রা করেRead More
কোচিং বন্ধ করে শিক্ষকদের স্কুলের প্রতি মনোযোগের আহবান -ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রিয়াজুল হক বলেছেন, কোচিং বন্ধ করে শিক্ষকরা যদি স্কুলে শিক্ষার্থীদের প্রতি মনোযোগী হন তাহলে শিক্ষার মান আরো উন্নত হবে। তিনি শনিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে ১৪তম শিশু মেধাবৃত্তি ও শিশুমেলা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মেধাবৃত্তি ফাউন্ডেশন সভাপতি অধ্যাপিকা ফাহিমা খাতুনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী । সভাপতির বক্তব্যে মোকতাদির চৌধুরী বলেন, বিএনপি জামায়াতের সাথে আমাদের পার্থক্য হল তারা শিক্ষার্থীদের বই পুড়ায় আর আমাদের সরকারে পড়াতে সহায়তা করে। শিশুদের শিক্ষার প্রসারে আমরা কাজRead More
বাহরাইনস্থ্য প্রবাসী ব্রাহ্মনবাড়ীয়া জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সদ্য অনুমোদিত বাহরাইনস্থ্য প্রবাসী ব্রাহ্মনবাড়ীয়া জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্হানীয় সময় রাত ৯ টায় ২৫ জানুয়ারির ২০১৮,বৃহস্পতিবার রাজধানী মানামায়, কিউই রেস্টুরেন্ট সংগঠনের সভাপতি আইটি তাজুল ইসলামের সভাপতিত্বে,ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও সিনিয়ার যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আবু সালেক কর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সভাপতি ও প্রবাসী জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জনাব হামেদ কাজী হাসান বিশেষ অতিথি ছিলেন প্রবাসী জেলা বি এন পি উপদেষ্টা হাজী মোঃ নবী মিয়া বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়ীয়া জেলা যুবদলের অন্যতম সদস্য ওRead More



















