January, 2018
নবীনগর গুঞ্জন পাঠাগারে পাঠচক্র অনুষ্ঠিত
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার সোহাতার গুঞ্জন পাঠাগারে গতকাল শুক্রবার সকালে মাসিক পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক প্রণব মজুমদার এর সভাপতিত্বে ও গ্রন্থাগারি হাবিবুর রহমান স্বপনের সঞ্চালনায় এ সময় শতাধিক ছাত্র-ছাত্রীর মাঝে উপস্থিত ছিলেন, ব্রাহ্মনবাড়িয়া জেলার প্রধান গ্রন্থাগারি সাইফুল ইসলাম লিমন,উপজেলা সমাজ কল্যান কর্মকর্তা মো: সিফাত বিন সাদেক, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ প্রমুখ।
২৮ জানুয়ারি কসবা ছাত্র সমাবেশ
খ.ম.হারুনুর রশীদ ঢালী : উল্লাস আর উদ্দিপনার মধ্যে দিয়ে ছাত্র সমাবেশকে সফল করার জন্য উপজেলা ছাত্রলীগের ওয়ার্ড,ইউনিয়ন,পৌরসভা,স্কুল-কলেজ শাখা কমিটির নেতাকর্মীরা গর্জে ওঠেছে। মানুষের ¯স্রোতের ঢেউ আছড়ে পড়বে টি.আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে। অল্প সময়ের মধ্যেই কানায় কানায় ভরে যাবে কলেজ মাঠ। চোখে আনন্দের ঝিলিক, হাজার হাজার জনতার কন্ঠে ‘জয় বাংলা’শ্লোগানে আর নগর বাউল জেমস আর শিলভীর গানের দৃশ্যে বার বার ফুটে উঠবে সুরের সমুদ্রে। নৌকার মঞ্চে বসে প্রধান অতিথি,বিশেষ অতিথি বৃন্দ এবং বাউল শিল্পীরা আনন্দের ঝিলিক এনে দিবে এক আনন্দবার্তা। শনিবার গভীর রাতেই সকল প্রস্তুতি শেষ করেই রবিবার সকাল থেকে অনুষ্ঠানেরRead More
বিজয়নগরে ৫ জুয়াড়িকে সাজা প্রদান
জিয়াদুল হক বাবুঃ বিজয়নগরে শুক্রবার ৫ জুয়াড়িকে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে জুয়ার বোর্ড ও খেলার সামগ্রী জব্দ করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া ৫ পীরের মাজারের জুয়া খেলা চলছে এমন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী আফরোজের নেতৃত্বে একটি মোবাইল টিম অভিযান চালায়। এসময় জুয়ার আসর থেকে সবুজ হাওলাদার (৩৫), আবুল হোসেন (৩২), ফারুক মিয়া (৩৬), ফারুকুল ইসলাম মাইকেল (৩৫) ও নুরুল ইসলাম (৩২) আটক করে পুলিশ। তাদের বাড়ি উপজেলার বিভিন্নস্থানে। সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরRead More
খেলাধুলা যুব সমাজকে মাদকমুক্ত ও প্রগতীশীল করে তোলে_ প্রফেসর ফাহিমা খাতুন
আমাদের যুব সমাজ আমাদের ভবিষ্যৎ। খেলাধুলা যুব সমাজকে মাদকমুক্ত ও প্রগতীশীল করে তোলে। শিক্ষা দেয় সামনের দিকে এগিয়ে যাওয়ার, তাই যুব সমাজকে খেলাধুলার সুযোগ করে দিতে সকলের প্রতি আহবান জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালক (অবঃ) প্রফেসর ফাহিমা খাতুন। শুক্রবার বিকেলে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মরহুম গোলাম মোস্তফা ব্যাডমিন্টন খেলার ফাইনাল ম্যাচের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ বিমান বাহীনির সাবেক ফুটবলার মোহাম্মদ শাখাওয়াত হোসেন কামাল এ খেলার আয়োজন করেন। এতে মোট ২৬টি দলRead More
তত্ত্বাবধায়ক সরকার গোরস্থানে চলে গেছে, শেখ হাসিনার অধীনেই পরবর্তী নির্বাচন_ স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম
তত্ত্বাবধায়ক সরকার গোরস্থানে চলে গেছে, শেখ হাসিনার অধীনেই পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১৮ কোটি টাকা ব্যয়ে পাঁচ একর জায়গার উপর নবনির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে এ মন্তব্য করেন। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, নির্বাচন সময় মতোই শেখ হাসিনা সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। বিএনপি যদি নির্বাচন না করেন তাহলে বিএনপিকে বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যাবেনা। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন নিশিত নন্দী মজুমদারের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও পার্বত্যRead More
সরাইলে বাস চাপায় কলেজ ছাত্র নিহত, মহাসড়ক অবরোধ
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কলেজ ছাত্র নিহতের ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সরাইল ডিগ্রি কলেজের ছাত্ররা। বুধবার দুপুর ১২টায় উপজেলার কুট্টাপাড়া নামকস্থানে ঢাকা-সিলেট মহাড়কে এ অবরোধ করা হয়। এ সময় ছাত্ররা এনা পরিবহনের ঘাতক চালকের বিরুদ্ধে বেপরোয়া গাড়ী চালানোর অভিযোগে মহাসড়কে নানা স্লোগান দেয় ও বিচারের দাবিতে অর্ধঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। মহাসড়কের দুই দিকে ৪কিলোমিটার পর্যন্ত রাস্তায় যানঝটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের চরম দুর্ভোগর শিকার হতে হয়। পরে সরাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূইঁয়া আইনি প্রক্রিয়ায়Read More
আখাউড়া স্থলবন্দরে হামলা, পুলিশের ২ এএসআই লাঞ্ছিত
ইমিগ্রেশন কর্মকর্তার সাথে কথা কাটাকাটির জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের দুই ইমিগ্রেশন কর্মকর্তা লাঞ্ছিত হয়েছেন। এ সময় ইমিগ্রেশন অফিস ভাঙচুর করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক করে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হচ্ছে আখাউড়া চেকপোষ্ট সংলগ্ন আনোয়ারপুর গ্রামের সাইফুল ইসলাম সারোয়ার ও একই গ্রামের মো: রিপন ভ্ইুয়া। আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা পিয়ার আহমেদ জানান, আজ বিকেল ৪টার দিকে আনোয়ারপুর গ্রামের সাইফুল ইসলাম ভারতে যাবার উদ্দেশ্যে তার পাসপোর্ট ইমিগ্রেশন অফিসার পুলিশের সহকারী উপ পরিদর্শক মো:আতিকুর রহমানের কাছে দেন। তিনি পাসপোর্ট পরীক্ষা করে দেখেন তার প্রথম পাসপোর্টটি হারিয়ে গেছে। হারানোRead More
অসহায় শিক্ষার্থী মীমের দায়িত্ব নিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান
ষ্টাফ রিপোর্টার ॥ মানবিক বিবেচনায় অসহায় দরিদ্র পরিবারের বড় সন্তান গ্যাসের চুলার আগুনে শরীরের প্রায় ৩০% দগ্ধ হওয়া শিমরাইলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী মীমের দায়িত্ব নিলেন ব্রাহ্মণবাড়িয়ার সুযোগ্য জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান । তাঁর আহ্বানে সাড়া দিয়ে মঙ্গলবার মীম, তার মা বাবা ভাই বোন এবং তার অগ্নি দুর্ঘটনার তথ্য সহ বর্তমান অবস্থা উদঘাটনকারী সাংবাদিকগণ জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হন। সবার সাথে কুশল বিনিময় করে সব কিছু শুনন জেলা প্রশাসক। প্রশ্নের জবাবে লেখাপড়া চালিয়ে যেতে মীম এর অদম্য ইচ্ছা শুনে প্রিয়ভাজন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান ছোট্ট মীম এর মাথায়Read More
ব্রাহ্মণবাড়িয়ায় চাকুরি জাতীয়করণের দাবিতে কমিউনিটি ক্লিনিকে কর্মরতদের অবস্থান কর্মসূচী
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার ২৪৬টি কমিউনিটি ক্লিনিকে কর্মরতরা চাকুরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী কর্মসূচীতে জেলার নয়টি উপজেলা থেকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জনের কার্যালয়ের সামেন এ কর্মসূচী পালন করেন। জেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের সভাপতি হুছাইন আহমেদ খাঁ’র সভাপতিত্বে কর্মসূচী চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এসোসিয়েশনের উপদেষ্টা ডা. মো. আবু সাঈদ, সহসভাপতি আরিফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, সারাদেশের কমিউনিটি ক্লিনিকে কর্মরত প্রায় সাড়ে ১৪ হাজার কর্মচারির চাকুরি জাতীয়করণ করা হচ্ছে নাRead More
দেশে ইসলামী হুকুমত কায়েম করতে ইসলামী ফ্রন্টের নেতৃত্বের কোন বিকল্প নেই:জিয়াউল হক মৃধা এমপি
কুরআন সুন্নাহর সঠিক আদর্শ বাস্থবায়নের মাধ্যমেই বিশ্ব মানবতার মুক্তি সম্ভব, মানুষ আহলে সুন্নাত ওয়াল জামা,আতের সঠিক রুপরেখা ইসলাম ও কুরআন সুন্নাহর আদর্শ ভুলে মানবগড়া মতবাদকে লালন করার কারনেই ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ঠ্র ও আর্ন্তজাতিক অংগনসহ সকল ক্ষেত্রে চরম আশান্তি ও হতাশা বিরাজ করছে। দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামী হুকুমত কায়েম করতে ইসলামী ফ্রন্টের নেতৃত্বের কোন বিকল্প নেই।এই আদর্শ বাস্তবায়ন করতে ইসলামী ফ্রন্টের কর্মীদেরকে সর্বোচ্ছ ত্যাগ স্বীকারের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে, অদ্য বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নাছিরনগর উপজেলা শাখার উদ্যোগে সুন্নী কনফারেন্সে গনপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়কRead More



















