January, 2018
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী
বিএনপি নিজেরাই জানেনা তারা নিরপেক্ষ সরকার চায়, নাকি নির্বাচনকালীন সরকার চায়
নিজস্ব প্রতিবেদক॥কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, বিএনপি নিজেরাই জানেনা তারা নিরেপেক্ষ সরকার চাই নাকি নির্বাচনকালীন সরকার চাই। তাদের একেক নেতা একেক সময় একের ধরনের কথা বলেন। কেউ বলেন নিরপেক্ষ সরকার চাই। আবার কেউ বলেন নির্বাচনকালীন সরকার চাই। তিনি আরো বলেন, আন্দোলন করতে হলে ইসু লাগবে। বিএনপি কোন ইসু না পেয়ে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। বর্তমান সরকারের অধীনে প্রতিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং আগামী জাতীয় নির্বাচনও এ সরকারের অধীনে সূষ্ঠু হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিএনপি নির্বাচণে এসে টিকতে পারেনি কারণ তারা জনগনকে অধিকার বঞ্চিত করেছে। মঙ্গলবারRead More
সরাইল বিদ্যালয়ে মাদক ও জঙ্গী বিরোধী সমাবেশ
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলের শাহবাজপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মাদক ও জঙ্গী বিরোধী সমাবেশ হয়েছে। গত (২৩জানুয়ারী) মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের মাঠে সভাপতি মো. নূরুল ইসলাম কালনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতি প্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার)। সহকারি শিক্ষিকা শেলিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোহাম্মদ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. মনিরুজ্জামান ফকির, সহকারি পুলিশ সুপার আবু সাঈদ, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আরশাদ, সরাইল থানারRead More
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ হবে মীমের অসহায় পরিবারের
মানবিক বিবেচনায় অসহায় শিক্ষার্থী মীমের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান
ষ্টাফ রিপোর্টার ॥ গতকাল সোমবার ২২ জানুয়ারি ০৯ মাঘ, ০৫ জমাদিউল আউয়াল, ১৭৭তম সংখ্যা দৈনিক আজকের ব্রাহ্মণবাড়িয়া’র প্রথম পাতায় “আগুনে পুড়ে অর্থাভাবে চিকিৎসা করাতে না পারায় ৫ম শ্রেণীতে এসে কি মীমের লেখা পড়ার সমাপ্তি ঘটবে! সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা” এবং দৈনিক সরোদ ও দিনদর্পনের প্রথম পাতায় অর্থের অভাবে ৫ম শ্রেণীর ছাত্রী মীমের লেখা পড়ার সমাপ্তি ঘটবে! শিরোনামে সচিত্র রিপোর্ট প্রকাশিত হয়। এই রিপোর্টটি প্রকাশিত হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান মোবাইল ফোনে দৈনিক সরোদ সম্পাদক পীযূষ কান্তি আচার্যকে বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতে লক্ষ লক্ষ টাকা খরচ করছে। আর টাকারRead More
বিজয়নগরে র্যাবের অভিযান: ২২৪কেজি গাঁজাসহ ২ জন আটক
শ্রীমঙ্গল র্যাব-৯ সদস্যরা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গোপন সংবাদের ভিওিতে রোববার সন্ধ্যার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে ২২৪কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী বাপ-ছেলেকে আটক করেছে। তারা হলেন, উপজেলার বুধন্তী ইউপির আলীনগর গ্রামের মাদক ব্যবসায়ী ধন মিয়া মেম্বার (৭০) ও তাঁর ছেলে সোলেয়মান (৩৩)। মামলার বিবরণে জানা যায়, রোববার সন্ধ্যার দিকে র্যাব -৯ সদস্যরা গোপন সংবাদের ভিওিতে বিজয়নগরে এলাকার আলীনগর গ্রামে ধন মিয়ার মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে ২২৪কেজি গাঁজা উদ্ধার করে। এসময় মাদক ব্যবসায়ী ধন মিয়া ও তাঁর ছেলে সোলেয়মান কে উদ্ধারকৃত গাঁজাসহ আটক করা হয়।উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য অানুমানিক (২২,৪০,/=) প্রায় বাইশ লাখ চল্লিশ হাজার টাকা। বিজয়নগর থানার (ওসি)Read More
ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু
প্রোটিনের ব্যবহার বাড়াতে না পারলে জাতি উন্নত হবে না –অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শামছুল হক
ষ্টাফ রিপোর্টার : ‘বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” শ্লোগানে সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়ায়ও প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০১৮ শুরু হয়েছে। এর আওতায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে ২২ জানুয়ারি হতে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত স্থানীয় ইন্ডাষ্ট্রিয়াল স্কুলস্থ শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ২২টি স্টল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ৪ দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা। গতকাল ২২ জানুয়ারি সোমবার সকালে এ উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ছামছুল হক এর নেতৃত্বে লোকনাথ দীঘির পাড় হতে প্রাণিসম্পদ খামারী ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সমন্বিত একটি বর্ণাঢ্য র্যালিRead More
ফেসবুক বাংলাদেশে রক্তদান সেবা চালু করছে
ডেস্ক: বাংলাদেশে রক্তদানের প্রক্রিয়া সহজ করতে একটি নতুন সেবা চালু করতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। মঙ্গলবার থেকে ফেসবুকের নতুন এই সেবা চালু হবে।আজ রাজধানীর একটি হোটেলে ফেসবুক সাউথ এশিয়ার স্বাস্থ্যবিষয়ক ব্যবস্থাপক হেমা বুদারাজু এ কথা জানান। নতুন এই সেবায় ফেসবুকে রক্তদাতা হিসেবে যেকোনো ফেসবুক ব্যবহারকারী সাইনআপ করতে পারবেন। আর যাঁর রক্তের প্রয়োজন, তিনি জানতে পারবেন তাঁর আশপাশে রক্তদাতা কে আছেন। হেমা বুদারাজু বলেন, ‘রক্তদানের প্রক্রিয়া সহজ করতেই ফেসবুক বাংলাদেশে এই সেবা চালু করছে। বাংলাদেশ এ ক্ষেত্রে দ্বিতীয় দেশ। এর আগে গত অক্টোবরে ভারতে ফেসবুক এই রক্তদান প্রক্রিয়ার সেবা চালুRead More
নবীনগর প্রেসক্লাবে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় ও বরণ সংবর্ধনা
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর থেকেঃ ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবে আজ রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার সালেহীন তানভীর গাজী’র বিদায় ও নবাগত উপজেলা নির্বাহী আফিসার মোঃ মাছুম ও সহকারি কমিশনার(ভূমি) জেপি দেওয়ান কে বরণ করা হয়। প্রেসক্লাবের সভাপতি মাহাবুব আলম লিটনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, ব্রাহ্মনবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু,অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য,উপজেলা ভাইস চেয়ারম্যান মোছেনা বেগম,প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার,ডাঃ মোঃ সাইমুল হুদা,মোঃতাজুল ইসলাম, জালাল উদ্দিন মনির,শ্যামা প্রসাদ চক্রবর্তী,সাইদুল আলম সোহরাফ সহ এ সময় প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল।
ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইকপাড়াস্থ সার্বজনীন সমাজসংঘ নাট মন্দির সংলগ্ন রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করলেন পৌর মেয়র নায়ার কবির
শহরের পাইকপাড়াস্থ সার্বজনীন সমাজসংঘ নাট মন্দির সংলগ্ন রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেছেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। তিনি গতকাল রোববার সকাল ১১টায় এই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বাবুল, পৌর কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, বীর মুক্তিযোদ্ধা মুরাদ খান, নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, উপ সহকারী প্রকৌশলী সুমন দত্ত, স্থানীয় এলাকাবাসীর মধ্যে জাকির হোসেন, সুভাষ দেবনাথ, ডাঃ প্রশান্ত দাস, নারায়ন বণিক, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অজিতRead More
অ্যাড. কামরুজ্জামান অপুকে অ্যাড. মোহাম্মদ কামারুল হাসানের অভিনন্দন
ব্রাহ্মণবাড়িয়া শহর স্বেচ্ছাসেবক লীগের নব-গঠিত আহবায়ক কমিটি আহবায়ক অ্যাড. কামরুজ্জামান অপু সহ সকল নব নির্বাচিত নেতৃবৃন্দকের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন “আমরা ধুমপান করিনা এবং করব না” ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক অ্যাড. মোহাম্মদ কামারুল হাসান (নাগর)। অভিনন্দন বার্তায় তিনি নব নির্বাচিত সকল নেতৃবৃন্দের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, অ্যাড. কামরুজ্জামান অপু’র নেতৃত্বে শহর স্বেচ্ছাসেবক লীগ আগামীদিনে ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের রূপকার র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির হাতকে শক্তিশালী করতে একযোগে কাজ করবে। (প্রেস বিজ্ঞপ্তি)
আগুনে পুড়ে অর্থাভাবে চিকিৎসা করাতে না পারায় ৫ম শ্রেণীতে এসে কি মীমের লেখা পড়ার সমাপ্তি ঘটবে ! সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা
ষ্টাফ রিপোর্টার ॥ সরকারি সাহায্য সবার ভাগ্যে থাকেনা। এমনটাই বললেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৌর এলাকাধীন শিমরাইলকান্দি খাদ্য গুদামের পাশের আবু সালেক মিয়ার বাড়ির ভাড়াটে অধিবাসী রিক্সা চালক রোমান মিয়ার স্ত্রী শুরুফা বেগম। তিনি জানান, গত তিন বছর আগে গ্যাসের চুলা থেকে আগুন লেগে রিক্সা চালক রোমান মিয়ার কন্যা মোসাঃ মীম (১০) এর শরীরের প্রায় ৩০% পুরে যায়। তাদের ৩ মেয়ে ও ১ ছেলে। মীমই হলো সংসারের বড় সন্তান। সে বর্তমানে শিমরাইলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। তার মা শুরুফা বেগম মানুষের বাসায় কাজ করে। বর্তমানে মীমের মা বাবার সিদ্ধান্ত,Read More



















