January, 2018
সরাইলে কমিউনিটি ক্লিনিক কর্মকর্তাদের কর্মবিরতি
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরাইল উপজেলা কমিউনিটি ক্লিনিকে র্কমরত সিএইচসিপিরা (কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার) চাকরি জাতীয়করণ দাবিতে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছে। ২২টি কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে তারা সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করে। এতে অংশ নেন সরাইল সিএইচসিপি অ্যাসোসিয়েশন কমিটির সভাপতি শেখ আখতারুজ্জামান রাজিব, সাধারন সম্পাদক মোকারম আলী সোহেল , সহসাধারন সম্পাদক মো. জালাল মিয়া , সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম প্রমুখ্য ।
সরাইলে সুকের কম্বল বিতরণ
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥সরাইলে শীতার্থদের মাঝে দেড় শতাধিক কম্বল বিতরণ করেছে স্থানীয় বেসরকারি সংগঠন সমাজ উন্নয়ন কেন্দ্র (সুক)। এ উপলক্ষে গতকাল রোবার সকালে সরাইল প্রেসক্লাব ও সদর ইউনিয়ন পরিষদের সামনে ইউপি চেয়ারম্যান আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সরাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল। সুকের পরিচালক মোমিন হোসেন অতিথিদের উপস্থিতিতে নিজ হাতে দরিদ্র অসহায় শীতার্থ মহিলা পুরুষদের হাতে কম্বল তুলে দেন। এ সময় অন্যান্য কর্মকর্তরাও উপস্থিত ছিলেন।
সরাইল হাসপাতালে ৮ বছর পর অ্যাম্বুলেন্স!
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ দীর্ঘ ৮ বছর পর সরাইল হাসপাতালে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স! রোগী ও কর্মকর্ত কর্মচারীদের মনে দারুন স্বস্থ্যি থাকলেও অনেকের কাছে অবিশ্বাস্যই ছিল বিষয়টি। অবশেষে স্থানীয় সংসদ সদস্যের চেষ্টায় একটি অ্যাম্বুলেন্সের দেখা পেল সরাইলবাসী। হাসপাতাল সূত্রে জানা যায়, ২০০৫ সাল থেকেই লক্কর জক্কর অবস্থায় চলছে সরাইল হাসপাতালের অ্যাম্বুলেন্সটি। বেশীর ভাগ সময় হয়ে যেত বিকল। কোন রকমে জোড়াতালি দিয়ে মেরামত করার কিছুদিন পরই আবার বিকল। এভাবেই চলছে ৫-৬ বছর। ২০০৯ সাল থেকে একেবারেই অকেজো হয়ে পড়ে আছে এম্বোলেন্সটি। বিত্তশালীরা জেলা শহর থেকে প্রাইভেট এম্বোলেন্স দিয়ে রোগী নিচ্ছেন জেলা সদরRead More
নবীনগরের বড়াইল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥
নিজস্ব প্রতিবেদক॥ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বড়াইল উচ্চ বিদ্যালয়ের ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায় অনুষ্ঠান ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বড়াইল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠান ও মিলাদ মাহফিলে বড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইল গ্রামের বিশিষ্ট দানবীর নাছির উদ্দিন ও মহিউদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন নবীনগর উপজেরা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান নান্নু মাষ্টার, জহির উদ্দিন সরকার। অনুষ্টানটি পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক কবীর হোসেন। পরে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া মাহফিরRead More
চাকুরি জাতীয়করণের দাবিতে আশুগঞ্জে সিএইসসিপিদের অবস্থান কর্মসূচী চলছে, দূর্ভোগে হাজারো রোগী
নিজস্ব প্রতিবেদক:: চাকুরি জাতীয়করণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবস্থান কর্মসূচী পালন করেছে কমিউনিটি ক্লিনিকে কর্মরত হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইসসিপি)। রবিবার সকাল ৯টা থেকে শুরু করে উপজেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন কর্মচারিরা আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে বিকাল ৩টা পর্যন্ত এ কর্মসূচী পালন করবে। কর্মবিরতীর কারণে উপজেলা সবগুলো কমিনিটি ক্লিনিকের সেবা বন্ধ রয়েছে। এতে দূর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী। কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে শনিবার থেকে শুরু হয়ে এ কর্মবিরত চলবে আগামী সোমবার পর্যন্ত। অবস্থান কর্মসুচি সলাকালে সমাবেশে আশুগঞ্জ উপজেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন সভাপতি ইমরুল হাসান সভাপতিত্বেRead More
সরাইল বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত
মোহাম্মদ মাসুদ, সরাইল ::ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুরে পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে ২ জন নিহত হয়েছে। নিহতরা ডাকাত দলের সদস্য। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন জানান, ডাকাতি ঘটনায় আটকের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ গত রবিবার ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় পৌছলে তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য গুলি ছোঁড়ে। এসময় পুলিশ তাদের লক্ষ্য করে এসময় তাদের সহযোগীদের গুলিতে বাশার ও আব্দুল হক নামে দুই ডাকাত গুরুতর আহত হয়। তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। তিনি আরো জানান, নিহত বাশারের বিরুদ্ধে ৫টি ওRead More
স্বপ্নের প্রতিষ্ঠান অংকুর অন্বেষা বিদ্যাপীঠকে মডেল শিক্ষা প্রতিষ্ঠানে রপান্তরে আমরা প্রাণপণ চেষ্টা করব : মোকতাদির চৌধুরী এমপি
শনিবার আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়ে গেল অংকুর অন্বেষা বিদ্যাপীঠ এর প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মঞ্জুরা বেগম। এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এডভোকেট লোকমান হোসেন, সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান এম.এ.এইচ মাহবুব আলম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী বলেন, এ শিক্ষা প্রতিষ্ঠান আমাদের স্বপ্নের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা প্রাণপণে চেষ্টা করে যাব। ছাত্রছাত্রীদের সুনাগরিকRead More
তিতাস পাড়ের নন্দিত নেতার জন্মদিন
২০ জানুয়ারী। দিনটি ছিল ব্রাহ্মণবাড়িয়ার জননন্দিত জনপ্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির জন্মদিন। কেমন হয় তার দিনের শুরুটা? আগ্রহ থেকেই চিনাইর গ্রামে অবস্থিত শেকড় নামের বাড়িটির সামনে উপস্থিত ব্রাহ্মণবাড়িয়াটোয়েন্টিফোরডটকম এর প্রতিবেদক। ঘড়ির কাটায় সকাল সাড়ে ৮টা। নেতা কর্মীদের ভিড়। দেখেই বুঝা গেল নেতাকর্মীদের কাছে ” রবিউল ভাই ” নামে জনপ্রিয় এই বর্ষীয়ান রাজনীতিকের জন্মদিনকে আনন্দঘন করতে তাদের চেষ্টার অন্ত নেই। সকলের হাতেই রঙ বেরঙের ফুল। কুয়াশা ভেদ করে আসা সূর্যের কিরণ সেই ফুলের উপর পড়তেই যেন তার শোভা আরো বেড়ে যাচ্ছে। এরই মধ্যে খবর এলো বৈঠকখানায় আসছেনRead More
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় নিখোঁজের ৫ দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
নিখোজের ৫ দিন পর ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় পুকুর থেকে রানা (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জানুয়ারি) সকালে সদর উপজেলার গোকর্ণ ইউনিয়নের চন্ডালখিল এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। রানা একই এলাকার আব্দুল কুদ্দুস মাখন মিয়ার ছেলে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার (১৫ জানুয়ারি) সকাল থেকে রানা নিখোঁজ হয়। পরে তাকে বিভিন্ন এলাকায় খোজা হলেও পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেলRead More
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী ও এন্ডারসন খাল পুন:খনন কাজের উদ্বোধন
প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাস নদী (আপার) পুন:খনন শীর্ষক প্রকল্প এর আওতাধীন তিতাস নদী ও এন্ডারসন খাল পুন: খননের কাজ শনিবার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এসময় প্রধান অতিথি বলেন, যদিও এটাকে তিতাস পুন:খনন বলা হচ্ছে, কিন্তু এটা আসলে পুন:খনন নয়। কারণ এর আগে কখনও তিতাস খনন হয়নি। স্বাধীনতার পরে বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন সাহেবরা ক্ষমতায় ছিলেন, তাদের কেউ তিতাসের দিকে নজর দেননি।Read More



















