January, 2018
আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের কম্বল বিতরণ॥
নিজস্ব প্রতিবেদক॥গরীব অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ। ১৮ জানুয়ারি বৃহস্পতিবার সকালে সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিনের সভাপতিত্বে সদর ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের সকল অসহায় গরীবদের মাঝে কম্বল ২ শতাধীক কম্বল বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোরশেদ আলী লস্কর, হেলাল খাঁন, সেলিম মিয়া, মালু মিয়া, সানাউল্লাহ, ইউনিয়ন পরিষদ সচিব রেজাউল করীমসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
আশুগঞ্জে আরাফাত ইমনের দায়িত্ব নিলেন অতিরিক্ত পুলিশ সুপার বশির উদ্দিন॥
নিজস্ব প্রতিবেদক॥ অপহরণের পর নিহত শিশু রিফাতের পরিবারের পাশে দাড়িয়েছেন আশুগঞ্জের খড়িয়ালা গ্রামের কৃতি সন্তান সদ্য পদন্নোতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনার মোহাম্মদ বশির উদ্দিন। নিহত শিশু রিফাতের বড় ভাই আরাফাত ইমনের (১১) লেখা পড়ার জন্য সার্বিক খরচ ও পড়াশুনা শেষে যোগ্যতা অনুযায়ী চাকুরী দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এ ছাড়া রিফাতের পরিবারকে ৫০হাজার টাকা দেয়ার ঘোষনা দিয়েছেন। গত ১৫ জানুয়ারি নিখোঁজের ১০ দিন পর উপজেলার খড়িয়ালা গ্রামের মনির মেম্বারের বাড়ির বাথরুমের ফলছাদ থেকে হাত-পা বাঁধা ও বস্তাবন্দি অবস্থায় মো. রিফাত (৭) নামে একRead More
আশুগঞ্জ-পলাশ এগ্রো এরিগেশন প্রকল্পে
পানি অবমুক্ত করণ নিয়ে অনিয়ম ঠেকাতে বিএডিসির লুকোচুরি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-পলাশ এগ্রো এরিগেশন প্রকল্পে পানি অবমুক্ত করণ নিয়ে বিএডিসি লুকোচুরি করার অভিযোগ উঠেছে। অনেকটা লুকোচুরি করে ২৪ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়ে বিএসিডিসি’র ত্বত্তাবধানে চলতি বছরের সেচের পানি শনিবার সকালে অবমুক্ত করা হয়েছে। আশুগঞ্জ পাওয়ার ষ্টেশনের ভিতরে ইনটেক প্রধান স্লুইচ খোলে পানি অবমুক্ত করেন আশুগঞ্জ-পলাশ এগ্রো ইরিগেশন সেচ প্রকল্পের পরিচালক প্রকৌশলি মো. ওবায়েদ হোসেন এই পানি অবমুক্ত করেন। এদিকে বর্তমান চলতি মৌসুমে আশুগঞ্জ-পলাশ এগ্রো এরিগেশন প্রকল্পের অধিনে সেচের পানি কৃষকের জমিতে ভাল ভাবে প্রবাহের জন্য খাল খনন ও ক্যানেল নিমার্ণে জন্য চলতি বছর কয়েক কোটি টাকারRead More
নবীনগর আওয়ামীলীগ নেতা খায়ের বারী ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
নবীনগর প্রতিনিধ:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নবীনগর পূর্ব ইউনিয়নের সাবেক চেয়াম্যান এম এ খায়ের বারী ২য় মৃত্যু বার্ষিকী স্মরণে গতকাল শনিবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড: সুজিত কুমার দেব,সহ সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান,জেলা আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন আহাম্মেদ, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আরিফুল ইসলাম টিপু,জহির উদ্দিন সিদ্দিক টিটু,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস,শামিম রেজা,উপজেলা যুবলীগের সভাপতি সামস আলম,সাধারণ সম্পাদক আশ্রাফুল ইসলাম রিপন,মো: ওমর ফারুক, উপজেলা ছাত্র লীগের সভাপতিRead More
নবীনগরে মহিলা কলেজে ২ দিনব্যাপী পিঠা উৎসব শুরু
নবীনগর প্রতিনিধি:পিঠার ঐতিহ্যকে আমাদের মাঝে নতুন আঙ্গিকে তুলে ধরতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মহিলা কলেজ উদ্যোগ এই প্রথমবারের মত গতকাল শনিবার ২ দিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে। ১০ টিরও বেশি স্টলের মধ্যে দেশীয় ৮০ ধরণের নানা স্বাদের নানা আকারের পিঠার আয়োজনের মধ্য দিয়ে এই পিঠা উৎসব উদ্বোধন করেন নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন। নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে ব্যাতিক্রমী ধর্মী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজী,অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল, অধ্যাপিকা শুক্লা ভট্টাচার্য, প্রভাষক সৈয়দ হোসেন, প্রভাষক জাকির হোসেনRead More
চাকুরী জাতীয় করনের দাবীতে নবীনগরে সিএইচসিপি’রা আন্দোলনে
নবীনগর প্রতিনিধিঃ চাকুরী জাতীয়করনের দাবীতে সারা দেশের ন্যায় নবীনগর উপজেলার ৪৯ টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) আন্দলনে নেমেছে। শনিবার (২০/১) সকাল নয়টা থেকে উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেস্কে অবস্থান কর্মসূচীর মাধ্যমে আন্দোলন শুরু করে। অবস্থান কর্মসূচী পালনকালে চাকুরী রাজস্বকরনেরর দাবীতে বক্তব্য রাখেন নবীনগর সিএইচসিপি এসোসিয়েশনের সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, আলমগীর হোসেন ফাতেমা বেগম প্রমুখ। সিএইচসিপি নেতৃবৃন্দ জানান বর্তমানে তারা প্রকল্পের অধীনে কাজ করছে। ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাঁদের চাকুরী রাজস্বখাতে অন্তভুক্ত করারRead More
বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম আব্দুর রউফ’র ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মনবাড়িয়া দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
ব্রাহ্মনবাড়িয়ায় দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট শিক্ষানুরাগী তদানিন্তন পূর্ব পাকিস্তান সরকারের ডাইরেক্টর (অবঃ) মরহুম আব্দুর রউফ’র ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ শনিবার দিন ব্যাপী মরহুমের জালশুকাস্থ বাসভবনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে চিকিৎসা সেবা প্রদান করেন বিশিষ্ট চিকিৎসক ঢাকা সেনানিবাস কুর্মিটুলা জেনারেল হাসপাতালের কনসালটেন্ট আব্দুর রউফ’র নাতি ডাঃ এ.বি রহমানের নেতৃত্বে একটি মেডিকেল টিম। এতে শতাধিক নারী-পুরুষকে বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান করা হয়। উল্লেখ্য মরহুম আব্দুর রউফ তথ্যমন্ত্রনালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের (অবঃ) মহাপরিচালক আব্দুর রহমানের পিতা।
ব্রাহ্মণবাড়িয়ায় কমিনিটি ক্লিনিকে কর্মরত চাকুরী জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচী
কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়ায় সকল কমিটি ক্লিনিকে কর্মরত (সিএইসসিপি) চাকুরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কমিনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন কর্মচারিরা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচী পালন করে। সদর উপজেলা কমিনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের চট্রগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক ধীরেশ দেবনাথ, সদর উপজেলার সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সদস্য জাকির হোসেন, মনিরুজ্জামান, শায়েলা পারভীন, এরশাদ হাজারী,Read More
কসবায় ব্যাংক এশিয়ার শীতবস্ত্র বিতরণ
খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা উপজেলাা প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা পুরাতন বাজার ব্যাংক এশিয়া লিমিটেড এর উদ্যোগে (২০ জানুয়ারি) শনিবার সকালে শতিার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। উক্ত ব্যাংক ব্যবস্থাপক মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে কম্বল বিতারণে প্রধান অতিথি ছিলেন কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা পশ্চিম ইউপির সাবেক চেয়ারম্যান জহিরুল হক খান, বি এইচ আরসি কসবা উপজেলার সাধারণ সম্পাদক এম তবিুর রহমান, রতন মিয়া প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৯৮৭ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসির ১৯৮৭ সালের ব্যাচের উদ্যোগে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন আনন্দ আয়োজন হয়। কর্মসূচীল মধ্যে সকালে প্রিয় শিক্ষাঙ্গনে সহপাঠিরা তাদের পরিবার পরিজন নিয়ে মিলিত হয়ে স্কুল পরিদর্শন করেন । এ সময় স্কুলের শহীদ মিনারে জমায়েত ও র্যালী হয়। এই আয়োজনকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন। স্কুল থেকে একটি বিশাল গাড়ির বহর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর চানপুরে গিয়ে মিলনমেলার কর্মসূচীতে যোগ দেয়। চানপুর গ্রামে অন্নদা ৮৭ ব্যাচের অন্যতম উদোক্তা কাজী তারেক মাহমুদ – এর বাগান বাড়িতে মিলন মেলার শুভRead More



















