Main Menu

নবীনগরে মহিলা কলেজে ২ দিনব্যাপী পিঠা উৎসব শুরু

[Web-Dorado_Zoom]

নবীনগর  প্রতিনিধি:পিঠার ঐতিহ্যকে আমাদের মাঝে নতুন আঙ্গিকে তুলে ধরতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মহিলা কলেজ উদ্যোগ এই প্রথমবারের মত গতকাল শনিবার ২ দিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে। ১০ টিরও বেশি স্টলের মধ্যে দেশীয় ৮০ ধরণের নানা স্বাদের নানা আকারের পিঠার আয়োজনের মধ্য দিয়ে এই পিঠা উৎসব উদ্বোধন করেন নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন।

নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে ব্যাতিক্রমী ধর্মী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজী,অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল, অধ্যাপিকা শুক্লা ভট্টাচার্য, প্রভাষক সৈয়দ হোসেন, প্রভাষক জাকির হোসেন ও কলেজের ছাত্রীসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares