Main Menu

Saturday, September 30th, 2023

 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঞার ইন্তেকাল

মোহাম্মদ মাসুদ,  সরাইল। সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঞা (৮৪) শনিবার ভোর তিনটায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।   এক সপ্তাহ আগে তিনি ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি ছয়বারের সংসদ সদস্য ছিলেন। আব্দুস সাত্তার ভূঞার ছেলে মাইনুল হাসান তুষার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বাবা দীর্ঘদিন যাবৎ  কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থা খারাপ হলে গত এক সপ্তাহ আগে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ভোর ৩টা ২ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।Read More


This site is protected by wp-copyrightpro.com