September, 2023
মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন এবং সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ
আন্তর্জাতিক বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন (বাংলাদেশ) ব্রাহ্মণবাড়িয়া এর এনসিওর প্রোট্রেকশন এন্ড জাস্টিট থ্রু ইনট্রিগ্রেটেড এ্যাপ্রোচ (ইপজিয়া) প্রকল্পটির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া সদরে মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন এবং সুরক্ষা বিষয় নিয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। সোমবার পৌর এলাকার ভাদুঘর ঋষিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্ধবেলার এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঋষিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেরিন সুলতানা , বিশেষ অতিথি ছিলেন লিজা বেগম,কানাই ঋষি, এবং গীতা রানী (কমিউনিটি প্রোটেকশন কমিটির সদস্য)। এসময় প্রধান অতিথি তার বক্তবে বলেন-মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন এবং সুরক্ষা এই তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ন। মানব পাচারRead More
বিজয়নগরে শিক্ষার মানোন্নয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজয়নগর সংবাদদাতাঃ বিজয়নগরে আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ ও রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের যৌথ আয়োজনে শিক্ষার মানোন্নয়নে মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে।আজ মন্গলবার সকালে আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের হল রুমে কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা চেয়ারম্যান প্রফেসর মো:জামাল নাসের,মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর চেয়ারম্যান ড.মো: আহসান হাবিব,মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল চেয়ারম্যান প্রফেসর মো:আব্বাস উদ্দিন খান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ চেয়ারম্যান প্রফেসর ড.গাজি হাসান কামাল,কুমিল্লা শিক্ষা বোর্ডRead More
নবীনগরে ইভটিজিং এর দায়ে এক যুবক কে ৬ মাসের কারাদন্ড
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ইভটিজিং এর দায়ে এক যুবক কে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২৬ সেপ্টেম্বর দুপুরে উপজেলার বীরগাঁও স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। দন্ডপ্রাপ্ত মো. মাসুম (২৪) বীরগাঁও ইউনিয়ন গৌরনগর গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে। সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন, মো: মাসুম দীর্ঘ দিন ধরে অত্র বিদ্যালয়ের ছাত্রীদের কে ইভটিজিং করে আসছে। আজ দুপুরে ইভটিজিং করার সময় অত্র বিদ্যালয়ের শিক্ষকরা তাকে আটক করে আমাকে খবর দিলে ঘটনা স্থলে গিয়ে ভ্রাম্যমাণRead More
কসবায় ১০০ কেজি গাজাসহ ৪ জন চোরাকারবারী আটক
কসবা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নৌকা দিয়ে গাজা পাচারের সময় ১০০ কেজি ভারতীয় গাজাসহ চার চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের ময়দাগঞ্জ এলাকায় তিতাস নদীতে অভিযান চালিয়ে একটি নৌকা থেকে এসব গাজা উদ্ধার করা হয়। এসময় পাচারে ব্যবহৃত নৌকাটিকে জব্দ করে পুলিশ। পুলিশ জানায়, সোমবার ভোররাতে উপজেলার পশ্চিমাঞ্চল মুলগ্রাম ইউনিয়নের ময়দাগঞ্জ বাজারের পাশ দিয়ে বহমান তিতাস নদীতে বিকল্প নৌপথে নৌকায় করে বিপুল পরিমান ভারতীয় গাজা পাচারের গোপন সংবাদে অভিযান চালায় পুলিশ। এসময় একটি বড় নৌকায় থাকা চার আরোহীকে সন্দেহ হলে নৌকাRead More
ব্রাহ্মণবাড়িয়ায় লিঙ্গ বৈষম্য ও যৌন মানব পাচার প্রতিরোধে কর্মশালার
আন্তর্জাতিক বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন (বাংলাদেশ) ব্রাহ্মণবাড়িয়া এর এনসিওর প্রোট্রেকশন এন্ড জাস্টিট থ্রু ইনট্রিগ্রেটেড এ্যাপ্রোচ (ইপজিয়া) প্রকল্পটির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া সদরে লিঙ্গ বৈষম্য ও যৌন মানব পাচার প্রতিরোধে সরকারী দায়িত্ব বাহকদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়। সুহিলপুর ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে শনিবার দিনব্যাপি এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি জাহাঙ্গীর কবীর খান দুলাল,সুহিলপুর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্রের উপ সহকারী মেডিকেল অফিসার ডা: রুমানা ভুইয়া প্রমুখ। এসময় প্রধান অতিথি তার বক্তবে বলেন, লিঙ্গRead More
– সাইবার সিকিউরিটি আইন গণমাধ্যমের কণ্ঠরোধে নয়, সাইবার অপরাধ দমনে করা হয়েছে…. আইনমন্ত্রী
কসবা প্রতিনিধি ॥ আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধান উপহার দিয়েছিলেন সেই সংবিধানে তিনি বলেছিলেন দুইটি জিনিস মৌলিক অধিকার হিসেবে রাষ্ট্র গ্যারান্টি দেয়। অনেকগুলো মৌলিক অধিকারের মধ্যে সেই দুটি মৌলিক অধিকার হলো বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা। জিয়াউর রহমান ও জিএম কাদের সাহেবের ভাই এরশাদ সাহেব এই দুটি মৌলিক অধিকারই নষ্ট করেছিলেন এবং সর্বনাশ করেছিলেন। আর জননেত্রী শেখ হাসিনা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছেন এবং বাক স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। শনিবার দুপুরে কসবা হাবিবুল ইসলাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে সাইবার সিকিউরিটি আইনRead More
নবীনগরে ঐতিহ্যবাহী জমিদারের দিঘী ভরাট বন্ধ করলেন ইউএনও
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি::: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামের জমিদারের ঐতিহ্যবাহী দিঘীটি ভরাট বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির ফরহাদ শামীম। গতকাল শুক্রবার বিকেলে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির ফরহাদ শামীম ও সহকারি কমিশনার (ভূমি) মাহামুদা জাহান সরজমিনে গিয়ে ঐতিহ্যবাহী দিঘীটি ভরাটের হাত থেকে রক্ষা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহলের ইন্দনে, নবীনগর সদর বাজারের স্বর্ন ব্যবসায়ী সমর দাস স্বল্প মূল্যে ভোলাচং গ্রামের জমিদার প্রয়াত মলিন্দ্র রায় ওরফে কেটু বাবুর কাছ থেকে দিঘীটি নামাত্র মূলে ক্রয় করেন। দিঘীটি ক্রয় করার পর একাধিকবারRead More
খালেদা জিয়াকে বিদেশে নিতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার দিতে বিএনপিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আবেদন করতে হবে।শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়া দণ্ডাদেশপ্রাপ্ত আসামি হয়েও এখন যে মুক্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন সেটাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতা আর মহানুভবতায়। বিএনপির আন্দোলনের সমালোচনায় তিনি বলেন, বিএনপি যদি আইন ভঙ্গ করে রাজপথ অবরোধ করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে। এ সময় উপস্থিত ছিলেন আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীরRead More
মেঘনায় ২৪ ঘন্টা চলছে ড্রেজারে বালু উত্তোলন
মনিরুজ্জামান পলাশ : নবীনগরের মেঘনা নদীতে বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন চলছে। রাতদিন ২০-২৫টি খননযন্ত্র দিয়ে বালু উত্তোলনে নদীর তীরর্বতী ফসলি জমিসহ কয়েকটি গ্রাম ভাঙণের কবলে পড়েছে। এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে গ্রামসহ ফসলিজমি যে কোনো মুহর্তে নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। এদিকে গত ৭ আগস্ট পশ্চিম কেদেরখোলা বালুমহালের সঠিক সীমানা নির্ধারণসহ অপরিকল্পিত ও নিয়মবহির্ভূত বালু উত্তোলন বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে লিখিত দেন উপজেলার বীরগাঁও ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। অভিযোগ সূত্রে জানাRead More
আখাউড়া বন্দর দিয়ে প্রায় ৫টন ইলিশ গেল ভারতে
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পাঠানো হলো ইলিশ মাছ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে তিনটি পিকআপভ্যানে করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে রপ্তানি হয়েছে চার হাজার (৪ টন) ৭২৫ কেজি ইলিশ। এসব ইলিশের প্রতিকেজির রপ্তানি মূল্য ধরা হয়েছে ১০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১১০০ টাকা)। রীপা এন্টারপ্রাইজ ও এস এস করপোরেশন নামে ঢাকার দুটি প্রতিষ্ঠান মাছগুলো রপ্তানি করেছে। আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট প্রীতম এন্টারপ্রাইজ মাছের কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ সম্পন্ন করে।মেসার্স প্রীতম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মনির হোসেন বাবুল জানান, রিপা এন্টারপ্রাইজ ও এস এসRead More



















