September, 2023
ভাদুঘরে ড্রেজার ধরতে গিয়ে নৌকা ডুবি, সাঁতরে রক্ষা পেলেন ইউএনও-এসিল্যান্ড-ওসি
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় তিতাস নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালাতে গিয়ে নৌকা ভেঙে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় নৌকায় থাকা ইউএনও, এসিল্যান্ড ও থানার ওসিসহ স্টাফরা পানিতে পড়ে যান। পরে তারা সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পান। বুধবার (২০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে সদর উপজেলার কাঞ্চনপুরে এলাকায় এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা কয়েকজন জানান, সদর উপজেলার কাঞ্চনপুরে তিতাস নদী থেকে রাতে অবৈধভাবে ড্রেজারে বালু উত্তোলনের খবর পাওয়া যায়। গোপন খবরের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম শেখের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সঙ্গেRead More
নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন
মিঠু সূত্রধর পলাশ : নবীনগর উপজেলার শিবপুর গ্রামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় সংবাদ সম্মেলন ও মানববন্ধনে উপস্থিত বক্তারা নাছিমা আক্তার নামে এক নারীকে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও মামলাবাজ উল্লেখ করে নাছিমা ও তার পরিবারকে গ্রাম ছাড়া করাসহ মিথ্যা মামলা থেকে অব্যাহতি প্রদানের দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মিয়া,মোহাম্মদ শহীদ মেম্বার, মোহাম্মদ হোসেন খাঁন, হাজী মোছা মিয়া, মো.ফরিদ মিয়া, আবুল ফয়েজ ,অবসরপ্রাপ্ত বিডিআর মাহবুবুল আলম, আশরাফুল্লা সবুজRead More
বিজয়নগরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আটক ৭।ড্রেজার জব্দ
বিজয়নগর সংবাদদাতাঃ বিজয়নগরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। এসময় ৭ জনকে আটক করা হয়েছে।আটককৃতরা হল বাজিতপুরের জাফর আলীর ছেলে শাহালম (২৫), মাইজদির আব্দুল মোতালেবের ছেলে আলী আজগর (৩৫),সরাইল চুন্ডার মৃত আব্দুর রহমানের ছেলে শুক্কুর আলী (৫০),নবীনগর উপজেলার কৃষ্ননগরের মৃত আজগর আলীর ছেলে খাইরুল কবীর (৩৮),কিশোরগঞ্জের আব্দুল হাসিমের ছেলে নজরুল ইসলাম (৪০),আজাদ মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (১৯),মৃত আব্দুল মতিনের ছেলে আলামিন (২৭)। বুধবার সন্ধ্যায় উপজেলার পত্তন ইউনিয়নের তিতাস নদীর মাশাউরা এলাকায় অভিযান চালিয়ে ড্রেজার মেশিন জব্দ ও লোকজনকে আটক করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারীRead More
ব্রাহ্মণবাড়িয়ায় উগ্রবাদ প্রতিরোধে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় উগ্রবাদ প্রতিরোধে শিক্ষক/ছাত্র-ছাত্রী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম এর আয়োজনে দিনব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. এস. এম শফিকুল্লাহ, সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়িদুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রাহ। স্বাগত বক্তব্য রাখেন কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম এর এডিসি মোঃ জাহিদুল ইসলাম সোহাগ। সেমিনারে বক্তারা, উগ্রবাদ ও জঙ্গিবাদ প্রতিরোধে সমাজেরRead More
অস্বাস্থ্যকর পরিবেশের জন্য হোটেল খাওয়া দাওয়াকে জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও পরিবেশনের দায়ে হোটেল খাওয়া দাওয়াকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে ডা. ফরিদুল হুদা রোডে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোশাররফ হোসেন জানান, অস্বাস্থ্যকর পরিবেশের জন্য হোটেল খাওয়া দাওয়াকে জরিমানা করেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ১ টি মামলায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তিতাস থেকে অবৈধ বালু তোলায় ৭ জনের জেল
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিতাস নদী থেকে অবৈধভাবে ড্রেজারে বালু উত্তোলনের সময় সাতজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পত্তন ইউনিয়নের মাসাউড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে বিভিন্ন মেয়াদে তাদের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- শাহ আলম, আজগর আলী , শুক্কুর আলী, খায়রুল কবির, নজরুল ইসলাম, ইয়াছিন মিয়া, আল আমিন। তারা ড্রেজারের চালক-শ্রমিক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাওন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, বিনা অনুমতিতে ভাদুঘর সংলগ্ন মাসাউড়া এলাকায় তিতাস নদী থেকে অবৈধভাবে ড্রেজারে বালু উত্তোলন করা হচ্ছিল। এRead More
দাম বেশি রাখায় আনন্দ ও জগৎ বাজারে ৪ ব্যবসায়ীকে জরিমানা
সরকার নির্ধারিত দামে আলু ও ডিম বিক্রি নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দ বাজার ও জগৎ বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় দাম বেশি রাখায় আনন্দ ও জগৎ বাজারের ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোশাররফ হোসেন জানান, আনন্দ বাজার ও জগৎ বাজার এলাকায় নিয়মিত বাজার মনিটরিং করার অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এসময় নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৪ টি মামলায় ৪ জনকে ১৪Read More
গৃহবধূর মরদেহ হাসপাতালে রেখে পালাল শ্বশুরবাড়ির লোকজন
নাসিরনগরে রুবিনা আক্তার (২৪) নামের এক গৃহবধূর মরদেহ হাসপাতালে রেখে পালিয়েছে শ্বশুর বাড়ির লোকজন। খবর পেয়ে পরিবারের লোকজন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। রুবিনা উপজেলার ভলাকুট ইউনিয়নে খাগালিয়া গ্রামের আক্কাছ মিয়ার মেয়ে ও একই গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী। নিহতের পরিবার জানায়, ২০১৯ সালে খাগালিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে মাহবুবুর রহমানের সঙ্গে বিয়ে হয় রুবিনার। বিয়ের পর থেকেই রুবিনার স্বামী তাকে টাকার জন্য মারধর করত। বিষয়টি কয়েকবার পারিবারিকভাবে মীমাংসাও করা হয়। মঙ্গলবার (১৯Read More
চালু হয়েছে এনআইডি সার্ভার
রক্ষণাবেক্ষণের কাজ শেষে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের পরিষেবা আবারও চালু করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে সার্ভার চালুর কথা গণমাধ্যমকে জানিয়েছে ইসি। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, এখন এনআইডি সেবা পাওয়া যাচ্ছে। আজ সকাল থেকে এটি সচল হয়েছে। মাঝে মধ্যে এটির রক্ষণাবেক্ষণের দরকার পড়ে। যার কারণে সার্ভার বন্ধ করা হয়েছিল। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এনআইডি সার্ভারের পরিষেবা বন্ধ করা হয়। এর আগে গত ১৬ আগস্টেও রক্ষণাবেক্ষণের কাজে এনআইডি সেবা বন্ধ ছিল। এছাড়া চলতি বছরে কয়েকবার এনআইডি সার্ভার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। প্রসঙ্গত, দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্নRead More
নবীনগর থেকে এমপি হতে চান আখতার হোসেন সাঈদ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে জাসদ মনোনীত ১৪ দলীয় জোটের মনোনয়ন পেতে সংবাদ সম্মেলন করেছেন জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডঃ আখতার হোসেন সাঈদ। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিহীন কোন ব্যক্তি সংসদে নির্বাচিত হলে স্বাধীন দেশের জনগনের আশা আকাঙ্খার কোনদিনই প্রতিফলিত হবে না। তাই জাসদ সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে মুক্তিযুদ্ধের চেতনায় আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন থেকে নির্বাচনে অংশগ্রহনRead More



















