Main Menu

March, 2023

 

পৌরসভা ভবনে ভাঙচুর-অগ্নিসংযোগকারীদের বিচার চেয়ে মানববন্ধন

২০২১ সালে হেফাজত তান্ডবে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ভবন ও পৌর মিলনায়তনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধারমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধীতা করে গত ২০২১ সালের ২৬-২৮ মার্চ পর্যন্ত টানা তিনদিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে ব্যাপক তা-ব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। তারা শহরের পৌরসভা ভবন ও পৌর মিলনায়তসহ বেশ কয়েকটি সরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ওRead More


সৌদিতে নিহত ওমরাহ যাত্রীদের ৮ জন বাংলাদেশি

সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ২২ জনের মধ্যে আটজন বাংলাদেশি বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (২৮ মার্চ) রিয়াদে বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানিয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ২২ জনের মধ্যে আটজন বাংলাদেশি। এছাড়া বাসটিতে মোট ৪৭ যাত্রীর মধ্যে ৩৫ জনই বাংলাদেশি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানান, সৌদি আরবে যে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে, সেটিকে ৪৭ যাত্রী ছিলেন। তাদের মধ্যে বাংলাদেশি ছিলেন ৩৫ জন। দুর্ঘটনার তাদের মধ্যে ১৮ জন আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৌদি আরবের বাংলাদেশ মিশন আহতদেরRead More


নবীনগরে জাল নোটসহ আটক ১

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইচ্ছাকৃতভাবে জালনোট বহন ও বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যাবহার করার সময় নাছিরনগর উপজেলার জরু মিয়া নামক ব্যাক্তিকে হাতেনাতে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ (পনেরো) দিনের কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল রবিবার বিকালে ওই ব্যক্তিকে হাতেনাতে আটকের পর সাথে থাকা আলামত ধ্বংস করার অভিপ্রায়ে ১ হাজার টাকার একটি জালনোট খেয়ে ফেলার চেষ্টা করেন।এদিকে নবীনগরের ইউএনও একরামুল ছিদ্দিক জানান, উপজেলার যে কোন স্থানে জালনোট ব্যাবসায়ী ও বহনকারীর সন্ধান পেলে উপজেলা প্রশাসন কে অবহিত করুন।


সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় নিহত কসবার মনির হোসেন

কসবা প্রতিনিধি ॥ সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে মো.মনির হোসেন ভ’ইয়া (৩৫) নামে এক বাংলাদেশী যুবকের। গত রোববার বাংলাদেশ সময় আনুমানিক বিকেল ৩টার দিকে সড়ক দুর্ঘটনার শিকার হন মনির। এসময় গাড়ি চাপায় ঘটনাস্থলেই সে মারা যায়। মনির হোসেন ভ’ইয়া কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের ইমাম হোসেন ভ’ইয়ার ছেলে। মনিরের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। নিহত মনির হোসেনের বড় ভাই নজরুল ইসলাম ভ’ইয়া জানান, জীবিকার তাগিদে প্রায় দশ বছর আগে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি দেন মনির হোসেন। দীর্ঘ বছর যাবত সেখানকার রিয়াদ শহরের একটি বলদিয়া কোম্পানীতে পরিছন্নকর্মী হিসেবেRead More


কসবায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি পালনে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচী গ্রহন করা হয়। কর্মসুচীর মধ্যে ছিলো সকালে উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ,আনসার, ফায়ার বিগ্রেড ও বিএনসিসি’র অংশগ্রনের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অপরদিকে ডিসপ্লে প্রদর্শন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আমিমুল এহসান খানের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানRead More


কথা রাখলেন নবীনগরের ইউএনও, ঘুরে দাঁড়ালো হামিদার পরিবার

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকা খাজানগর গ্রামে বস্তিতে ভাড়া করা বাসায় থাকেন রিকশাচালক লিল মিয়া। জীবনের ৩০টি বছর ধরে দুই চাকার প্যাডেল চেপে পরিবারের ভরণ পোষণ করে যাচ্ছেন তিনি। প্রতিদিন আড়াইশো টাকায় গ্যারেজ থেকে রিকশা ভাড়া নিয়ে চারশ থেকে পাঁচশ টাকার বেশি উপার্জন কখনোই হতো না তার। মাস শেষে বাড়িওয়ালাকে ঠিকমতো বাড়ী বাড়াও পরিশোধ করতে পারতেন না। জীর্ণশীর্ণ এই মানুষটিকে আর্থিকভাবে সহায়তা করার জন্য পরিবারে উপার্জনক্ষম দ্বিতীয় কোন ব্যক্তি নেই। এরই মধ্যে তার স্ত্রী হামিদা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যায়। অসহায় এই মানুষটির পাশে অবশেষে দাঁড়িয়েছেন উপজেলাRead More


হালাল বেকারির পাউরুটিতে ক্ষতিকর পটাশিয়াম ব্রোমেট, উৎপাদন বন্ধের নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়া শহরের চেইন শপ হালাল বেকারি অ্যান্ড সুইটসের পাউরুটিতে ক্ষতিকর রাসায়নিক পদার্থ পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি পাওয়ায় উৎপাদন বন্ধ ঘোষণা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটি সিদ্ধান্ত মোতাবেক হালাল বেকারিকে পাউরুটি তৈরি বন্ধের নোটিশ দেওয়া হয়েছে৷ শুক্রবার (২৪ মার্চ) জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গত বছরের নভেম্বর মাসে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পাঁচটি বেকারি থেকে পাউরুটির নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়৷ এরমধ্যে কাউতুলীর হালাল বেকারি অ্যান্ড সুইটস নামের একটি বেকারির পাউরুটিতেRead More


শোক সংবাদ:: নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ফুলমিয়ার ইন্তেকাল

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ফুলমিয়া (৯০) ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন..)। গতকাল বুধবার সকাল ৯টার দিকে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী,৬ছেলে ও ৭ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বাদজুমা নামাজের পুর নবীনগর পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের কাসেমুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে শত-শত মুসল্লির উপস্থিতিতে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে নবীনগর পৌর এলাকার মধ্যপাড়ার পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। প্রবীন এই আওয়ামীলীগ নেতাRead More


কসবায় প্রধানমন্ত্রীর উপহার ঘর পেলেন একশো পরিবার

কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রধানমন্ত্রীর উপহার ঘর পেলেন একশো ভূমিহীন ও গৃহহীন পরিবার। বুধবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার বিনাউটি, কায়েমপুর ও বায়েক ইউনিয়নের একশো দরিদ্র ভ’মিহীন পরিবারকে চাবি তুলে দেয়া হয়। এই নিয়ে উপজেলায় বিভিন্ন ধাপে বিভিন্ন ইউনিয়নের ৮৯৫ টি ভ’মিহীন ও গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার ঘর ও জমি। চলমান রয়েছে বাকিসব গৃহ নির্মান কাজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিমুল এহসান খানেরRead More


কসবায় মহিলা মাদরাসা শিক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ

কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা মহিলা মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধা পুরস্কার বিতরণ এবং মাদরাসার সদ্য বিদায়ী সুপার গোলাম সাদেক চৌধুরী ও অফিস সহকারী আবু জাফরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পৌর শহরের অবস্থিত মাদরাসা মাঠে আনন্দঘন পরিবেশে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের উপস্থিতিতে এ বিদায় অনুষ্ঠান হয়। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেনের সভাপতিত্বে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাফর আহাম্মদ, সিডিসি স্কুল অধ্যক্ষ ও বিশিষ্ট সাংবাদিক মো.সোলেমানRead More


This site is protected by wp-copyrightpro.com