Main Menu

March, 2023

 

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঘাটিয়ারার ১৩০ পরিবার পেল ইফতার সামগ্রী উপহার

ঘাটিয়ারা ত্বরিকায়ে নববীয়া হামিদীয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী উপহার দেওয়া হয়েছে। বুধবার (২২ মার্চ) বেলা ১১টায় সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা এলাকায় ত্বরিকায়ে নববিয়া হামিদিয়া প্রবাসী কল্যান ফাউন্ডেশন কার্যালয়ে ১৩০টি পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এম আব্দুর রহমান মোল্লা হামিদী পীর সাহেব ও সংগঠনের সভাপতি মো. মোখলেছ মোল্লার উদ্যোগে সকল সদস্যের অর্থায়নে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রীর মধ্যে প্রতিটি ব্যাগে ছিল- এক লিটারের তেলের বোতল,ছানা বুট, খেসারি ডাল, মুড়ি, চিনি, আলু, খেজুর, ট্যাঙ,Read More


বঙ্গবন্ধু চেয়েছিলেন দেশের মানুষের অধিকার ও উন্নয়ন….সুইজারল্যান্ড থেকে আইনমন্ত্রী

রুবেল আহমেদ : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন, এদেশের মানুষ যেনো গৃহহীন না থাকে, না খেয়ে না থাকে। যেটা আজকে তারঁ সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছেন। বঙ্গবন্ধুই একমাত্র দেশের মানুষের উন্নয়ন, অধিকার এবং স্বাধীকার চেয়েছিলেন। বুধবার বিকেলে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার ড.মো.আমিনুর রহমান’র ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবস্থিত দেশের সর্ববৃহৎ আশ্রয়ন প্রকল্প পরিদর্শন উপলক্ষে বাসিন্দাদের সাথে মতবিনিময় সভায় সুইজারল্যান্ডের জেনেভা শহর থেকে মোবাইল কনফারেন্সে যুক্ত হয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন। আইনমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সরকার শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নতি করতে করতে এই পর্যায়ে এসেছেনRead More


ওয়ার্ল্ড কনসার্নের ইপজিয়া প্রকল্পের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় ডায়লগ সেশন অনুষ্ঠিত

“ক্ষতিকারক সামাজিক নিয়মকে চ্যালেঞ্জ করে ইতিবাচক পরিবর্তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন ইপজিয়া প্রকল্পের আয়োজনে বুধবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সুহিলপুর ইউনিয়নে ওয়ার্ল্ড কনসার্ন অফিসে ডায়লগ সেশনে অনুষ্ঠিত হয়। ক্ষতিকারক সামাজিক নিয়মকে চ্যালেঞ্জ করে ইতিবাচক পদক্ষেপ জোরদারের মাধ্যমে সমাজের মানুষের মনোভাবের পরিবর্তনের সহায়তার লক্ষ্যে দিনব্যাপি এই সংলাপের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মো: ফরহাদ হোসেন। তিনি অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন এবং ওয়ার্ল্ড কনসার্ন ইপজিয়া প্রকল্পের আয়োজনকে সাধুবাদ জানান। তিনি বলেন, আজকের এই ডায়লগ সেশনের ফলে সমাজের অনেক বড় উপকার হবে।Read More


ব্রাহ্মণবাড়িয়ার ৬৬২ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল আশ্রয়ণের ঘর

ব্রাহ্মণবাড়িয়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েছে ৬৬২ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার ৯ উপজেলার ৭ উপজেলায় এসব ঘর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। তৃতীয় ও ৪র্থ পর্যায়ে জেলা সদরে ১০৫টি, বাঞ্ছারামপুরে ১২৬টি, নবীনগরে ১০০টি, আখাউড়ায় ৮টি, সরাইলে ৪৯টি, আশুগঞ্জে ২০টি এবং নাসিরনগরে ২৫৪ টি ঘর উদ্বোধন করা হয়। এ উপলক্ষে শহরের সুর স¤্রাট দি আলাউদ্দীন সঙ্গীতাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোঃ আমিনুর রহমান, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার, সদরRead More


সরাইলে ৪৯টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর

মোহাম্মদ মাসুদ, সরাইল: ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে  চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। আজ (২২ মার্চ) বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে সরাইল উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ।  এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের  চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, Read More


নবীনগরে পেট্রোলে অগ্নিদগ্ধ ভাবী লতিফা অবশেষে মারা গেলেন! তবে ঘাতক দেবর এখনও গ্রেপ্তার হয়নি!!

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রসুল্লাবাদ ইউনিয়নের উত্তর দাররা গ্রামে গত রবিবার দিনে দুপুরে মাদকাসক্ত দেবরের দেয়া পেট্রোলের আগুনে ভাবী লতিফা বেগম (৪০) হাসপাতালে দুই দিন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে কিছুক্ষণ আগে শেষ পর্যন্ত মারা গেলেন। তবে ঘটনার ৩ দিন পরও ঘাতক দেবর জালাল (৩৫) গ্রেপ্তার হয়নি। এ মর্মান্তিক মৃত্যুর পর এলাকাবাসী বলেন, এমন মর্মান্তিক ঘটনা এলাকায় পূর্বে কখনোই ঘটেনি। নবীনগর থানা পুলিশের কাছে মৃতের দেবর নরপশু ও ঘাতক মাদকাসক্ত জালালকে দ্রুত গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছেন । তারা জানান, এলাকায় মাদকসেবির সংখ্যা দিনদিন বেড়েই চলছে। লতিফা বেগমের স্বামীRead More


নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও এস এস সি ২০২৩ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়েছে।আজ বুধবার দুপুরে স্কুল চত্বরে অনুষ্ঠানে প্রধান শিক্ষক আবু মোছার সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসিম, একাডেমিক সুপার ভাইজার হাসনাত জাহান, অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক আবু কামাল খন্দকার, ফজলুল হক, সহকারী শিক্ষক নূরুল ইসলাম ভূইয়া, নূরুল হোসেন, তাহমিনা আক্তার, খলিলুর রহমান প্রমূখ। মিলাদ মাহফিল পরিচালনা করেন প্রধান মাওলানা আমির হোসেন।অনুষ্ঠানটি যৌথভাবেRead More


বাড়ি ফেরা হলনা আখাউড়ার মর্জিনা বেগমের, সিএনজিতে থাকা পরিবারে সবাই হাসপাতালে

ব্রাহ্মণবাড়িয়া ট্রাক্টর চাপায় মর্জিনা বেগম (৪৮) নামে সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। এ সময় আরো তিনজন আহত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার ভাতশালা এলাকায় দুর্ঘটনা ঘটে। তিনি জেলার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের ধলেশ্বর গ্রামের বাছির চৌধুরীর স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ভাতশালা এলাকায় পৌঁছলে সিএনজি চালিত অটো রিক্সা ও ট্রাক্টরের সংঘর্ষে মর্জিনা বেগম নামে এক নারী ঘটনাস্থলেই মারা যান। এতে ওই নারীর ছেলে ও দুই পুত্রবধূ গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহতদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল এ ভর্তি করাRead More


ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কবির মিয়া (২৮) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামে এই ঘটনা ঘটে। কবির মজলিশলুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের জারু মিয়া ছেলে। কবিরের সাথে কাজ করা শ্রমিকরা জানান, বিকেলে বৃষ্টির মাঝেই উত্তর সুহিলপুরে একটি বাড়িতে ভবন নির্মাণ কাজ চলছিল। ঢালাই কাজ করতে ভাইব্রেটর মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে কবির যায়। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক কবিরকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তাRead More


বঙ্গবন্ধু প্রীতি কাবাডি ম্যাচে মৌলভীবাজার এ্যাথলেটিকস্ এন্ড কাবাডি একাডেমীকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়া

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় কাবাডি খেলার প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা শহরের দানবীর লোকনাথ দীঘির মাঠে ব্রাহ্মণবাড়িয়া বনাম মৌলভীবাজারের মধ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সহায়তায় প্রীতি ম্যাচের আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা। খেলায় কাবাডি সোসাইটি অব ব্রাহ্মণবাড়িয়া ৩২-৩০ পয়েন্টে মৌলভীবাজার এ্যাথলেটিকস্ এন্ড কাবাডি একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। মেয়েদের গ্রুপে ১০-০ পয়েন্টে সাদা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় লাল দল। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো: আমিনুর রহমান, এনডিসি। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মো: আমিনুরRead More


This site is protected by wp-copyrightpro.com