Main Menu

শোক সংবাদ:: নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ফুলমিয়ার ইন্তেকাল

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ফুলমিয়া (৯০) ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন..)। গতকাল বুধবার সকাল ৯টার দিকে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী,৬ছেলে ও ৭ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার বাদজুমা নামাজের পুর নবীনগর পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের কাসেমুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে শত-শত মুসল্লির উপস্থিতিতে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে নবীনগর পৌর এলাকার মধ্যপাড়ার পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
প্রবীন এই আওয়ামীলীগ নেতা মো. ফুল মিয়ার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানিয়েছেন স্থানীয় সাংসদ সদস্য মো. এবাদুল করিম বুলবুল, সাবেক সাংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান বাদল, উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সভাপতি এমএ মান্নান সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সামজের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares