Main Menu

সৌদিতে নিহত ওমরাহ যাত্রীদের ৮ জন বাংলাদেশি

[Web-Dorado_Zoom]

সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ২২ জনের মধ্যে আটজন বাংলাদেশি বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (২৮ মার্চ) রিয়াদে বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানিয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ২২ জনের মধ্যে আটজন বাংলাদেশি। এছাড়া বাসটিতে মোট ৪৭ যাত্রীর মধ্যে ৩৫ জনই বাংলাদেশি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানান, সৌদি আরবে যে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে, সেটিকে ৪৭ যাত্রী ছিলেন। তাদের মধ্যে বাংলাদেশি ছিলেন ৩৫ জন। দুর্ঘটনার তাদের মধ্যে ১৮ জন আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৌদি আরবের বাংলাদেশ মিশন আহতদের দেখভাল করছে বলেও জানান তিনি।

সোমবার (২৭ মার্চ) সৌদি আরবে ওমরাহ পালন করতে পবিত্র মক্কা নগরী যাওয়ার পথে হাজিদের বহনকারী একটি বাস ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে উল্টে আগুন ধরে যায়। এতে অন্তত ২০ যাত্রী নিহত হন। আহত হন আরও ২৭ জন।

খালিজ টাইমস ও গালফ নিউজের খবরে বলা হয়েছে, সোমবার আসির প্রদেশ এবং আভা শহরের সঙ্গে সংযোগকারী একটি সড়কে বাসটির ব্রেক ফেল হওয়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা ওমরাহ পালন করতে মক্কা যাচ্ছিলেন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-এখবারিয়া নির্দিষ্ট না করে শুধু বলেছে, গাড়িতে সমস্যা হয়েছিল। তবে বেসরকারি সংবাদপত্র ওকাজ বলেছে, ব্রেকজনিত সমস্যার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

আল-এখবারিয়ায় সম্প্রচারিত ফুটেজে একজন সাংবাদিককে বাসের পুড়ে যাওয়া শেলটির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares