Main Menu

সুন্দর বাংলাদেশ বিনির্মাণে পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে অগ্রসর হতে হবে –হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ

[Web-Dorado_Zoom]
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, যেই রাষ্ট্রের যুবসমাজ ভালো হয়ে যায়, ঐ রাষ্ট্রের উন্নতি ও অগ্রগতি কেউ চেপে রাখতে পারে না। বিভিন্ন রাজনৈতিক সংগঠন তাদের যুবকদেরকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে। তারা যুবকদের হাতে অস্ত্র তুলে দেয়। সন্ত্রাসী, টেন্ডারবাজি ও নানান অপকর্মে লিপ্ত করায়। তিনি বলেন, বাংলাদেশে ৫ কোটি যুবকের ১০ কোটি হাত যদি চরিত্রবান হয়ে কাজ করার সুযোগ পেত, বাংলাদেশ বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্রে পরিণত হতো। যুব আন্দোলন প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্যই হলো তাদেরকে আদর্শ ও চরিত্রবান হিসেবে গড়ে তোলা। এবং আগামী দিনে দেশ গঠনে যেন ভূমিকা রাখতে পারে সে জন্য তাদেরকে প্রস্তুত করা। তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি নতুন করে যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে এর দ্বারা এদেশের মানুষের নিকট তারা কোনোদিন গ্রহণযোগ্য হতে পারবে না।
তিনি বলেন, আইনশৃঙ্খলার বিষয়ে সরকারকে আরও যত্নবান ও কঠোর হতে হবে। আইনশৃঙ্খলা যদি নিয়ন্ত্রণ করতে না পারে দেশবাসী পুনরায় মাঠে নামবে। পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে পুনরায় মাঠে নামতে বাধ্য হবে। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে প্রিয় মাতৃভূমিকে ভালোবাসতে হবে। এদেশকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আগামী দিনে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে কাজ করতে হবে। অগ্রসর হতে হবে।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়োজনে শুক্রবার দুপুর ২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে “জেলা যুব সম্মেলন ২০২৭”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি হাফেজ মাওলানা শাহ মোহাম্মদুল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আল আমিন হোসাইনীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মুহাম্মাদ সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাও. আবুল কালাম আজাদ, দীনি সংগঠনের জেলা ছদর আলহাজ্ব সৈয়দ আনোয়ার আহমদ, আইএবি’র জেলা সহ-সভাপতি মাও. গাজী নিয়াজুল করীম ও সেক্রেটারি মাও. মাহমূদুল হাসান হিফয। বক্তব্য রাখেন আইএবি’র জেলা সাংগঠনিক সম্পাদক হা. মাও. সামছ্ আল ইসলাম ভূঁইয়া, অর্থ সম্পাদক মাও. বেলাল হোসাইন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা আহ্বায়ক মুফতি আশরাফুল ইসলাম বিলাল, সদস্যসচিব হা. মাও. ইসমাইল মাদানী, জাতীয় শিক্ষক ফোরামের জেলা আহ্বায়ক মাও. নূরুল আলম, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মাও. ফয়জুল্লাহ মুহসিন, সাধারণ সম্পাদক মহব্বত আল এহসান ও ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সহ-সভাপতি মোঃ মুহিউদ্দীন প্রমুখ। উপস্থিত ছিলেন দীনি সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মাও. সৈয়দ আসাদুল করীম, যুব আন্দোলনের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক এম আবু হানিফ নোমান ও সাংগঠনিক সম্পাদক মাও. খালেদ সাইফুল্লাহসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
সম্মেলনে ২০২৫-’২৬ সেশনের কার্যক্রমের ওপর নির্মিত ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়। এবং “সম্মেলন স্মারক ২০২৭ প্রেস রিলিজ বিষয়ক ধারণা” গ্রন্থ সকল অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করেন।
বিশেষ অতিথির বক্তব্যে মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব বলেছেন, জমিন যার আইন চলবে তাঁর। কিন্তু আমাদের ভোট ও ট্যাক্সের মাধ্যমে যেই রাষ্ট্র চলে সেই রাষ্ট্রের অনেক আইনই ইসলামবিরোধী। তিনি বলেন, এদেশের মেরুদণ্ড যুবসমাজ। তারা যদি শক্ত হাতে হাল ধরে আগামীর বাংলাদেশ সঠিক পথে আগাবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares