Sunday, November 15th, 2026
জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত : সভাপতি আল আমিন, সহ-সভাপতি রায়হান রব্বানী, সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়োজনে শুক্রবার দুপুর ২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে “জেলা যুব সম্মেলন ২০২৭” অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব। ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মাওলানা শাহ মোহাম্মদুল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আল আমিন হোসাইনীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মুহাম্মাদ সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাও. আবুল কালাম আজাদ, দীনিRead More
সুন্দর বাংলাদেশ বিনির্মাণে পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে অগ্রসর হতে হবে –হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, যেই রাষ্ট্রের যুবসমাজ ভালো হয়ে যায়, ঐ রাষ্ট্রের উন্নতি ও অগ্রগতি কেউ চেপে রাখতে পারে না। বিভিন্ন রাজনৈতিক সংগঠন তাদের যুবকদেরকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে। তারা যুবকদের হাতে অস্ত্র তুলে দেয়। সন্ত্রাসী, টেন্ডারবাজি ও নানান অপকর্মে লিপ্ত করায়। তিনি বলেন, বাংলাদেশে ৫ কোটি যুবকের ১০ কোটি হাত যদি চরিত্রবান হয়ে কাজ করার সুযোগ পেত, বাংলাদেশ বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্রে পরিণত হতো। যুব আন্দোলন প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্যই হলো তাদেরকে আদর্শ ও চরিত্রবান হিসেবে গড়ে তোলা। এবংRead More
নাসিরনগরে সার ডিলারশিপ পাওয়া এমপির ছেলে এখনও শিক্ষার্থী , গুদাম হিসেবে দেখানো হয়েছে পরিত্যক্ত চালকল!
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আবদুল হান্নানের ছেলে আদনান সাদি সার ব্যবসার অভিজ্ঞতা না থাকলেও পেয়েছেন সার ডিলারশিপ। তিনি একজন শিক্ষার্থী। শুধু তাই নয়, তাঁর ডিলারশিপের জন্য গুদাম হিসেবে দেখানো হয়েছে একটি পুরোনো ও পরিত্যক্ত চালকল। সংসদ সদস্যের ছেলে ও স্বজনদের সার ডিলারশিপ পাওয়া এবং গুদাম নিয়ে এমন তথ্য উঠে এসেছে দৈনিক দ্য ডেইলি স্টারের এক অনুসন্ধানী প্রতিবেদনে। শনিবার (১৪ নভেম্বর) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, সংসদ সদস্য আবদুল হান্নানের ছেলে আদনান সাদি, তাঁর ছোট বোনের স্বামী এবং ভাতিজার স্ত্রী নতুন করে সার ডিলারশিপ পেয়েছেন। দ্য ডেইলি স্টারের অনুসন্ধানেRead More
চেক রিপাবলিকের একই বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট অ্যাম্বাসেডর হিসেবে দুই ভাইয়ের অনন্য অর্জন, বড় ভাইয়ের পর ডাক পেলেন ছোট ভাই
মধ্য ইউরোপের দেশ চেক রিপাবলিকের স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় VSB – Technical University of Ostrava-তে স্টুডেন্ট অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালনের পর এবার একই পদে দায়িত্ব পালনের ডাক পেয়েছেন একই পরিবারের ছোট ভাই। বড় ভাই আজিজুল খান ২০২৪–২৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টির স্টুডেন্ট অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এবার তার ছোট ভাই রাসেল খান একই বিশ্ববিদ্যালয়ের নতুন স্টুডেন্ট অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালনের আমন্ত্রণ পেয়েছেন। দুই ভাইয়ের এমন অর্জন তাদের পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি করেছে। জানা গেছে, আজিজুল খান ও রাসেল খান ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার চুন্টা খাঁ বাড়ির লায়েছRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ৭৮০০ কেজি ভারতীয় জিরাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ২
ব্রাহ্মণবাড়িয়ায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা ৭ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় একটি ট্রাকসহ দুই চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন গজারিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে সন্দেহভাজন ট্রাকটি আটক করে। পরে ট্রাকে তল্লাশি করে ২৬০ বস্তায় মোট ৭ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা পাওয়া যায়। পুলিশের দাবি, এসব জিরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে দেশেRead More
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কূটনীতিক রাষ্ট্রদূত সঞ্চিতা হক। আগামী ১৩ থেকে ২২ নভেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন খান চীনের সাংহাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা বৃদ্ধি বিষয়ক পঞ্চম সেমিনারে অংশ নিতে মিশনের বাইরে থাকবেন। তাঁর অনুপস্থিতিতে মিশনের কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন সঞ্চিতা হক। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানায়, গত ১২ নভেম্বর নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে জাতিসংঘের সদস্য ও পর্যবেক্ষক দেশগুলোর স্থায়ী মিশনগুলোর কাছে পাঠানো এক কূটনৈতিক নোটে এ তথ্য জানানো হয়। নোটে বলা হয়, স্থায়ী প্রতিনিধির অনুপস্থিতিতেRead More
টাইব্রেকারে কসবাকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর প্রথম সেমিফাইনালে কসবা উপজেলা দলকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে আখাউড়া উপজেলা দল। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকার নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে দুই দলের কেউ গোল করতে না পারায় খেলা গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে আখাউড়া। ম্যাচে আখাউড়া উপজেলা দলের গোলরক্ষক রাব্বি টাইব্রেকারে প্রতিপক্ষের একটি শট রুখে দিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অসাধারণ নৈপুণ্যের জন্য তিনি ম্যাচসেরার পুরস্কার (ম্যান অব দ্য ম্যাচ) অর্জন করেন। খেলা শেষে রাব্বির হাতে ম্যাচসেরার পুরস্কার তুলেRead More
আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, বিএনপি কার্যালয় ভাঙচুর; আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় উপজেলা বিএনপির কার্যালয় এবং স্থানীয় সংসদ সদস্যের রাজনৈতিক কার্যালয়ও ভাঙচুর করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা সদরের সড়ক বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আখাউড়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে মোবারক হোসেনকে সভাপতি এবং জাকারিয়া আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তাঁরা দুজনই জেলা বিএনপির সদস্য কবীর আহমেদRead More
রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, মেঘনা পাড়ে বালু লুটে আতঙ্ক
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা তীরবর্তী গ্রামগুলোতে রাত নামলেই বাড়ছে আতঙ্ক। দিনের বেলায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পর অস্ত্রধারীদের মহড়া, ড্রেজারের বিকট শব্দ আর অবৈধভাবে বালু উত্তোলনে বদলে যায় নদীপাড়ের চিত্র। ইজারা বহির্ভূতভাবে বালু উত্তোলনের পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কারবারের অভিযোগও উঠেছে। এতে নদীভাঙনের ঝুঁকিতে থাকা হাজারো মানুষ চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি বালু উত্তোলনকারী চক্রের ছত্রছায়ায় মাসের পর মাস ধরে চলছে এই অবৈধ কারবার। চক্রটির বিরুদ্ধে অস্ত্রধারী লোকজন দিয়ে ড্রেজার পাহারা দেওয়ার অভিযোগও রয়েছে। ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। বারবারRead More
নবীনগরে কালী মন্দিরের তালা ভেঙে স্বর্ণালংকার ও লক্ষাধিক টাকার মালামাল চুরি
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের পশ্চিমপাড়ায় ভবতারিণী কালী মাতা মন্দিরের তালা ভেঙে স্বর্ণালংকার ও লক্ষাধিক টাকার মালামাল চুরি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ নভেম্বর) মধ্যরাতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। মন্দিরের সেবায়েতের ভাষ্য অনুযায়ী, চোরের দল কালী মায়ের বিগ্রহে থাকা স্বর্ণালংকারের পাশাপাশি মন্দিরে রাখা একটি শ্রাদ্ধানুষ্ঠানের যাবতীয় বাজারসদাই ও মালামাল নিয়ে যায়। জানা গেছে, ভবতারিণী কালী মাতা মন্দিরের প্রতিষ্ঠাতা সদস্য সদ্য প্রয়াত সমীর ঘোষের শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে শুক্রবার দুপুরে মন্দির প্রাঙ্গণে তিন শতাধিক অতিথির মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন তাঁরRead More



















