Sunday, November 15th, 2026
জার্মানিতে পদার্থবিজ্ঞানে শিক্ষার্থী পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়িয়ার মাহাজাবিন
জার্মানির বার্লিনের খ্যাতনামা ফ্রিডরিখ এঙ্গেলস জিমনেসিয়ামের (Friedrich-Engels-Gymnasium) শিক্ষার্থী মাহাজাবিন আলম পদার্থবিজ্ঞানে বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ (Schülerinnen- und Schülerpreis 2026) অর্জন করেছেন। গত ১১ নভেম্বর জার্মানির একটি বিশেষায়িত বৈজ্ঞানিক সংস্থার পক্ষ থেকে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের সনদে স্বাক্ষর করেছেন সংশ্লিষ্ট সংস্থার সভাপতি ও বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর ড. আলেহান্দ্রো সায়েঞ্জ (Prof. Dr. Alejandro Saenz)। মাহাজাবিন আলম ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব পাইকপাড়া এলাকার মাছারুল আলম ও লাকী আলমের সন্তান। তাঁর দাদা বিশিষ্ট শিক্ষক ও রামকানাই হাই একাডেমির সিনিয়র শিক্ষক এ কে মো. তাহের মাস্টার। শিক্ষানুরাগী পরিবারের সন্তান মাহাজাবিনের এ অর্জনেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার এক
ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রকাশ্যে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৭টার দিকে শহরের দাতিয়ারা এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কার্যক্রম নিষিদ্ধ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিকাইল হোসেন হিমেলের নেতৃত্বে একদল নেতা-কর্মী দাতিয়ারা এলাকা থেকে মিছিল বের করেন। পরে তাঁরা কুমিল্লা-সিলেট বাইপাস সড়কে মিছিল করেন। এ সময় মিছিলকারীরা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি সাবেকRead More
ঢাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার, রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নেতা
রাজধানীর উত্তরায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাত খান (৬৪) রয়েছেন। বুধবার (১১ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তরা পূর্ব ও উত্তরা পশ্চিম থানা-পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। ডিএমপির পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার অন্য তিনজন হলেন কৃষক লীগের উত্তরা পূর্ব থানার সাবেক সাংগঠনিক সম্পাদক নান্নু শেখ (৪০), নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পটুয়াখালী জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান হীরাRead More
কাগজে জন্মস্থান নবীনগরের পেয়ারাকান্দি : ৪৬ বছর পর মা–বাবার সন্ধানে ডাচ নাগরিক হ্যারল্ড ডেভিড
জন্মের প্রায় তিন বছর বয়সে দত্তক হিসেবে নেদারল্যান্ডসে চলে গিয়েছিলেন হ্যারল্ড ডেভিড রাজীব। এরপর কেটে গেছে ৪৬ বছরের বেশি সময়। মা–বাবার মুখ কিংবা জন্মভূমির স্মৃতি কিছুই নেই তাঁর। শুধু কাগজপত্রে পাওয়া জন্মস্থানের ঠিকানা আর শৈশবের একটি ছবি নিয়ে নিজের শিকড়ের সন্ধানে বাংলাদেশে ছুটে আসছেন বারবার। এবার মা–বাবার খোঁজে কুমিল্লার পথে পথে লিফলেট বিতরণ করছেন এই ডাচ নাগরিক। রাজীবের কাগজপত্রে তাঁর জন্মস্থান হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পেয়ারাকান্দির নাম উল্লেখ রয়েছে। এ তথ্যের ভিত্তিতেই জন্মদাতা মা–বাবার সন্ধানে নবীনগরসহ কুমিল্লা ও আশপাশের এলাকায় খোঁজ চালাচ্ছেন তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কুমিল্লা নগরের ঝাউতলা ওRead More
দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ : কসবায় সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে কৃষক সমাবেশ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সার সংকট এবং ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ তুলে কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশ থেকে বিতর্কিত ডিলার নিয়োগ বাতিল করে প্রকৃত ব্যবসায়ী ও যোগ্য ব্যক্তিদের ডিলারশিপ দেওয়ার দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে কসবা উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিকেলে কসবা তোফাজ্জল আলী ডিগ্রি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি কসবা পৌর মুক্তমঞ্চ প্রদক্ষিণ করে বিকেল সোয়া ৫টার দিকে জনতা টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমিরRead More
চালু হচ্ছে না আশুগঞ্জ সার কারখানা, কারণ জানালেন শিল্পমন্ত্রী
প্রাকৃতিক গ্যাস সংকটের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য শিল্পকারখানার গ্যাসের চাহিদা পূরণে সরবরাহ সীমিত থাকায় আপাতত কারখানাটিতে উৎপাদন শুরুর সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনের এক সম্পূরক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী এ কথা জানান। সংসদে নাদিয়া পাঠান পাপন বলেন, প্রায় ১৯ মাস ধরে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। অথচ কারখানাটির বছরে প্রায় ৩ হাজার কোটি টাকার সার উৎপাদনের সক্ষমতা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় নতুন খননRead More
বদলির আদেশের পরও সরাইল থানার ওসির দায়িত্ব নিয়ে অনিশ্চয়তা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক আদেশে জনস্বার্থে তাঁকে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়। তবে বদলির খবর ছড়িয়ে পড়ার পর ওসি মনজুর কাদের ভূঁইয়া স্থানীয় সাংবাদিকদের জানান, তাঁর বদলির আদেশ স্থগিত করা হয়েছে। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মো. জালাল উদ্দিন ফাহিম, পিপিএম বলেন, ‘আমরা বদলির আদেশের কাগজ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ মনজুর কাদের ভূঁইয়া ২০২৫ সালের ৭ ডিসেম্বর সরাইল থানায় যোগ দেন। তাঁর দায়িত্ব পালনকালে তাঁকে ঘিরেRead More
ওসি খাইরুলের বদলি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া, কেউ খুশি, কেউ জানালেন অসন্তোষ
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলমের ৫১ দিনের মাথায় বদলির খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ তাঁর বদলির খবরে সন্তোষ প্রকাশ করেছেন, আবার কেউ তাঁকে ভালো ও সৎ কর্মকর্তা হিসেবে উল্লেখ করে তাঁর প্রতি শুভকামনা জানিয়েছেন। পাশাপাশি দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ও সেবাপ্রাপ্তি নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) ওসি খাইরুল আলমের কক্সবাজার জেলা পুলিশে বদলির খবর প্রকাশের পর ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে এসব প্রতিক্রিয়া জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মন্তব্যে ইন্দ্রজিৎ বণিক লিখেছেন, ‘আমাদের খাইরুল স্যার অনেক ভালো মানুষ ছিলেন।Read More
নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু
মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে মো. সাফাকাত নামে ২২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার রছুল্লাবাদ ইউনিয়নের কালঘড়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফাকাত ওই গ্রামের মো. শুভ মিয়া ও মোসা. খাদিজা আক্তার দম্পতির ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খেলতে যায় শিশু সাফাকাত। একপর্যায়ে সে বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর তাকে ডোবা থেকে উদ্ধার করেন। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়। মাত্রRead More
মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে সিএনজিসহ আটক ৪
মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা, দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) গভীর রাতে উপজেলার শাহবাজপুর জিলানী পেট্রোল পাম্পের এলাকা ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকার মো. মামুন মিয়া (৩০), সিয়াম সরকার (২৮), মো. স্বপন (২০) ও সোনারামপুর এলাকার নজরুল ইসলাম (২৫)। পুলিশ জানায়, তাদের কাছ থেকে একটি নম্বরবিহীন নীল রঙের সিএনজিচালিত অটোরিকশা, লোহার কাটার, দুটিRead More



















