Main Menu

টাইব্রেকারে কসবাকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে আখাউড়া

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর প্রথম সেমিফাইনালে কসবা উপজেলা দলকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে আখাউড়া উপজেলা দল।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকার নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে দুই দলের কেউ গোল করতে না পারায় খেলা গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে আখাউড়া।
ম্যাচে আখাউড়া উপজেলা দলের গোলরক্ষক রাব্বি টাইব্রেকারে প্রতিপক্ষের একটি শট রুখে দিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অসাধারণ নৈপুণ্যের জন্য তিনি ম্যাচসেরার পুরস্কার (ম্যান অব দ্য ম্যাচ) অর্জন করেন।
খেলা শেষে রাব্বির হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন সাবেক ফুটবলার ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী জসিম উদ্দিন রিপন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন দে, সাবেক ফুটবলার ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী আলী আজম এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব তানিম শাহেদ রিপনসহ অন্যান্য অতিথি।
এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিল আখাউড়া উপজেলা দল।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares