Main Menu

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক

[Web-Dorado_Zoom]
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কূটনীতিক রাষ্ট্রদূত সঞ্চিতা হক। আগামী ১৩ থেকে ২২ নভেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন খান চীনের সাংহাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা বৃদ্ধি বিষয়ক পঞ্চম সেমিনারে অংশ নিতে মিশনের বাইরে থাকবেন। তাঁর অনুপস্থিতিতে মিশনের কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন সঞ্চিতা হক।
সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানায়, গত ১২ নভেম্বর নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে জাতিসংঘের সদস্য ও পর্যবেক্ষক দেশগুলোর স্থায়ী মিশনগুলোর কাছে পাঠানো এক কূটনৈতিক নোটে এ তথ্য জানানো হয়। নোটে বলা হয়, স্থায়ী প্রতিনিধির অনুপস্থিতিতে মিশনের রাষ্ট্রদূত ও উপস্থায়ী প্রতিনিধি সঞ্চিতা হক ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করবেন।
কূটনৈতিক পরিভাষায় এ দায়িত্বকে ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাড ইন্টারিম’ (Chargé d’Affaires ad interim) বলা হয়। অর্থাৎ, স্থায়ী প্রতিনিধি অনুপস্থিত থাকাকালে মিশনের সার্বিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সঞ্চিতা হক গত ৯ জুলাই নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে রাষ্ট্রদূত পদমর্যাদায় উপস্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পান।
২০০৩ সালে বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যোগদানের মধ্য দিয়ে পেশাদার কূটনীতিক হিসেবে কর্মজীবন শুরু করেন সঞ্চিতা হক। দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি নিউইয়র্ক ও জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
সঞ্চিতা হক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামের মোল্লাবাড়ির কৃতী সন্তান। তাঁর বাবা প্রয়াত আনোয়ারুল হক এবং মা তাহমিনা খাতুন। তাঁর দাদা শামসুল হুদা ওরফে লাল মিয়া মুন্সি ব্রিটিশ ও পাকিস্তান আমলে দীর্ঘ ৩৫ বছর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের মতো গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পাওয়ায় সঞ্চিতা হক আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার জন্যও গৌরব বয়ে এনেছেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares