Main Menu

নবীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন।
রোববার (৮ নভেম্বর) সকালে শহরের জল্লা ব্রিজের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলেয়াবাদ গোলচত্বরে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
র‍্যালি শেষে আলেয়াবাদ গোলচত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি মো. মলাই মিয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল বাকী ও মাসুদুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু এবং দেলোয়ার হোসেন সুহেল।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে চলা ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছিল। সেদিন সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করেন।
বক্তারা আরও বলেন, পরবর্তী সময়ে জিয়াউর রহমান দেশকে সংকট থেকে উত্তরণে ভূমিকা রাখেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন এবং উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির সূচনা করেন। কর্মসূচিতে নবীনগর উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares