Main Menu

Monday, November 9th, 2026

 

নবীনগরে অটোরিকশা-মোটর সাইকেলের সংঘর্ষে কলেজছাত্রী নিহত

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোমাইয়া আক্তার নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) উপজেলার আলীয়াবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোমাইয়া আক্তার নবীনগর সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। তাঁর সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, আলীয়াবাদ বাসস্ট্যান্ড এলাকায় একটি অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে গেলে সুমাইয়া আক্তার গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণাRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ওয়াশরুমে আগে কে যাবে, তা নিয়ে মা’রা’মা’রি হয় : ছাত্রদল নেতা আউয়াল

ব্রাহ্মণবাড়িয়ায় ওয়াশরুমে আগে যাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে—এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশো ‘কড়া আলাপ’-এ অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। টকশোতে তাঁর বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। টকশোতে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল ও সংঘাত নিয়ে সঞ্চালকের প্রশ্নের জবাবে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সংঘাতের প্রবণতা বোঝাতে গিয়ে ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া হলো এমন একটা অদ্ভুত জায়গা, সেখানে ওদের টেঁটা সবসময়Read More


সরাইলে প্রবাসীর প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সংবাদ সম্মেলন

মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্যবসার অংশীদার করার কথা বলে কাতারপ্রবাসী এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদ সবুজের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী প্রবাসী জাহাঙ্গীর আলম। রোববার সরাইল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম এ অভিযোগ করেন। তিনি সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের মো. ইমাম হোসেনের ছেলে। অভিযুক্ত হানিফ আহমেদ সবুজ পানিশ্বর ইউনিয়নের কালা মিয়ার ছেলে। সরাইল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি শামসুল আরেফিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তৌফিক আহমেদ তফসির।Read More


নবীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন। রোববার (৮ নভেম্বর) সকালে শহরের জল্লা ব্রিজের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলেয়াবাদ গোলচত্বরে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। র‍্যালি শেষে আলেয়াবাদ গোলচত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। সভায় অন্যদের মধ্যে বক্তব্যRead More


ভূমি অধিগ্রহণে আটকে ব্রাহ্মণবাড়িয়ার ১৭ উন্নয়ন প্রকল্প, সরকারের অতিরিক্ত ব্যয় ১৪৮ কোটি টাকা

ভূমি অধিগ্রহণ জটিলতায় ব্রাহ্মণবাড়িয়ার ১৭টি উন্নয়ন প্রকল্পের কাজ থমকে আছে। এসব প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের কাজ করছে জেলা প্রশাসন। এর মধ্যে নবীনগর-আশুগঞ্জ সড়ক নির্মাণ, নাসিরনগরের ৯টি সেতু এবং ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর সড়ক নির্মাণ প্রকল্প অন্যতম। নবীনগর-আশুগঞ্জ সড়ক নির্মাণ প্রকল্পের প্রস্তাব ২০১৮ সালে অনুমোদিত হয়। ২০১৯ সালে ঠিকাদার নিয়োগের পর সেতু ও কালভার্ট নির্মাণের কাজ শেষ হলেও ১৯ কিলোমিটার সড়ক নির্মাণকাজ এখনো শেষ হয়নি। ভূমি অধিগ্রহণে ধীরগতির কারণে কয়েক দফা প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। এ সময়ে জমি ও অবকাঠামোর মূল্য বেড়ে যাওয়ায় শুধু এ প্রকল্পেই সরকারের অতিরিক্ত ব্যয় হচ্ছে ১৪৮ কোটি টাকা। অন্যদিকে,Read More


কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা বিএনপি। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির দপ্তর সম্পাদক শামসুজ্জামান চৌধুরী কানন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ নভেম্বর কসবা-আখাউড়া বিএনপির বিবদমান দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এ ঘটনাকে দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও দলীয় শৃঙ্খলার পরিপন্থী উল্লেখ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম ও জসিম উদ্দিনRead More


ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগকর্মী ওয়াসিম গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের কর্মী মাসুদুর রহমান ওয়াসিমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের পীরবাড়ি এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওয়াসিম ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে যুবলীগের সক্রিয় কর্মী। তিনি শহরের পশ্চিম মেড্ডা মৌবাগ এলাকার মৃত অহিদ মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় পীরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সদর মডেল থানায় নেওয়া হয়। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমRead More


অস্ত্রধারী যুবককে শনাক্ত করতে পারেনি পুলিশ, দায় নিতে চায় না বিএনপির কোনো পক্ষ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিপক্ষকে ধাওয়া করা যুবককে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। এদিকে সংঘর্ষের ঘটনায় একে অপরকে দায়ী করলেও অস্ত্রধারী যুবককে নিজেদের পক্ষের বলে স্বীকার করছে না কোনো পক্ষ। ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে জেলা বিএনপি। শনিবার (৭ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে কসবা উপজেলা সদরের বিজনা সেতু এলাকায় পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্নRead More


This site is protected by wp-copyrightpro.com