Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ওয়াশরুমে আগে কে যাবে, তা নিয়ে মা’রা’মা’রি হয় : ছাত্রদল নেতা আউয়াল

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ায় ওয়াশরুমে আগে যাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে—এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশো ‘কড়া আলাপ’-এ অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। টকশোতে তাঁর বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়।
টকশোতে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল ও সংঘাত নিয়ে সঞ্চালকের প্রশ্নের জবাবে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সংঘাতের প্রবণতা বোঝাতে গিয়ে ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া হলো এমন একটা অদ্ভুত জায়গা, সেখানে ওদের টেঁটা সবসময় রেডি থাকে। মানে ওরা কি অদ্ভুত বিষয়, ওয়াশরুমে কে আগে যাবে, পরে যাবে—এটা নিয়ে মারামারি হয়ে গেছে দুই গ্রামের মধ্যে, মানুষ মরে গেছে।’
তিনি আরও দাবি করেন, হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্ব পালনকালে ওই ঘটনার জেরে আহত ও রক্তাক্ত ব্যক্তিদের চিকিৎসা নিতে আসতে তিনি নিজে দেখেছেন।
তাঁর বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এর সমালোচনা করছেন। স্থানীয়দের একটি অংশ মন্তব্যটিকে পুরো জেলার মানুষের প্রতি অবমাননাকর বলে উল্লেখ করেছেন। তাঁদের অভিযোগ, বিচ্ছিন্ন কোনো ঘটনার উদাহরণ দিয়ে একটি জেলার মানুষকে সামগ্রিকভাবে নেতিবাচকভাবে উপস্থাপন করা ঠিক হয়নি।
কেউ কেউ তাঁর বক্তব্যের সত্যতা ও ঘটনার প্রেক্ষাপট নিয়েও প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মন্তব্যটি প্রত্যাহার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ডা. তৌহিদুর রহমান আউয়ালের আনুষ্ঠানিক ব্যাখ্যা বা দুঃখ প্রকাশের কোনো তথ্যও পাওয়া যায়নি।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares