Main Menu

কসবা-আখাউড়া-বিজয়নগয়ে নেতাকর্মীদের সংগঠিত হওয়ার নির্দেশ বিএনপির

[Web-Dorado_Zoom]
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানকের অবস্থানের খবরের পর ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী তিন উপজেলায় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে জেলা বিএনপি। কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের জরুরি ভিত্তিতে সংগঠিত হয়ে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানানো হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান চৌধুরী কানন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক আগরতলা বিমানবন্দরের কাছাকাছি অবস্থান করে দেশের অভ্যন্তরে ষড়যন্ত্রমূলকভাবে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করছেন বলে তারা মনে করছেন। এ পরিপ্রেক্ষিতে সীমান্তসংলগ্ন ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপির নির্দেশক্রমে এ আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
এদিকে, নানকসহ আওয়ামী লীগের নেতাদের আগরতলায় অবস্থানের খবর ছড়িয়ে পড়ার পর বুধবার বিকেলে আখাউড়া সীমান্ত এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। একই সঙ্গে সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ জানিয়েছেন, সীমান্তে টহল জোরদার করা হয়েছে। তাঁর দায়িত্বাধীন সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের কোনো ঘটনা ঘটেনি। কাউকে অবৈধভাবে প্রবেশ করতে দেওয়া হবে না।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares