Friday, November 27th, 2026
সরাইলে গাছের ডালে উঠেই অজ্ঞান যুবক, উদ্ধার করল ফায়ার সার্ভিস
মোহাম্মদ মাসুদ, সরাইল: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গাছের ডাল কাটতে গিয়ে গাছের ওপরই অজ্ঞান হয়ে পড়েন রাসেল মিয়া (৩০) নামে এক যুবক। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ চেষ্টায় তাকে নিরাপদে গাছ থেকে নামিয়ে উদ্ধার করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় বিকেল ৩টার দিকে তাকে উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, দুপুরে বাড়িউড়া-কালিকচ্ছ সড়কের পাশে একটি গাছের ডাল কাটতে ওঠেন রাসেল। ডাল কাটার একপর্যায়ে হঠাৎ তিনি গাছের ওপর অজ্ঞান হয়ে পড়েন। এ সময় গাছের ডালের সঙ্গে আটকেRead More
‘টেনিস বলে মাদক ঢুকিয়ে ব্রাহ্মণবাড়িয়া কারাগারের ভেতরে পাঠানো হয়’
কারাগারে প্রতিনিয়ত মাদক পাওয়া যাচ্ছে। প্রতিটি ওয়ার্ডে মাদক রয়েছে। প্রতিদিন রাতে টেনিস বলের ভেতরে টেপ প্যাঁচিয়ে ঢিল দিয়ে কারাগারের ভেতরে পাঠিয়ে দেয়। নম্বর অনুযায়ী কারারক্ষীরা এই বল রাতে পৌঁছে দেয়। আমি নিজে জেলে থেকে তা দেখেছি। জেলের ভেতরে মাদক পরিবহনের এই পদ্ধতি এখনো চলমান আছে। কথাগুলো বলছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টায় ব্রাহ্মণবাড়িয়া মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর সেবার মান উন্নয়নে ও প্রতিবন্ধকতা নিরসনের এক মতবিনিময় সভায় তিনি মাদকের এ চিত্র তুলে ধরেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদেরRead More
আশুগঞ্জে দুই বছর ধরে চলছে অনুমোদনহীন সিসা কারখানা, অভিযানেও বন্ধ হয়নি উৎপাদন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই দুই বছরেরও বেশি সময় ধরে চলছে সিসা উৎপাদনের কারখানা। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আশুগঞ্জ থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত কারখানাটির বাইরে নেই কোনো সাইনবোর্ড কিংবা প্রতিষ্ঠানের পরিচয়। ২০২৫ সালে প্রশাসনের অভিযানে ছয়জনকে আটক করে কারাদণ্ড দেওয়া হলেও কিছুদিন পর আবারও শুরু হয় উৎপাদন। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, কারখানাটির পরিবেশগত অনুমোদনের আবেদন বাতিল করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কারখানা থেকে নির্গত ধোঁয়া ও বর্জ্যে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। এতে বায়ু ও জলাশয়ের পাশাপাশি জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়েছে। আশপাশের বাসিন্দাদের কেউ কেউ শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেনRead More
কসবায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত, সঙ্গীকে হেফাজতে নিয়েছে পুলিশ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ও সন্ধ্যায় উপজেলার বিনাউটি ইউনিয়ন এবং কসবা পৌর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার টাটেরা গ্রামের আব্দুস সালাম (২৮) এবং কসবা উপজেলার আকছিনা পূর্বপাড়া এলাকার মো. শাওন (১৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আব্দুস সালাম পাবনার মো. ওমর সানিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা হন। পথে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর বাসস্ট্যান্ডের পূর্ব পাশে কুমিল্লা-সিলেট মহাসড়কে পৌঁছালে তিনি মোটরসাইকেলসহ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।Read More
কসবা-আখাউড়া-বিজয়নগয়ে নেতাকর্মীদের সংগঠিত হওয়ার নির্দেশ বিএনপির
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানকের অবস্থানের খবরের পর ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী তিন উপজেলায় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে জেলা বিএনপি। কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের জরুরি ভিত্তিতে সংগঠিত হয়ে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানানো হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান চৌধুরী কানন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক আগরতলা বিমানবন্দরের কাছাকাছি অবস্থান করে দেশের অভ্যন্তরে ষড়যন্ত্রমূলকভাবেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় নারী ও শিশু নির্যাতন নিয়ে মহিলা পরিষদের উদ্বেগ, বেশি ঘটনা তিন উপজেলা
ব্রাহ্মণবাড়িয়া জেলায় নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটির দাবি, জেলার সদর, আখাউড়া ও নবীনগর উপজেলায় তুলনামূলক বেশি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। দারিদ্র্য, পারিবারিক অসচেতনতা, যৌথ পরিবারের নানা জটিলতা এবং মধ্য ও উচ্চবিত্ত পরিবারের পরকীয়া ও অহংকারবোধকে এসব ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে সংগঠনটি। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহসভাপতি মিলি আক্তার। মূল বক্তব্যRead More
হুইলচেয়ারে বসে স্বপ্ন দেখেন লিখন, একবার ছুঁয়ে দেখতে চান তারেক রহমানকে
মানুষের জীবনে কিছু স্বপ্ন থাকে, যা পূরণের জন্য খুব বেশি কিছু চাওয়ার থাকে না। থাকে শুধু একটুখানি সুযোগ, একটি কাঙ্ক্ষিত মুহূর্ত কিংবা প্রিয় কারও সান্নিধ্য পাওয়ার আকুলতা। তেমনই একটি স্বপ্ন বুকে ধারণ করে দিন কাটছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের তরুণ লিখনের। হুইলচেয়ারই তাঁর চলার সঙ্গী। শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। কিন্তু মনের ইচ্ছা, আবেগ কিংবা ভালোবাসার জায়গায় কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়নি। রাজনৈতিক বিশ্বাস ও ভালোবাসা থেকে বিএনপির বিভিন্ন মিছিল-মিটিং এবং সামাজিক কর্মসূচিতে হুইলচেয়ারে করেই অংশ নেন তিনি। লিখনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, একবার প্রিয় নেতাRead More
নানকের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দল আগরতলায়, আখাউড়া সীমান্তে বিএনপির বিক্ষোভ, টহল জোরদার বিজিবির
বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ একটি দল ভারতের আগরতলায় অবস্থান করছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বিক্ষোভ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টা থেকে তাঁরা আখাউড়া স্থলবন্দর ও সীমান্ত এলাকায় অবস্থান নেন। এদিকে সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিএনপি ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আওয়ামী লীগের কয়েকজন নেতা আগরতলা বিমানবন্দরে পৌঁছেছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তাঁদের সীমান্তবর্তী এলাকায় আসার সম্ভাবনাRead More



















