Main Menu

হাঁস বেচে ঈদের জামা কিনবে সেই শিশুর দায়িত্ব নিতে চায় কাতার প্রবাসী রাজ রাজীব

[Web-Dorado_Zoom]

আমিনুল ইসলাম, কাতার প্রতিনিধি::হাঁস বেচে ঈদের জামা কিনবে মাসুদ এই শিরোনামে বাংলা নিউজে সংবাদ প্রচারের পর সেই শিশুর ঈদের কেনাকাটার দায়িত্ব নিতে চায় কাতার মোল্লা মোহাম্মদ রাজ রাজীব। তিনি জানান, এই শিশুর মাঝে হাজারো পরিবারের দরিদ্রতার প্রতিচ্ছবি ফুটে উঠেছে।অনেক সময় আমরা কিছু দেখি আবার কিছু অজান্তে রয়ে যায়।

বসা অবস্থায় শিশুটি হাঁস বিক্রির জন্য বসে আছে এই ছবিটি জনপ্রিয় নিউজ পোর্টাল বাংলা নিউজসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।তিনি আরো জানান, শিশুটি পরনে স্কুল ড্রেস দেখে আমি খুব বিস্মিত হলাম। মুলত্য এই সুবাদে এই ঈদের শিশুটির কেনাকাটার দায়িত্ব নিতে চায়।জানা গেছে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কাতার প্রবাসী। সামাজিক রাজনৈতিক সংগঠনের পাশাপাশি কাতারস্থ ব্রাহ্মণবাড়িয়া ক্রিকেট টিম ঝিঁঝিঁপোকার ক্লাবের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।জানা গেছে,সে স্থানীয় একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী। মাসুদ তার বাড়ির পথ মাড়িয়ে ও কংস নদী পাড়ি দিয়ে ৫০০ টাকার জন্য রাজহাঁসটি বেচতে এসেছিলেন।

খুব শীঘ্রই ছেলেটি পরিবারের কাছে তার জন ১০ হাজার টাকার ঈদ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য নেত্রকোনা জেলা প্রতিনিধি সৌমিন খেলনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares