Main Menu

December, 2023

 

মৃধার পক্ষে নির্বাচনের মাঠে সরাইল আওয়ামীলীগ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ও ৯টি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির নেতারা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধার পক্ষে কাজ করবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বগইর এলাকায় একটি হোটেলে সভা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সরাইল উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটির সভাপতি নাজমুল হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ঠাকুর এবং ৯টি ইউনিয়নের ১৭ জন সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল চারটায়Read More


হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালিয়ে গেছেন স্বামী-শাশুড়ি

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ইমরানা বেগম (২৫) নামে এক গৃহবধূর লাশ রেখে পালিয়ে গেছেন তার স্বামী-শ্বাশড়ি। বুধবার (২৭ ডিসেম্বর) রাত ১১ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় এই গৃহবধূ মারা যায়। পরে মৃত্যুর কথা শুনে স্বামী-শ্বাশড়ি সহ ননদ-ননদী পালিয়ে যায়। ইমরানা বেগম উপজেলার অরুয়াইল ইউনিয়ন রানীদিয়া গ্রামের হাজী আব্দুল কাহারের মেয়ে ও একই গ্রামের খলিলুর রহমানের স্ত্রী৷ হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ বছর আগে ইমরানাকে একই গ্রামের খলিলুর রহমানের কাছে পারিবারিক ভাবে বিয়ে দেন। বিয়ের কিছুদিন পর থেকে তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করেন স্বামীসহ শ্বশুরবাড়িরRead More


সদর হাসপাতালে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা (৬০) পরিচয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে বৃদ্ধের লাশটি হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। এর আগে ২৫ ডিসেম্বর রাতে সরাইল বিশ্বরোডস্থ ডাচ বাংলা ব্যাংকের বুথের সামনে থেকে হাসান মিয়া নামের এক ব্যক্তি অজ্ঞাত বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিল। বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, গত সোমবার রাতে এক বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করলে বুধবার রাতে ওই বৃদ্ধ মারা যান৷ তিনি আরও বলেন, ওই বৃদ্ধের লাশের পরিচয় শনাক্তের জন্যRead More


মোকতাদির চৌধুরীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী র আ ম উবায়দুল মোকতাধির চৌধুরী নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ইশতেহার তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে দ্বাদশ জাতীয় নির্বাচনের ইশতেহার পাঠ ও সাংবাদিদের প্রশ্নের জবাব দেন র আ ম উবায়দুল মোকতাধির চৌধুরী। এসময় তিনি বলেন, আমি বিগত সময়ে ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলায় প্রায় ১০ হাজার কোটি টাকার উন্নয়ন করেছি। যদি আবার নির্বাচিত হই তাহলে পরিকল্পিত নগরায়ন, সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষা ও মানব সম্পদের উন্নয়ন শিক্ষিত ও দক্ষ জনশক্তি, স্বাস্থ্য ওRead More


৭৫ এর পরে দেশে গণতন্ত্র ছিলোনা, ছিলো হত্যাযজ্ঞ….আইনমন্ত্রী

রুবেল আহমেদ ॥ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি-জামাত চেয়েছিলো ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশকে ব্যর্থ করে দেয়ার জন্য। সেই বাংলাদেশকে পৃথিবীর মানচিত্র থেকে সরিয়ে দেয়ার জন্য। বৃহস্পতিবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা কসবা উপজেলার কায়েরপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশাল গনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ৭৫ এর পরে দেশে গণতন্ত্র ছিলোনা। ছিলো হত্যাযজ্ঞ। ছিলো মানুষকে হত্যা করার লীলাখেলা। । বঙ্গবন্ধু কন্যা দেশে এসে এই দেশটাকে আন্দোলন সংগ্রাম করে মুলধারায় ফিরিয়ে আনেন। ১৯৯৬ সালে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে এসব হত্যাযজ্ঞ বন্ধRead More


কসবায় ৬৫৪ জন ফ্যামিলি কার্ডধারীর মাঝে ন্যায্যমূল্যে টিসিবি’র পণ্য বিক্রয়

কসবায় বুধবার (২৭ ডিসেম্বর) উপজেলা পরিষদের বিআরডিবি’র অফিস চত্ত্বরে ৬৫৪ জন ফ্যামিলি কার্ডধারীর মাঝে ন্যায্যমূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার’র নির্দেশে এবং কসবা পৌর মেয়র মো. গোলাম হাক্কানীর সার্বিক তত্ত্বাবধানে টিসিবি’র ডিলার মেসার্স মো. আবু কাউছার এন্টারপ্রাইজ এর মাধ্যমে উপকারভোগী প্রতি কার্ডধারীর মাঝে ১০০ টাকা হিসেবে ২ লিটার সয়াবিন তৈল, ৬০ টাকা হিসেবে ২ কেজি মসুর ডাল ও ৩০ টাকা হিসেবে ৫ কেজি চাল নির্ধারিত ৪৭০ টাকা মূল্যে বিক্রি করা হয়। টিসিবি’র পণ্য বিক্রি অনুষ্ঠানে ট্যাগ অফিসার উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. শরিফুর রহমান,Read More


কসবায় অজ্ঞাতনামা লাশ উদ্ধার

রুবেল আহমেদ ॥ কসবায় ভারসাম্যহীন এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ ডিসেম্বর) ভোররাতে উপজেলার বিনাউটি ইউনিয়নের কুমিল্লা-সিলেট মহাসড়কের সৈয়দাবাদ কলেজ গেটের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। স্থানীয়রা জানায়, নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতো। বুধবার ভোররাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের সৈয়দাবাদ কলেজ গেটের সামনে গাড়ির চাকায় পিষ্ট হয়ে শরীর থেতলে গিয়ে ছিন্ন-ভিন্ন হয়ে ঘটনাস্থলে মারা যায়। স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। খাঁটিহাতাRead More


ব্রাহ্মণবাড়িয়া সদরে যে কারণে স্বতন্ত্রে মজেনি আওয়ামী লীগ

নাসিরনগর আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী আলহাজ সৈয়দ একে একরামুজ্জামানের নির্বাচন করছেন। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনেও একই অবস্থা। নৌকার প্রার্থী সরে যাওয়ার পর স্বতন্ত্র প্রার্থী কলারছড়ি প্রতীকের মো. মঈন উদ্দিনের সঙ্গেই ভিড়েছেন দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। নবীনগরে (ব্রাহ্মণবাড়িয়া-৫) আসনে দলেরই এক স্বতন্ত্র প্রার্থী মমিনুল হক সাঈদ রোববার নৌকার ফয়জুর রহমান বাদলকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। তবে ব্যতিক্রম ব্রাহ্মণবাড়িয়া সদর আসনে। আওয়ামী লীগের কাউকে টানতে পারেননি স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও। অবশ্য এর কারণও আছে। জেলা আওয়ামী লীগ সভাপতি এবং এই আসনের দলীয় প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদিরRead More


আমি উন্নয়নের ফেরিওয়ালা: মোকতাদির চৌধুরী

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা, সুহিলপুর, নন্দনপুর এবং বুধল গ্রামে গণসংযোগ করছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই প্রচার অভিযান শুরু করেন তিনি। সুহিলপুর বাজারে পথসভায় উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, কিছু লোক আছে যারা সমাজের কথা ভাবে না। তারা আপনাদেরকে এসে বলবেন তারা বঙ্গবন্ধুর সৈনিক। তাদের কথায় কান দেবেন না। আমি উন্নয়নের দুধের ফেরিওয়ালা। পচা দুর্গন্ধযুক্ত নিষিদ্ধ জিনিস মদ বিক্রি করি না। আমার বিশ্বাস আপনারা নিশ্চয়ইRead More


আখাউড়ায় ইয়াবাসহ শ্বশুরবাড়ি থেকে জামাই আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১ হাজার ১৫০টি ইয়াবাসহ মো. আরিফ হাসান নামের এক ব্যক্তিকে আটক করেছে আখাউড়া থানার পুলিশ। গতকাল সোমবার রাতে পৌরসভার দুর্গাপুর এলাকার শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মো. আরিফ হাসানকে আটক করে বলে মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম। মো. আরিফ হাসান কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামের মো. জজ মিয়ার ছেলে। আখাউড়া থানার ওসি মো. নূরে আলম বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানে দুর্গাপুর এলাকায় শ্বশুর আনোয়ারুল হক শামসুর বাড়ি থেকে মাদকসহ গ্রেপ্তার করা হয়Read More


This site is protected by wp-copyrightpro.com