Main Menu

December, 2023

 

আশুগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত

আশুগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিননাথ দাস (৩৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।  মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ভোর ৫টার দিকে কান্দাপাড়া এলাকায় কয়েকজন ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি আহত হন। নিহত তিননাথ দাস আশুগঞ্জ উপজেলার লালপুর কান্দাপাড়া গ্রামের পিছন দাসের ছেলে। তিনি লালপুর বাজারের একজন মাছ ব্যবসায়ী। নিহতের পরিবারের লোকজন জানায়, প্রতিদিনের মত মঙ্গলবার ভোরে তিননাথ দাস বাড়ি থেকে লালপুর বাজারে মৎস্য আড়তে যাওয়ার সময় কান্দাপাড়া সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাকায় একদল ছিনতাইকারী তার ওপর আক্রমণ করে। এসময় ছিনতাইকারীরা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করেRead More


আশুগঞ্জে পানির জগের আঘাতে এক ব্যক্তি নিহত

আশুগঞ্জে অটোরিকশা চালকের পানির জগের আঘাতে মোশারফ হোসেন (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার খোলাপাড়া বাজারে এ ঘটনা ঘটে। মোশারফ হোসেন খোলাপাড়া দুল্লা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। আশুগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মৃণাল কান্তি দাস প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে জানান, সন্ধ্যায় উপজেলার খোলাপাড়া বাজারে খোলাপাড়া মোল্লা বাড়ির সাইদুর রহমানের ছেলে অটোরিকশা চালক ইমরান (৪০) মোশারফ হোসেনের পায়ে রিকশা তুলে দেয়। এ ঘটনায় দু’জনের মাঝে বাকবিতণ্ডার এক পর্যায়ে ইমরান পাশের চায়ের দোকানের পানির জগ দিয়ে মোশারফের মাথায় আঘাত করে। এতে তিনি অজ্ঞান হয়ে মাটিতেRead More


হুমকি নয়, চেয়ারম্যানের নাম জনগণের হৃদয় থেকে মুছে যাবে বুঝিয়েছেন- জবাবে সংগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ার-১-(নাসিরনগর) আসনের সংসদ সদস্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বদরুদ্দোজ্জা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম আজ সোমবার স্বশরীরে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে হাজির হয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা মানার অঙ্গীকার করেছেন। সোমবার বেলা সাড়ে ১২টার পর ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারি জজ ও নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল হক এর কাছে এসে তিনি অনুসন্ধান কমিটির কাছে তার দেয়া বক্তব্যের বিষয়ে একটি লিখিত ব্যাখ্যা জমা দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি মোঃ শাহজাহান মিয়া বাবু সোমবার বিকেলে এম.পি’র জবাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেনRead More


বিজয়নগরের মির্জাপুরে নৌকার প্রচার সভা অনুষ্ঠিত

মো: জিয়াদুল হক বাবু : ব্রাহ্মণবাড়িয়া -৩ (সদর- বিজয়নগর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সমর্থনে নৌকা প্রতীকে ইছাপুরা ইউনিয়নের ১ ওয়ার্ডের উদ্যোগে নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে উপজেলা মির্জাপুরস্থ উপজেলা আ.লীগের কার্যালয়ে নির্বাচনী প্রচার সভায় শ্রী গোপাল সরকারের সভাপতিত্বে ও দুলাল মিয়ার সঞ্চলনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পি, সহ-সভাপতি ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি জহিরুল ইসলাম, ইছাপুরা ইউপি চেয়ারম্যান জিয়াউলRead More


নিরাপদ ব্রাহ্মণবাড়িয়া গড়েছে শেখ হাসিনার প্রার্থী: উবায়দুল মোকতাদির

শেখ হাসিনার প্রার্থী ব্রাহ্মণবাড়িয়াকে নিরাপদ হিসেবে গড়ে তুলেছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে নৌকার প্রচারণায় নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে সমাজের বিভিন্ন পর্যায়ের নারীরা অংশগ্রহণ করেন। উবায়দুল মোকতাদির বলেন, এই নিরাপদ ব্রাহ্মণবাড়িয়া গড়েছে তুলেছে শেখ হাসিনার প্রার্থী। নৌকা মার্কার প্রার্থী। তিনি বলেন, নারীরা এখন নিরাপদে আছেন। সে নিরাপদ আপনারা বজায় রাখবেন কিনা, সেটা আপনারাই ভাববেন। কারোর প্রভাবে আপনার সন্তান যদিRead More


কসবায় রেলষ্টেশনের সিগনাল ৫ দিন ধরে অচল ॥ যাত্রীদের দুর্ভোগ

কসবা প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলষ্টেশনে সিগনাল যন্ত্রে শক সার্কিট হওয়ায় ৫ দিন ধরে অচল হয়ে আছে সিগনাল ব্যবস্থা। গত ২০ ডিসেম্বর ভোররাত থেকে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান ষ্টেশন কর্তৃপক্ষ। এতে করে প্লাটফর্ম লাইনে ট্রেন ঢুকতে না পারায় যাত্রীদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ঘটনায় দুর্ঘটনার আশংকায় যাত্রী সাধারনের মাঝে আতংক বিরাজ। তবে দু’দিনের মধ্যে সিগনাল ব্যবস্থা স্বাভাবিক হবে বলে সাংবাদিকদের জানান দায়িত্বরত ষ্টেশন মাষ্টার। ষ্টেশনসুত্রে জানা যায়, গত ২০ ডিসেম্বর ভোররাত আনুমানিক দেড়টার দিকে বৈদ্যুতিক শক সার্কিট থেকে সিগনাল যন্ত্রের কার্যক্ষমতা নষ্ট হয়ে হঠাৎ করে বন্ধ হয়ে যায়Read More


নবীনগর রছুল্লাবাদ ইউনিয়নে নৌকা প্রতীককে বিজয়ী করতে আলোচনা সভা অনুষ্ঠিত

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর থেকে : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি ফয়জুর রহমান বাদল এর বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে রসুল্লাবাদ ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের লহরী, কালঘড়া, কালঘড়া বাজারে এলাকার ভোটারদের সাথে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৃথক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রছুল্লাবাদ ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলমগীর হোসেন শিপন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রছুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মনির হোসেন, নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য বাবু টিটনRead More


নাশকতামূলক অগ্নিকাণ্ড মোকাবেলায় প্রশিক্ষণ ও মহড়া

দেশের বিভিন্ন স্থান ও ট্রেনে নাশকতামূলক অগ্নিকাণ্ড মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়ায় সচেতনতামূলক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেলওয়ে ব্রাহ্মণবাড়িয়া শাখার আয়োজনে এবং ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাস্তবায়নে শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন প্লাটফর্ম চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মোশাররফ হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক নিউটন দাস, রেলওয়ে স্টেশনমাস্টার মো. জসিম উদ্দিন প্রমুখ। এ সময় উপ-সহকারী পরিচালক নিউটন দাস বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ট্রেনে নাশকতামূলক অগ্নিকাণ্ড হচ্ছে। সেসময় যারা ট্রেনে দায়িত্বরত কর্মীরা থাকেন তারা যেন তাৎক্ষণিকভাবেRead More


নোয়াগাঁও গ্রামে দীর্ঘদিনের দাবি ছিলো রাস্তাটি সংস্কার

সরাইলে রাস্তা সংস্কার

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার  নোয়াগাঁও ইউনিয়নের রজুদ্দীর বাড়ি এলাকায় তিনশত ফুট দীর্ঘ ও আট ফুট প্রস্থ একটি রাস্তায় ইটের সলিং দিয়ে সংস্কার করায় খুশি স্থানীয়রা। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিলো রাস্তাটি যেন সংস্কার করা হয়। তাদের চলাচলের রাস্তাটি একেবারে রুগ্ন দশয় ছিল, একটু বৃষ্টি হলে হেটে চলাচল করাই কষ্টসাধ্য ছিল। এই রাস্তা দিয়ে শিশুদের হেটে স্কুলে যেতে অনেক কষ্ট হতো। স্থানীয় মুসুল্লিরা নামাজ পড়তে মসজিদে যেতো অনেক কষ্ট করে, এখন তাদের চলাচলে আর অসুবিধার মুখে পড়তে হবে না।  রাস্তাটি সংস্কার করে দেয়ায় স্থানীয়রা নোয়াগাঁও ইউনিয়নের ১,২ও ৩ নং ওয়ার্ডেরRead More


ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে নৌকার সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সমর্থক কাউসার আহমেদকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে সামনে এ জরিমানা করা হয়। কাউসার শিমরাইল কান্দি এলাকার আবু তাহেরের ছেলে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জমশেদ আলম বলেন, রাত আটটার পরে নৌকা প্রার্থীর সমর্থক শহরের বঙ্গবন্ধু স্কয়ারে গান বাজনা বাজাচ্ছিলেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তা বন্ধ করা হয়। এ সময় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এই কার্যক্রম নির্বাচনেরRead More


This site is protected by wp-copyrightpro.com