Main Menu

September, 2021

 

১১৪ মন্ডপে চলছে পূজার প্রস্তুতি

নবীনগরে প্রতিমা তৈরিতে ব্যস্ত নবীনগরের মৃৎশিল্পীরা

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:শরৎ ঋতুর অবগাহিকায় মা আসছেন বাংলার উৎসব মুখর প্রতিটি পূজা অঙ্গঁনে। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। দেবীর আর্শিবাদ পাওয়ার আশায় সনাতন ধর্মাবলম্বী প্রতিটি মানুষ প্রতিক্ষায় থাকেন পুজার এই শুভ লগ্নের। শাস্ত্রীয়মতে, জগতের মঙ্গল কামনায় এ বছর মা দুর্গা দোলায় চড়ে মর্ত্যলোকে আসছেন শান্তির বার্তা নিয়ে। মা’দুর্গা শশুর বাড়ী কৈলাস থেকে বছরে একবার কন্যা রূপে পিত্রালয়ে বেড়াতে আসেন। ভক্তরা মনে করেন অশুর শক্তির বিনাশে সৃষ্টি হলো এক মহাশক্তির আবির্ভাব। দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত অশুর বিনাশী দেবী দুর্গা । আগামী ১১ অক্টোবর মঙ্গলবার মহাষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হবেRead More


তিনশত প্রতিবন্ধীর মধ্যে মাসিক প্রতিবন্ধী ভাতা বহি বিতরণ

দারিদ্র্য বিমোচনে সফলতা অর্জন করে শেখ হাসিনা জাতিসংঘের ‘‘চ্যাম্পিয়ন অব দি আর্থ’’ খেতাব অর্জন করেছেন -আল- মামুন সরকার

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, শহর সমাজসেবা প্রকল্প সমন্বয় পরিষদ সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল- মামুন সরকার বলেছেন, দেশ ও জাতির অর্থনৈতিক মুক্তি অর্জনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দারিদ্র সীমার নিচে বসবাসকারী দেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি ও কর্মজীবি মহিলাদের মাতৃত্বকালীন সহায়তা ইত্যাদি কর্মসূচির মাধ্যমে লক্ষ্য অর্জনে ব্যাপক সফলতা অর্জন করে- সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতিসংঘ কর্তৃক ‘‘চ্যাম্পিয়ন অব দি আর্থ’’ (বিশ^ নেতা) পদক অর্জন করেছেন। তিনি এসব ভাতা ভোগীদের তালিকা প্রণয়নে জনপ্রতিনিধিদের মানবিক দৃষ্টিভঙ্গি ও স্বচ্ছতা প্রদর্শনের অনুরোধ করেছেন। তিনি গতকালRead More


সরাইলে পাঠাগারের উদ্যোগে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

মোহাম্মদ মাসুদ, সরাইল : জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আলহাজ্ব আজদু মিয়া স্মৃতি গনপাঠাগারের উদ্যােগে পুরুস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় সরাইল উপজেলা মিলনায়তনের কক্ষে এর আয়োজন করা হয়। আলহাজ্ব আজদু মিয়া স্মৃতি গনপাঠাগারের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে উনুষ্টানের সূচনা হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল, সহকারি কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলাRead More


কসবায় যুবদলের নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রলীগের মিছিল

কসবা প্রতিনিধি,::ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত কয়েকদিন ধরে কসবা উপজেলা যুবদলের কমিটি গঠন নিয়ে পাল্টাপাল্টি মিছিল এবং নৈরাজ্যের প্রতিবাদে কসবা পৌর শহরে মিছিল করেছে উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা। আজ সোমবার দুপুরে কসবা উপজেলা শহরের মুক্তিযোদ্ধা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাজার এলাকায় এসে শেষ হয় মিছিলের নেতৃত্বদেন কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হসেন রিমন। মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নের উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আফজাল হোসেন রিমন জানান, কসবা উপজেলা যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে দ্বিধাবিভক্ত যুবদলের নেতাকর্মীরা কসবা উপজেলা সদরেরRead More


কসবায় বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, সাংবাদিক সহ আহত-১০ আটক-১

কসবা প্রতিনিধি:  নবগঠিত কসবা উপজেলা যুবদলের কমিটি গঠন নিয়ে পুলিশ, নবগঠিত যুবদলের কমিটির শো-ডাউনকে কেন্দ্র করে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে  বিএনপি’র অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক সিরাজুল হক ইমুকে আটক করা হয়। পুলিশ ও বিএনপি’র নেতাকর্মীরা জানান,গত ১২জুন কসবা উপজেলা যুবদল ও পৌর যুবদলের আহবায়ক কমিটি অনুমোদন দেয়াহয়। পরে এই কমিটি গত ৯ সেপ্টেম্বর ফেইসবুকে প্রকাশ করাহয়। পরে আজ সকালে কসবা উপজেলা          যুবদলের নবগঠিত কমিটির আহবায়ক মাসুদুল হক দীপুর নেতৃত্বে নেতাকর্মীরা অনন্তপুর গ্রামের বালুরমাঠ থেকে ব্যানার ফেষ্টুন নিয়ে একটি মিছিল বের করে। পরে অনুমোদন না থাকায় পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এসময় বিএনপি’র  নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় নবগঠিত কমিটির আহবায়ক মাসুদুল হক ভুইয়া  দীপু, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক সিরাজুল হক ইমু, কর্মী সাজেদুল হক, আকরাম সহ অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়। এসময় মোহনা টিভির কসবা প্রতানিধি সাংবাদিক হারুন অর রশিদ ডালি, সময় টিভির ক্যামেরাপার্সন জুয়েল রহমান, এটিএন নিউজের ব্যুরো প্রধান পীযুষ কান্তি আচার্য ঢিলের আঘাতে আহত হন। এসময় পুলিশ ঘটনা স্থল থেকে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক সিরাজুল হক ইমুকে আটক করেন। কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূইয়া বলেন, নতুন কমিটি গঠন করায় আমরা কসবা-আখাউড়া বিএনপির কান্ডারি কবির আহম্মেদ ভূইয়ার নির্দেশনা ও পরামর্শে হাজারো নেতাকর্মী নিয়ে আনন্দ মিছিল বের করি। পুলিশ বিনাRead More


নাসিরনগর পুকুরে ডুবে যমজ ভাইবোনের মৃত্যু

নাসিরনগরে উপজেলায় পানিতে ডুবে জাকিয়া বেগম ও জাকির হোসেন নামে যমজ দুই ভাইবোনের মৃত্যুর হয়েছে। রোববার সকালে উপজেলার কুন্ডা ইউনিয়নের মসলেন্দপুর গ্রামে এ দুঘটনা হয়। নিহতরা যমজ ভাইবোন ছিল। তাদের বয়স আড়াই বছর। তারা নাসিরনগর উপজেলা কুন্ডা ইউনিয়নের মসলেন্দপুর গ্রামের মাসুক মিয়ার ছেলে-মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে দুই শিশু বাড়ির আঙিনায় খেলা করছিল। কিছুক্ষণ পর তারা বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে তাদের লাশ পানিতে ভেসে ওঠে। স্থানীয়দের সহায়তায় লাশ দু’টি উদ্ধার করা হয়। মসলেন্দপুর গ্রামের ইউপি সদস্য মো: রাজ্জাক মিয়া পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুরRead More


করোনা শনাক্ত হাজারের নিচে, মৃত্যু ২৫

চার মাসের বেশি সময় পর দেশে করোনা শনাক্তের সংখ্যা হাজারের নিচে নেমেছে। সেই সঙ্গে গত কয়েকদিন ধরে কমছে কোভিড-১৯ রোগে মৃত্যুর সংখ্যাও। শনিবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৩৯৩ জনে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮১৮ জনের। গত ১৭ মে ৬৯৮ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫০ হাজার ৩৭১ জনে। এর আগে শুক্রবার ৩১,Read More


নবীনগরে বিদিশা-কাজী মামুনকে অবাঞ্ছিত ঘোষণা

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর :: জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আগমনের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নবীনগর উপজেলা প্রেসক্লাবের সামনে উপজেলা যুব সংহতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন থেকে বিদিশা ও হুসেইন মুহাম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদকে নবীনগরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন নবীনগর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এটিএম আব্দুল্লাহ, উপজেলা যুব সংহতির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সদস্য সচিব জামাল উদ্দিন, জাতীয় পার্টির সদস্য মতিন সরকার প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন,Read More


খালেদা জিয়া দেশে বসে অর্শ্ব ডিম্ব পাড়েন_ আইনমন্ত্রী

যে লোক দেশে থেকে অশ্বডিম্ব পাড়ে, সে লোক বিদেশে গিয়ে কি পারতে পারবে? বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার দুপুরে আখাউড়া উপজেলা পরিষদ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আইনমন্ত্রী বলেন, দুইটি দুর্নীতির দুইটি মামলায় খালেদা জিয়ার ১৭ বছরের সাজা হয়েছে। একটিতে ১০ বছর, আরেকটিতে ৭ বছর। জননেত্রী শেখ হাসিনা মানবিক কারণে দু’টি শর্তে ওনাকে মুক্তি দিয়েছেন,Read More


শেখ হাসিনার সরকার ষড়যন্ত্রে ভয় করে না:::আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হক

আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হক বলেছেন, শেখ হাসিনার সরকার ষড়যন্ত্রে ভয় করে না। ষড়যন্ত্রে একবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছি। আর ষড়যন্ত্র করতে দিব না। আমরা জনগণের শক্তি নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করবো। আওয়ামী লীগকে ষড়যন্ত্রের ভয় দেখায়েন না। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তা প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়। জনসভায় আইনমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় ৬৫ কোটি টাকা ব্যয়ে ৩৮টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনRead More


This site is protected by wp-copyrightpro.com