Main Menu

September, 2021

 

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

দাতিয়ারা থেকে শিমরাইলকান্দি পর্যন্ত ৩৩ কেভি লাইন নির্মাণ ও আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের কাজের জন্য বিদ্যুতের লাইন স্থানাতর করতে শুক্রবার সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত শহরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হচ্ছে, টিভি ফিডারের আওতাভুক্ত :- দাতিয়ারা, কাউতলী, ভাদুঘর (আংশিক), অবকাশ, ডিসি বাংলো, কলেজপাড়া(আংশিক), এবং ঈদগাহ ফিডারের আওতাভুক্ত_ পুনিয়াউট, পৈরতলা (উত্তর-দক্ষিণ), কাজীপাড়া, মধ্যপাড়া, সরকারপাড়া, ছয়বাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ ১ এর নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


নবীনগর প্রেসক্লাবের সদস্য মরহুম সোহরাব হোসেন জুয়েলের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সদস্য মরহুম সোহরাব হোসেন জুয়েলের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ সেপ্টেম্বর বিকেলে নবীনগর প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি জালাল উদ্দিন মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোহরাফের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে মরহুম সোহরাব হোসেন জুয়েলের পরিবারের সদস্যদের উপস্থিতিতে দোয়া মাহফিল শেষে তাবারক বিতরন করা হয়।


বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার,বঙ্গবন্ধুর সোনার বাংলায় কেউ গৃহহীন থাকবে না- ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: বাংলার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মেছিল বলেই স্বাধীন সার্বভৌমত্বের সকল সফলতা ভোগ করছি। বঙ্গবন্ধুর সোনার বাংলায় কেউ গৃহহীন থাকবে না। আজ বুধবার (২২/৯) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথি বক্তব্যে এ কথাগুলো বললেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো.এনামুর রহমান এমপি। তিনি আরো বলেন, বিশ্ব মানবতার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের দায়িত্ব নেওয়ার পর ৪০ বছর যাবৎ দল ও দেশকে শক্তিশালী করেছেন। আমি সহ সকল মন্ত্রণালয় মিলে সুন্দরRead More


গ্যাস ফিল্ডস এর সিবিএ নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষের হামলা, ২ যুবক আহত

ব্রাহ্মণবাড়িয়ায় কেপিআই প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস এর প্রধান কার্যালয়ের সামনে সিবিএ নির্বাচনে প্রচারণার সময় প্রতিপক্ষের হামলায় দুই যুবক আহত হয়েছে। এর মধ্যে কাজী জুনায়েদকে গুরুতর আহতাবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কাজী জুবায়ের নামে আরো একজন আহত হয়। তারা দুজনেই শহরতলীর ঘাটুরা এলাকার কাজী কুদ্দুস মিয়ার ছেলে। জানাযায়, আসন্ন ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সিবিএ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার রাতে মোটর সাইকেল শোডাউন করে প্রচরাণা চালায় আলাল-আনিস পরিষদের লোকজন। এ সময় আলাল-আনিস পরিষদের সমর্থক কাজী জুনায়েদ ও তার ভাই জুবায়েরকে পেছন থেকে হামলাRead More


সরাইলে বন্ধ লাইন আকস্মিক ভাবে চালু, অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন বিদ্যুৎ অফিসের অস্থায়ী লাইনম্যান

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ) কার্যালয়ের অস্থায়ী লাইনম্যান আসলাম খান বিদ্যুৎ খুঁটিতে উঠে ইরিগেশনের লাইন বিচ্ছিন্ন করার সময় হঠাৎ বিদ্যুৎ চলে আসে। এতে করে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। গত রোববার রাত সাড়ে ৯টায় সরাইল উপজেলা চুন্টা ইউনিয়নের করাতকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আসলাম খান সরাইল উপজেলা সদর ইউনিয়নের বড় দেওয়ান পাড়ার বাসিন্দা। দীর্ঘ সাড়ে তিন বছর ধরে সরাইল নির্বাহী প্রকৌশলী কার্যালয়ে অস্থায়ী লাইনম্যান হিসেবে কাজ করে আসছেন তিনি। অস্থায়ী লাইনম্যান আসলাম খান ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত সাড়ে ৯টায় সরাইল উপজেলাRead More


সরাইলে আইন-শৃঙ্খলা সভায় বিদ্যুৎ প্রকৌশলীর অপসারণ দাবি

মোহাম্মদ মাসুদ, সরাইল। সরাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বিদ্যুতের ভিলকিবাজি ও সরাইলে বিদ্যুত সরবরাহ বন্ধ থাকায় সরাইল উপজেলা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবি করেন ও ক্ষোভ ঝাড়লেন বক্তারা। সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে ২১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে দশটায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল হক মৃদুলে’র সভাপতিত্বে সভায় উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর। সভায় বক্তারা বলেন, উপজেলার বিদ্যুৎ গ্রাহকদের অস্বাভাবিকভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে। অতীতের যে কোনো সময়ের রেকর্ড ভঙ্গ করেছে বর্তমান প্রকৌশলী যোগদান করার পর। এদিকেRead More


শতবছরের ঐতিহ্য: নাওঘাট স্কুল সংলগ্ন জামে মসজিদ

মোঃ তারিকুল ইসলাম সেলিম: নাওঘাট স্কুল সংলগ্ন জামে মসজিদ। নাওঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখ সীমানা ঘেঁষা মসজিদটির অবস্থান। গ্রামের সবচেয়ে ছোট মসজিদ এটি। শত বছর পূর্বে ছন দিয়ে তৈরি করা হয়েছিল। কালের ধারাবাহিকতায় মসজিদটি টিনসেড ও পরবর্তীতে দালান নির্মিত হয়। এখানে গ্রামের ধর্মপ্রাণ মুসল্লীরা সালাত আদায় করেন। ইতিহাসে ঘেঁটে জানা যায়; নাওঘাট মধ্যপাড়া জামে মসজিদ (বড় মসজিদ) প্রতিষ্ঠার পূর্বে নামাজের জন্য গ্রামবাসী এখানে অস্থায়ী ভাবে ছোট একটা মসজিদ ঘর নির্মাণ করে। কয়েক বছরের মধ্যে নাওঘাট মধ্যপাড়া জামে মসজিদ বর্তমান স্থানে প্রতিষ্ঠা হয়। গ্রামের মুসল্লীরা বড় মসজিদে নামাজ পড়া শুরু করেন।Read More


সরাইলে নিখোঁজের ৪৬ ঘন্টা পর জামাল উদ্দিনের লাশ উদ্ধার

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের ৪৬ ঘন্টা পর জামাল উদ্দিন(৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন সরাইল থানা পুলিশ। আজ সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলার চুন্টা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লোপাড়া গ্রামের মৃত হাজী আলী মিয়ার পুত্র জামাল উদ্দিনের লাশ বাড়ির পাশের ডুবা থেকে উদ্ধার করা হয়। পরিবারের লোকজন ও স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, গত শনিবার বিকাল ৫ টার দিকে জামাল উদ্দিন বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। রাত অবধি তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখোঁজি করেও জামাল উদ্দিনের কোনোRead More


ওষুধ কেনার আগে ইনভয়েস দেখার পরামর্শ

ওষুধ বিক্রির সময় প্রতিটি কোম্পানি ফার্মেসিকে একটি ইনভয়েস দেওয়া হয়। এর মধ্যদিয়ে কোম্পানিটি ঔষধ প্রশাসন অধিদফতরের তালিকাভুক্ত কি না তা সহজে বুঝতে পারবেন একজন ক্রেতা। ফার্মেসি কর্তৃপক্ষ যদি ইনভয়েস দেখাতে না পারেন তাহলে বুঝতে হবে সেখানে ঝামেলা আছে। তাই ওষুধ কেনার আগে ফার্মেসি থেকে ইনভয়েস দেখে নেওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি দক্ষিণ বিভাগ) পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম। সম্প্রতি একের পর এক নকল ওষুধের চালান ও সরবরাহকারীরা ডিবির হাতের ধরা পড়ছে। সর্বশেষে শনিবার ডিএমপির গোয়েন্দা (ডিবি) লালবাগের কোতোয়ালি জোনাল টিম রাজধানীর মিটফোর্ড এলাকার বাবুবাজার সুরেশ্বরী মেডিসিন প্লাজারRead More


সরাইলে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধার মৃত্যু ,আহতঃ ১০

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১০জন আহত হয়েছেন এবং আয়েশা বেগম(৮০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। পূর্ব বিরোধকে কেন্দ্র করে আজ রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পানিশ্বর শোলাবাড়ি এলাকার দুলাল মেম্বারের পক্ষের লোকজন ও একই এলাকার ফরিদ মিয়ার পক্ষের লোকজনের মধ্যে পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন ব্যপক সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। সংঘর্ষ চলাকালেRead More


This site is protected by wp-copyrightpro.com