September, 2021
নবীনগরে তিতাসের নদীর জায়গা কৃষি জমি বন্দোবস্তের আবেদন করেই স্থায়ী ইমারত নির্মাণ
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর ইতিহাস আর ঐতিহ্যে ভরপুর হলেও ভূমিদস্যুদের থাবা থেকে কোনরকমেই মুক্তি মিলছে না নদীর প্রাণ, নদীর দেহ, নদীর ভাষা। নদীর পাড়ে বেড়ে উঠা ভূমিদস্যুদের দখলে তিতাস নদী আজ সংকীর্ণ হয়ে যাচ্ছে। অদ্বৈত্য মল্লবর্মণের জন্মভিটা শহরের তিতাসপাড়ের গোকর্ণঘাটের ঠিক অপর পাশেই রয়েছে নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর গ্রামটি। তিতাস নদীর কূল ঘেঁষে জনমানুষের বসবাস দীর্ঘকালের বলেই নদীতে তাদের সখ্যতা রয়েছে। তবে অনেকেই আবার নদীর পাড় দখল করে কৃষি জমি হিসেবে চাষ করে জীবন জীবিকা নির্বাহও করছে। অনেকে আবার নিজ দখলে থাকা নদীর পাড়টি কৃষি জমিRead More
মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহাম্মেদ আর নেই
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: নবীনগর পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.খাইরুল আমিনের পিতা বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দীন আহাম্মেদ(৮০) গতকাল শনিবার রাত ৮টা ৩০ মিনিটে ইন্তেকাল করিয়াছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) জানা যায়, শনিবার রাতে মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহাম্মেদ নবীনগর পৌর এলাকার কলেজপাড়ার তার নিজ বাড়িতে শ্বাসকষ্টের সমস্যা হয়ে হঠাৎ অসুস্থ হলে তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক মেয়ে ও চার ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ রবিবার বাদ জোহর নবীনগর সরকারি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমেরRead More
সরাইল বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ
মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যু সরবরাহ বন্ধ থাকার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুদ্ধ জনতা । শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব আহমেদ রাজ্জির নেতৃত্বে শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন ভুক্তভোগী জনগণ। এ সময় মহাসড়কের দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ। সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন ও খাটিহাতা হাইওয়ে থানার ওসি শাহজালাল আলম ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সান্তনা দিলে অবরোধ তুলে নেওয়া হয়। এ ব্যপারে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব আহমেদ রাজ্জি বলেন, বুধবার সকাল ১০টা থেকেRead More
কসবায় যুবদলের কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ সহ ঝাড়ু ও জুতা মিছিল
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা যুবদল ও পৌর যুবদলের পকেট কমিটি বাতিলের দাবীতে কসবা উপজেলা সদরে ঝাড়ু -জুতা মিছিল ও করেছেন যুবদলের নেতাকর্মীরা। শনিবার বেলা সোয়া ১১টার দিকে কসবা উপজেলা সদরের পুরাতন বাজার দলীয় কার্য্যালয়ের সামনে থেকে ঝাড়ু জুতা মিছিলটি বের হয়। পরে উপজেলা সদরের প্রধান -প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল চলাকালে বিক্ষোভ যুবদলের নেতাকর্মীরা বিএনপি নেতা কবীরের কুশপুত্তলিকা দাহ করেন। বিক্ষোভ মিছিলে কসবা উপজেলা যুবদলের সাবেক কমিটির আহবায়ক মো: কামাল উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রুবেল,সেলিম অপু , হেলাল মিয়া,গোলাম মোন্তফা,মানিকRead More
মেডিকেলে ভর্তির টাকা ফেরত পেল নৌকাডুবিতে মারা যাওয়া মেডিকেল শিক্ষার্থীর পরিবার
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া মেডিকেলশিক্ষার্থী আরিফ বিল্লাহর ভর্তি ফি ফেরত পেয়েছে তাঁর পরিবার। বৃহস্পতিবার সকালে রাজধানীর পান্থপথে গ্রীন লাইফ মেডিকেল কলেজের অধ্যক্ষের কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া মেডিকেলশিক্ষার্থী আরিফ বিল্লাহর ভর্তি ফি ফেরত পেয়েছে তাঁর পরিবার। বৃহস্পতিবার সকালে রাজধানীর পান্থপথে গ্রীন লাইফ মেডিকেল কলেজের অধ্যক্ষের কার্যালয়েছবি: সংগৃহীত ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া একটি বেসরকারি মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী আরিফ বিল্লাহর (২০) ভর্তি ফি ফেরত পেয়েছে তাঁর পরিবার। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর পান্থপথে অবস্থিত গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষের কার্যালয়ে তাঁর পরিবারের কাছে ভর্তি ফির ১৮ লাখ টাকার চেক হস্তান্তরRead More
ডিসেম্বরে সপ্তাহব্যাপী চক্ষু চিকিৎসা শিবির হবে
জাতীয় অন্ধকল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি (বিএনএসবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২১ গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনাতয়নে সংস্থার সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় মুজিবুর রহমান বাবুল, গোলাম মহিউদ্দিন খান খোকন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, সৈয়দ মিজানুর রেজা, হাজী মোঃ মহসিন, শেখ মোঃ মহসিন, জহিরুল ইসলাম ভূইয়া, স্বপন কুমার রায়, সাদেকুর রহমান শরিফ, এডঃ শাহনুর ইসলাম, মোঃ শাহ আলম, জায়েদুল হক, আলহাজ্ব ফারুক মিয়া, মোঃ শাহ আলম, খোকন কান্তি আচার্য্য, এম এ মালেক চৌধুরী, আশেকুর রহমান পাঠান, সালাউদ্দিন সরকার,Read More
বিজয়নগরে যুবকের লাশ উদ্ধার
বিজয়নগর সংবাদদাতা :: বিজয়নগরে কামাল মিয়া (৩৮) নামে এক যু্কের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার চম্পকনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ফয়েজ মিয়ার ছেলে। আজ ( ১৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার চম্পকনগর বাজার কবির এন্টারপ্রাইজের বিল্ডিংয়ের ছাদ থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বৃহষ্পতিবার সকালে স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মির্জা মোঃ হাছান জানান, লোকজন থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে এবং বিদ্যুৎ পৃষ্ট হয়েছে বলে ধারনাRead More
আখাউড়া প্রেসক্লাবের সভাপতি দুলাল সম্পাদক হান্নান
আখাউড়া প্রেসক্লাবের ৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় আখাউড়া উপজেলা সদরের সড়ক বাজারে প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ পরিষদের অধিবেশনে এ কমিটি গঠন করা হয়। অধিবেশনে সর্বসম্মতিক্রমে ভারতের ত্রিপুরার দৈনিক সংবাদের প্রতিনিধি দুলাল ঘোষকে সভাপতি ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি হান্নান খাদেমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া নতুন কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মনোনীত হয়েছেন কাজী সুহিন (বাংলাদেশের খবর), সহসভাপতি তাজবীর আহমেদ (আমাদের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি (ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম (প্রতিদিনের সংবাদ), দফতর ও প্রচার সম্পাদক নাজমুল আহমেদ খাদেম রনি (সময়েরRead More
নাওঘাট গ্রাম রাতে “শহর”
মোঃ তারিকুল ইসলাম সেলিম: আলোর ঝলমলে একটি গ্রাম নাওঘাট। আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে গ্রামটির অবস্থান। অত্যান্ত পরিচ্ছিন্ন, সুন্দর এই গ্রামে প্রচীনকাল থেকেই শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির ব্যাপক চর্চ্চা ছিল। গ্রামের মানুষ খুবই শান্তি প্রিয়। মানবিক ও সহমর্মিতার পরিবেশে সবাই বসবাস করে। সর্বত্রই গ্রামটির সুখ্যাতি রয়েছে। রাতের আঁধারে গ্রামের নান্দনিক সৌন্দর্য ফুটে ওঠে। কয়েক দশক আগে গ্রাম অঞ্চলে মানুষ বিদ্যুতের আলো পাওয়া তো দূরের কথা; মফস্বল শহরগুলোতেও বিদ্যুতের আলো পুরোপুরিভাবে পৌঁছাইনি। গ্রামের মতো শহরের বাড়িতে সন্ধ্যা নামলে হ্যারিকেনের চিমটা মুছার হিড়িক পড়ে যেত। সবার ঘরেই হ্যারিকেনে আলো জ্বলত। তখনকার সময় সামাজিক আচার-অনুষ্ঠানেRead More
সরাইলে স্কুল ছাত্রকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার এক
সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে রিয়াদ মৃধা (১৫) নামে এক এস এস সি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় ১ জনকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় রিয়াদের পিতা লিটন মৃধা ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন নোয়াগাঁও ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার সমুজ আলী মৃধার ছেলে মজনু মৃধা(৫৫) কালাগাজী মৃধা (৪৫)। মজনু মৃধার ছেলে সাব্বির মৃধা(২০)। ফারুক মৃধার ছেলে জাহাঙ্গীর মৃধা(৪০), এবং কবির মৃধা। পুলিশ গতকাল অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামি কালাগাজী মৃধাকে গ্রেফতার করে। উল্লেখ্যঃ গত শুক্রবার রাত ৮ টার দিকে নোয়াগাঁও ইউনিয়নের পশ্চিমRead More



















