Main Menu

September, 2021

 

বিজয়নগরে নৌ-দুর্ঘটনা রোধে মতবিনিময় সভা অনুস্টিত , তদন্ত কমিটি গঠন 

মো,জিয়াদুল হক বাবু :: বিজয়নগরে নৌ পথে নৌ- দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা অনুস্টিত হয়েছে।আজ সোমবার দুপুরে উপজেলা পরিসদ মিলনায়তনে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার এএইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলি, সাবেক চেয়ারম্যান এড,তানভীর ভুইয়া,উপজেলা আওয়ামীলীগ সভাপতি জহিরুল ইসলাম ভুইয়া,ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন, যুবলীগ সভাপতি রফিক মাষ্টার, সাধারণ সম্পাদক রাসেল খান প্রমুখ । সভায় উপজেলায় নৌ দুর্ঘটনা রোধে এসিল্যান্ড রাবেয়া আসফার সায়মাকে প্রধান  করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী ৫Read More


সরাইলে দীর্ঘদিন পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান

মোহাম্মদ মাসুদ, সরাইল। প্রায় দীর্ঘ দেড়বছর পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে খুলেছে সরাইলের সকল শিক্ষা প্রতিষ্ঠান। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয় সরাইলের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কর্মসূচি। এদিন শিক্ষার্থীদের মনে ছিল উৎসবমুখর পরিবেশ। উল্লেখ্যঃ মহামারি করোনা পরিস্থিতির কারণে গত বছরের মার্চ মাস থেকে সারাদেশে সরকারি নির্দেশনা মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ ছিল। সরাইল সরকারি কলেজ, সরাইল মহিলা কলেজ এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা যায়, সামাজিক দূরত্ব নিশ্চিৎ করে তাপমাপক যন্ত্রের মাধ্যমে তাপমাত্রা পরীক্ষা করে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করানো হয় শিক্ষার্থীদের।Read More


নবীনগরের রসুলপুরের খরস্রোতা তিতাস নদীর জায়গা দখল করে বসত বাড়ি নির্মান

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুলপুর গ্রামের তিতাস নদীর জায়গা দখল করে বেশ কয়েকটি বসতবাড়ি হতে দেখা গেছে। সরজমিনে গিয়ে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাশ্ববর্তী নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের আওতাধীন রসুলপুর গ্রামটি গড়ে উঠেছে তিতার নদীর পাড় ঘেসে। সেই তিতাস নদীটিকে গ্রাস করতে স্থানীয় কিছু অসাধু ব্যাক্তি নদীর পাড় ভরাট করছে। অনেকে নদীতে আর সি সি পিলারের ডালাই করে বসতবাড়ি নির্মান করছে। এতে করে খরস্রোতা তিতাস নদীটি দিনকে দিন তার নব্যতা হারাচ্ছে। স্থানীয়রা জানান, উপজেলার রসুলপুরের কিছু লোকজন তিতাস নদীটি ভরাটের মহাৎসবে মেতেছে। তাদের মধ্যে গ্রামটির বাসিন্দা আব্দুলRead More


আশুগঞ্জে ট্রেনের ধাক্কায় দুই ছেলেসহ পিতার মর্মান্তিক মৃত্যু, তদন্ত কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী দুই ভাইয়ের মৃত্যুর পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাদের বাবা সাদেক মিয়া (৫৫)।রোববার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে ভোরে উপজেলার তালশহর রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী দুই ভাইয়ের মৃত্যু হয়। নিহতরা হলেন- জেলার সদর উপজেলার রাজঘর এলাকার সাদেক মিয়ার ছেলে রুবেল (৩৩) ও পাবেল (২৩)। এই ঘটনায় সাদেক মিয়াসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি সিএনজি চালিত অটোরিকশাRead More


ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারে হাজতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মো. আশরাফুল ইসলাম (৩৫) নামে এক হাজতি মারা গেছেন। রবিবার (১২ সেপ্টেম্বর) ভোরে তার মৃত্যু হয়। জেলা কারাগারের চিকিৎসক ইনজামামুল হক সিয়াম এ তথ্য নিশ্চিত করেছেন। আশরাফুল ইসলাম জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট গ্রামের মৃত আলী মোহাম্মদের ছেলে। ইনজামামুল হক জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে বুকে ব্যথা অনুভব করলে আশরাফুলকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আশরাফুল গত ২৯ মে থেকে একটি মারামারির মামলায় কারাগারে ছিলেন।


নাসিরনগরে ধসে পড়েছে বিদ্যালয়ের নির্মাণাধীন ছাদ

নাসিরনগর উপজেলার একটি বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়েছে। শনিবার (১১ই সেপ্টেম্বর) এ ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীর কাছে মৌখিকভাবে অভিযোগ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। খোঁজ নিয়ে জানা গেছে, নাসিরনগর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৭০ লাখ টাকা ব্যয়ে জমির জুলিয়া ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ করছে। শুক্রবার (১০ই সেপ্টেম্বর) রাতে তিনতলা বিশিষ্ট ওই নতুন ভবনের ছাদের একাংশ হেলে পড়ে। এরপর শনিবার সম্পূর্ণ ছাদ ধসে পড়ে। নাসিরনগর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরেরRead More


কসবা নিমবাড়ী ফয়েজ হত্যার প্রধান আসামী ইয়াছিন গ্রেফতার

কসবা উপজেলার মূলগ্রাম ইউপির নীমবাড়ী গ্রামের ফয়েজ হত্যার প্রধান আসামী ইয়াছিনকে পুলিশের সহায়তায় গ্রেফতার করেছে সিআইডি ব্রাহ্মণবাড়িয়া। গত ১৩মাচ ২০২১ইং সকালে মৃতু লাবু মিয়ার ছোট ছেলে ফয়েজ মিয়াকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছিল। একই গ্রামের ইয়াছিন,সাক্কু মিয়া, জাকির হোসেনসহ অনেকেই। শনিবার রাতে গোপন সংবাদের ভিওিতে কসবা থানা পুলিশের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়ার সিআইডি ফয়েজ হত্যার প্রধান আসামী ইয়াছিনকে মন্দভাগ থেকে গ্রেফতার করেন। আজ সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। কসবা থানা অফিসার ইনচাজ মো:আলমগীর ভূইয়া গ্রেফতারের সত্যতা স্বীকার করেন।


নবীনগরে সেতুর নামকরনের দাবীতে মানববন্ধন

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তিতাস নদীতে নির্মিতব্য সেতুটি “মাহবুবুল আলম সেতু” নামকরণের দাবীতে মানববন্ধন করছে এলাকাবাসী। শনিবার বেলা ১২ টায় সচেতন নাগরিক সমাজ নবীনগর ও মাহবুবুল আলম স্মৃতি সংসদের যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তরা বলেন, প্রয়াত জননেতা মাহবুবুল আলম মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়ার কারনে পাক হানাদার বাহিনী তাঁর বাড়িঘর আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দেয়। এছাড়া তিনি সারাজীবন নবীনগর উপজেলা আওয়ামীলীগকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। তাঁরা আরও বলেন বর্তমান সরকার সারাদেশে প্রয়াত নেতাদের নামে বিভিন্ন স্থাপনার নামকরন করছেন,Read More


সরাইলে পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত

সরাইল প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে রিয়াদ নামে এক কিশোরকে ছুরিকাঘাত করা হয়েছে । শুক্রবার রাত ৮ টার দিকে নোয়াগাঁও পশ্চিম পাড়া লাকী হাজারি বাড়ির লিটন মৃধার ছেলে মোঃ রিয়াদ মৃধা (১৫) কে ঘর থেকে ডেকে নিয়ে কয়েক জন যুবক ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার রিয়াদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত অবস্থায় রিয়াদকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত কিশোরের পিতা লিটন মৃধা জানায়, গতরাত ৮টার দিকে তার ছেলেকে সমুজ আলীর ছেলে মোঃ কালাগাজী,Read More


সরাইলে ১২ ঘন্টা পর মরদেহ উদ্ধার

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে হাওড়ে ডুবে যাওয়ার ১২ ঘন্টা পর কমরুল ইসলাম (২২) নামের যুবকের মরদেহ উদ্ধার। নিহত কামরুল ইসলাম উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে। স্থানীয় সূত্র ও নৌকায় সাথে থাকা নবী হোসেন জানায়, গতকাল দিবাগত গভীর রাত আনুমানিক ৩ টার দিকে চার জন নৌকা নিয়ে মাঝ হাওড়ে মাছ ধরতে যায়। পরে রাতে তারা ঝড়ের কবলে পড়ে যায়। প্রচন্ড বৃষ্টি বাতাস ও বজ্রপাত শুরু হয়, এসময় তাদের নৌকায় বজ্রপাত হলে কামরুল নৌকা থেকে ছিটকে পরে যায়। তারা সকলে তখন ভয়ে হতভম্ব হয়ে পরে। এরপর তারা কামরুলRead More


This site is protected by wp-copyrightpro.com