Main Menu

September, 2021

 

রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাস এর সাপ্তাহিক মূলতবী সভা ও প্রথম বোর্ড মিটিং অনুষ্ঠিত

রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাস এর ৯৪৪ তম সাপ্তাহিক মূলতবী সভা ও প্রথম বোর্ড মিটিং ০৭ সেপ্টেম্বর, ২০২১ খ্রি. মঙ্গলবার রাত ৮ টায় কুমারশীল মোড়াস্থ দৈনিক দিনদর্পণ কার্যালয়ে স্ব-শরীরে এবং জুম অ্যাপসে ভার্চ্যুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের প্রেসিডেন্ট রোটারীয়ান সাংবাদিক মোঃ শাহজাদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্ব-শরিরে অংশগ্রহণ করেন চার্টার প্রেসিডেন্ট প্রফেসর মু. মজিবুর রহমান, রোটারীয়ান পিপি ইঞ্জিঃ আমান উল্লাহ্ বাহার, রোটারীয়ান পিপি গোলাম মোস্তফা, রোটারীয়ান পিপি আনিসুর রহমান, রোটারীয়ান পিপি আশরাফ আহমেদ, রোটারীয়ান হুমায়ুন কবির, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারীয়ান ডাঃ মোস্তাফিজুর রহমান খান বিপ্লব, রোটারীয়ান মাসুদ আলRead More


ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে মাসব্যাপী মশক নিধন কর্মসূচীর অংশ হিসেবে

শিক্ষা প্রতিষ্ঠানে মশক নিধন অভিযান অব্যাহত থাকবে

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় মশার উপদ্রব কমাতে ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই মশক নিধন অভিযান পরিচালনা শুরু করা হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ও নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়। বেলা ১১টায় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের আশ-পাশে মশক নিধন অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন পৌর সচিব মোঃ সামছুদ্দিন, হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ গোলাম কাউছার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাহিদুল ইসলাম প্রমুখ। পরে বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়াRead More


ব্রাক্ষনবাড়িয়ার বিজয়নগরে ভূমি অফিস উদ্বোধন

বিজয়নগর প্রতিনিধি :: বিজয়নগরে বুধন্তি ভূমি অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।আজ বুধবার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ভূমি মন্ত্রণালয় আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠান থেকে ভূমি ভবন ছাড়াও উপজেলা ও ইউনিয়নের ভূমি অফিস, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম এবং ভূমি ডাটা ব্যাংকের উদ্বোধন করেন।এসময় ইউনিয়ন ভূমি অফিস ঝাকঁজমক ভাবে অনুস্ঠান টিকে প্রদর্শন করেন। এসময় উপস্তিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রাবেয়া আসফার সায়মা, ভুমি অফিসার কাজল কুমার বনিক,বুধন্তি ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিতু মিয়া, চান্দুরা ইউপি চেয়ারম্যান শামিউলRead More


করোনার টিকা দ্রুত পাবে বাংলাদেশ : ভারতীয় হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ভারতে করোনাভাইরাসের টিকার উৎপাদন বেড়েছে। আশা করছি যেভাবে অক্সিজেন রফতানি শুরু হয়েছে, তেমনি টিকা রফতানিও দ্রুতই শুরু করা হবে। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান হাইকমিশনার। ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ কাজে কিছুটা দেরি হচ্ছে। তাছাড়া কিছু আর্থিক সমস্যাও রয়েছে। ভারতের অংশের কাজ এগিয়ে গেছে। বাংলাদেশ অংশে কিছু কাজ বাকি আছে। আশা করি আগামী বছরের প্রথম ২/৩ মাসের মধ্যে রেলপথ নির্মাণ শেষRead More


আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন খোকনের ছোটভাই এড.লিটনের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়াপৌর মেয়র নায়ার কবিরের শোক

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকনের ছোট ভাই, একসময়ের সক্রিয় ছাত্রলীগ কর্মী এড. শফিউদ্দিন আহমেদ খান লিটন এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি নায়ার কবির। এক বিবৃতিতে তিনি প্রয়াত লিটনের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার- পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। (প্রেস বিজ্ঞপ্তি)


নবীনগরে নব-নির্মিত উপজেলা ভূমি অফিস উদ্বোধন

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ৮ সেপ্টেম্বর বুধবার সকালে গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্স এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নব নির্মিত ভূমি অফিস এবং নবীনগর সদর ইউনিয়ন, বিটঘর,নাটঘর ও বড়াইল ইউনিয়ন ভূমি অফিসের নব-নির্মিত ভবনের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী নব-নির্মিত ভবনগুলোর শুভ উদ্বোধন ঘোষণা দেওয়ার পর নবীনগর উপজেলা ভূমি অফিস এর উদ্বোধনের ফলক উন্মোচন করেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির। সাংবাদিক আবদুল হাদি, মনির হোসেন, সফিকুল ইসলাম বাদল, এস এ রুবেল জসিম উদ্দিন,Read More


কসবায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। বুধবার দুপুরে কসবা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলা পরিষদ গিয়ে শেষ হয়। কসবা উপজেলা নিবাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ ভাইস চেযারম্যান মো:মনির হেসেন । বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দীকি,কসবা উপজেলা শিক্ষা অফিসার নাছিমা আক্তার,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রেসক্লাব সভাপতি আব্দুল হান্নান। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিকRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু-চিকনগুনিয়া রোধে মাসব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পৌরসভার কর্মীদের পাশাপাশি আমাদেরও নিজ বাড়ির আঙ্গিনা পরিছন্ন রাখতে হবে — পৌর মেয়র নায়ার কবির

ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে মাসব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় পৌরশহরের পাইকপাড়া এলাকায় মশক নিধন ওষুধ ছিটানোর মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার এ অভিযানের উদ্বোধন করে পৌর মেয়র নায়ার কবির। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, শেখ মোঃ মাহফুজ মিয়া, মিজানুর রহমান, মোঃ আবদুল মালেক, মোঃ ফারুক মিয়া, নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম কাউছার, সহকারী প্রকৌশলী কাউছারRead More


নবীনগর থানার সামনে থেকে এক মুক্তিযোদ্ধার স্ত্রী’র সন্মানী ভাতা কেড়ে নিলেন ছিনতাইকারী

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরের থানা গেইটের সামনে থেকে প্রশাসনের নাকের ডগায় ফুলচাঁন বেগম(৬০) নামে এক বৃদ্ধার কাছ থেকে মুক্তিযোদ্ধার সন্মানি ভাতা ছিনিয়ে নিলেন ছিন্তাইকারী। আজ ৬ সেপ্টেম্বর দুপুর সারে বারোটার দিকে এ ঘটনা ঘটে। ফুল চাঁন বেগম নবীনগর পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের আলিয়াবাদ গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুমের স্ত্রী। সূত্রে জানা যায়, পৌর এলাকার আলিয়াবাদ গ্রামের মরহুম বীর মুক্তিযুদ্ধা আব্দুল কাইয়ুমের স্ত্রী ফুলচান বেগম আজ ৬ সেপ্টেম্বর সোমবার দুপুর সারে বারোটার দিকে সদর বাজারের সোনালী ব্যাংক থেকে ১৩ হাজার ৯শ টাকা মুক্তিযোদ্ধার সন্মানি ভাতা তুলে বাড়িRead More


পাসপোর্ট অফিসে দালাল চক্রের ৯ সদস্য র‌্যাবের হাতে আটক

পাসপোর্ট অফিসের দালাল চক্রের ৯ সদস্যকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প সদস্যরা। তারা পাসপোর্ট অফিসের দালাল চক্রের সক্রিয় সদস্য। এ সকল দালারা সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগে দালাল চক্রের ৯ সদস্যকে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা। রবিবার রাত সাড়ে নয়টায় লিখিত বক্তব্যে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মোহাম্ম আক্কাছ আলী গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসের সামনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে দালাল চক্রের সদস্য মোঃ সুজন মিয়া, মোঃ সোহাগ মিয়া, মোঃ মোজাম্মেল, মোঃ রাসেলRead More


This site is protected by wp-copyrightpro.com