Main Menu

সরাইলে পাঠাগারের উদ্যোগে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ, সরাইল : জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আলহাজ্ব আজদু মিয়া স্মৃতি গনপাঠাগারের উদ্যােগে পুরুস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় সরাইল উপজেলা মিলনায়তনের কক্ষে এর আয়োজন করা হয়। আলহাজ্ব আজদু মিয়া স্মৃতি গনপাঠাগারের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে উনুষ্টানের সূচনা হয়।

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল, সহকারি কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ, সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, সরাইল উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. হুমায়ুন কবির, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো.আইয়ুব খান, সাংবাদিক জুলকার নাঈন, মোহাম্মদ মাসুদ, মো মুরাদ খান মো, শরিফ উদ্দিন ও নারায়ন চক্রবর্তী প্রমুখ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares