Main Menu

বিএনপি ক্ষমতায় আসার পরেই হত্যার রাজনীতি শুরু করে-আইনমন্ত্রী

[Web-Dorado_Zoom]

বিএনপির রাজনীতি হচ্ছে মিথ্যা ও হত্যার রাজনীতি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ১৯৭৫’এর পর বিএনপি ক্ষমতায় এসে হত্যার রাজনীতি শুরু করে। হত্যার পর মিথ্যাচারের রাজনীতি এটাই তাদের আর্দশ। এর ধারাবাহিকতায় বজায় রেখে তারা ২০০১ সালে ক্ষমতা দখল করার পর তারা বাংলার জনগণের উপর প্রতিশোধ নিতে ঝাপিয়ে পড়ে। আওয়ামীলীগের ভাই, বোন, পরিবার কাউকে তারা বাদ দেয়নি। প্রধানমন্ত্রীকে হত্যার জন্য ১৯ বার চেষ্টা প্রতিবারই তিনি বেঁচে যান। আপনারা ২০০৬ সালে প্রহসন দেখেছেন। এসব কিছু বিএনপির আর্দশে লেখা তারা এ ছাড়া অন্য কিছু করতে পারে না। তিনি শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনের আখাউড়া উপজেলা আওয়ামীলীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলার মানুষ শেখ হাসিনা সরকারের শুধু উন্নয়ন নয় রাজনীতিতে শান্তিও দেখেছে। আমরা এই রাজনৈতিক শান্তি অব্যাহত রাখতে চাই। আমরা জনগনের কাছে তাদের প্রাপ্য ভোটাধিকার পৌছে দিয়েছি, ২০২৪ সালের সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে তা আবারো প্রমাণ করব। কেউ যাতে জনগনের ক্ষতি করতে না পারে সেজন্য তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বাান জানান। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares