Main Menu

বিজয়নগরে ডুবে যাওয়া ট্রলার উদ্ধার 

[Web-Dorado_Zoom]
বিজয়নগর  সংবাদ দাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে। লইসকা বিলে ডুবে যাওয়া সেই ট্রলারটি অবশেষে উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকালে ডুবে যাওয়ার ৪২ ঘণ্টা পর  বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিস ট্রলারটিকে পানির নিচ থেকে উদ্ধার করে।ট্রলারের ভেতরে আর কোনো মরদেহ পাওয়া যায়নি বলে জানিয়েছে উদ্ধারকারী দল। এর মধ্য দিয়ে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার অভিযান শেষ হয়েছে।
ট্রলারডুবির ঘটনায় মোট ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।ব্রাহ্মণবাড়িয়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের যৌথভাবে ডুবে যাওয়ার ট্রলারটিকে উদ্ধার করে। ট্রলারের ভেতরে কোনো মরদেহ পাওয়া যায়নি।এর আগে গত শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টায় বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লইসকা বিলে একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষে অপর একটি যাত্রীবোঝাই ট্রলার ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারটি বিজয়নগরের চম্পকনগর নৌকাঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার নৌকাঘাটের দিকে যাচ্ছিল।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares