Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় অনাড়ম্বর আয়োজনে মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

[Web-Dorado_Zoom]

বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। এ উপলক্ষে রোববার বিকেলে শহরের সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে জেলা মহিলা আওয়ামীলীলীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য উন্মে ফাতেমা নাজমা বেগম ( শিউলী আজাদ)। জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেহানা আক্তার রানী, জেলা মহিলা আওয়ামীলীগের কোষাধক্ষ্য আনার কলি ও জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবিয়া আক্তার রাখি প্রমুখ।

এতে বক্তৃতায় উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ) বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় নারী নেতৃত্বকে প্রধান্য দিয়ে আসছেন। আমাদের সংসদীয় স্পিকার ও শিক্ষা মন্ত্রীসহ অনেক নারী সাংসদ রয়েছেন। নারীরা এখন আর পিছিয়ে নেই। সকল ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ নারী নেতৃত্ব বিকাশে কাজ করে যাচ্ছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares