Main Menu

Monday, July 29th, 2019

 

ব্রাহ্মণবাড়িয়ার নবাগত পুলিশ সুপারের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

জনাব মোহাম্মদ আনিসুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলায় গত ২৭/০৭/২০১৯খ্রিঃ তারিখ পুলিশ সুপার হিসেবে যোগদান করার পর অদ্য ২৯/০৭/২০১৯খ্রিঃ সোমবার পুলিশ সুপার কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার সম্মেলন কক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি জেলার বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হয়ে বলেন শহরকে নিরাপদ করার জন্যে নাগরিক তথ্য সংগ্রহ করা হবে। মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেব্যবস্থা নিশ্চিত করা হবে। তিনি অসামাজিক কার্যকলাপ,ইভটিজিংসহ অন্যান্য অপরাধ রোধেও পদক্ষেপ নেয়ার কথা জানান। সমাজের লোকজনকে অপরাধ দমনে এগিয়ে আসার আহবান জানান। তিনি আরো বলেন, মাদকের বিষয়ে পুলিশ জিরো টলারেন্স দেখাবে। মাদক চোরাচালানী-ব্যবসায়ী কাউকে ছাড়া হবেনা। সবাইকে আইনেরRead More


নাসিরনগরে বাবার হাতে ছেলে খুন

নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নে মাদকাসক্ত পিতার হাতে স্কুল পড়ুয়া ছেলে খুন হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি গত রবিবার রাত অনুমানিক ৯ ঘটিকার সময় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে। জানা গেছে নিহতের নাম মোঃ মুরছালিন (১২)। সে ৫ম শ্রেণি পড়ুয়া ছাত্র। ঘাতক পিতার নাম মোঃ মোশাহিদ মিয়া। মোশাহিদ মাদকাসক্ত ও চুরি ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিল। মোশাহিদ ও তার স্ত্রী হাসিনার মাঝে দীর্ঘ দিন যাবৎ মনোমালিন্য চলছিল। ঘটনার দিন ঘাতক পিতা মোশাহিদ সুকৌশলে পুত্র মুরছালিনকে ধারালো ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করে বাড়ীর পশ্চিম পাশে কবরস্থানের নিকট পানিতে কচুরীRead More


জাতীয় শোক দিবসে জেলা আওয়ামী লীগ প্রণিত মাসব্যাপী কর্মসূচীর উদ্বোধনী দিনে

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা শহরের মধ্যপাড়া পোয়া পুকুরের কুচুরিপানা ও ময়লা আবর্জনা পরিস্কার করবে

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০১৯ উদযাপন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ প্রণিত মাসব্যাপী কর্মসূচীর উদ্বোধনী দিনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আয়োজনে দীর্ঘদিনের সমস্যাজনিত মধ্যপাড়া পোয়া পুকুরে কুচুরিপানা ও ময়লা আবর্জনা পরিস্কারের জন্য পৌরসভা কার্যালয়ে এক সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, পৌর কাউন্সিলর আবুল বাশার, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, কাউন্সিলর মুফতি মকবুল হোসাইন,Read More


This site is protected by wp-copyrightpro.com