Main Menu

বিজয়নগরে চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে জরিমানা

[Web-Dorado_Zoom]
বিজয়নগর সংবাদদাতা   : আসন্ন বিজয়নগর  উপজেলা  পরিষদ নির্বাচনে আচরণ বিধি  ভঙ্গের  অভিযোগে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।আজ শুক্রবার  বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাচনী আচরণ বিধির  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক। এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক বলেন,আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আল জাবের জাবেদ জয়ের সমর্থনে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান রাজবি মোটর সাইকেল শোভাযাত্রা বের করে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে প্রচারণা চালিয়েছে।তাই উপজেলা পরিষদ নির্বাচনী  (আচরণ বিধিমালা) ২০১৬ এর সংশ্লিষ্ট বিধি লঙ্ঘনের অপরাধে ৩০  হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং প্রার্থী ও সমর্থকদের  নির্বাচনী আচরণ বিধি মেনে চলতে বলা হয়েছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares