Main Menu

May, 2024

 

স্থগিত হওয়া কুটি ইউপি নির্বাচন রোববার

রুবেল আহমেদ ॥ কসবায় রোববার (২৬ মে) অনুষ্ঠিত হচ্ছে স্থগিত হওয়া কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন। ১১টি কেন্দ্রে শুধুমাত্র চেয়ারম্যান পদে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। শনিবার ২৫ মে নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা ও কর্মচারীরা নির্বাচনী সরঞ্জামাদী নিয়ে কেন্দ্রে পৌছে গেছেন। নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা। ১১টি কেন্দ্রকেই অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে কাজ করছেন নির্বাচন কমিশন। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে ৬ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ দায়িত্ব পালন করবেন তিন শতাধিক আইনশৃঙ্খলা বাহীনির লোকজন। প্রসংগত, গত ২৮ এপ্রিল কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনRead More


নবীনগরে অবসরপ্রাপ্ত সৈনিক কল্যান সমিতির উদ্যোগে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এইচ এম আল-আমিন আহামেদের মতবিনিময় সভা

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার  অবসরপ্রাপ্ত সৈনিক কল্যান সমিতির উদ্যোগে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এইচ এম আল-আমিন আহামেদের মোটরসাইকেল প্রতিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত। আজ বৃহস্পতিবার দুপুরে নবীনগর সদর বাজারের সালাম রোডে অবস্থিত সৈনিক হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত সৈনিক কল্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু জাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: কামাল উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা,  কেন্দ্রীয় যুবলীগ সদস্য ও উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী এইচ এম আল-আমিন আহামেদ। এসময় উপস্থিত অবসরপ্রাপ্ত সৈনিকরা বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবেRead More


উপজেলা নির্বাচন

কসবায় মিলেমিশে কাজ করার প্রত্যয়ে বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিল ও সংবাদ সম্মেলন

কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থী ছাইদুর রহমান স্বপনের সমর্থকদের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কসবা পৌর শহরের সুপার মার্কেট চত্তর থেকে বিজয় মিছিটি বের হয়ে শান্তিপুর্ণভাবে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে বিজয়ী প্রার্থী ছাইদুর রহমান স্বপন উপজেলার সকল শ্রেনী পেশার মানুষের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন। এসময় যারা উপজেলা নির্বাচনে তাকে বিজয়ী করতে তার জন্য নিরলস শ্রম দিয়েছেন তাদের প্রতি ও সকল ভোটারদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে তিনি জনাকীর্ণ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে বলেন,Read More


সরাইলে ফেইসবুক পোষ্টে হুইলচেয়ার পেলেন হতদরিদ্র পা হারা উসমান গনি।

মোহাম্মদ মাসুদ, সরাইল।হতদরিদ্র মো, উসমান গনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা’র কালিকচ্ছ ইউনিয়নের চাকসার গ্রামের মো, রহিম আলীর ছেলে। আজ সকাল ১১টায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো, মুজিবুর রহমান সাংবাদিক মাসুদ কে ফোন দিয়ে হুইলচেয়ার দেয়ার কথা বলেন। পরে তার ছেলে মো, আতিকুর রহমান কে সঙ্গে নিয়ে হুইলচেয়ার টি পা হারা হতদরিদ্র  মো, উসমান গনি কে উপহার দেন। গত শনিবার সাংবাদিক মাসুদ তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে কালীকচ্ছ ইউনিয়নের চাকসার গ্রামের হতদরিদ্র মো.ওসমান গনি কে নিয়ে একটি মানবিক আবেদন লিখে পোষ্ট করেন, সেই পোষ্ট দেখে হুইলচেয়ার দিতে এগিয়ে আসেন কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামীRead More


কসবায় উপজেলা নির্বাচনে অনিয়মের অভিযোগ: ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় ভোট গ্রহনের দাবী পরাজিতদের

কসবা প্রতিনিধি ॥  ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে কসবার ৩৮ টি কেন্দ্রে বিভিন্ন অনিয়ম ও এজেন্টদের বের করে দিয়ে নির্বাচনী কাজে দায়িত্বে থাকা কর্মকর্তাদের সহযোগিতায় ভোট কেটে নেওয়ার অভিযোগ এনেছেন পরাজিত চেয়াম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী। আজ বুধবার বেলা দেড়টার দিকে চেয়ারম্যান প্রার্থী আইনমন্ত্রীর সাবেক এপিএস, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. রাশেদুল কাওসার ভূইয়ার কসবাস্থ বাস ভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় ভোট গ্রহনের দাবী জানিয়েছেন। সংবাদ সম্মেলনে রাশেদুল কাওসার ভূইয়া বলেন,Read More


আখাউড়ায় মনির-শাপলু-রোকসানা বিজয়ী

আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোঃ মনির হোসেন। তিনি মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ঘোড়া প্রতিকে ২৮ হাজার ৩০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মনির উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও মোগড়া ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন ভূঁইয়া আনারস প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৫৬৩ ভোট। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় ৪৬ টি কেন্দ্রের ফলাফল ঘোষনা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। ঘোষনায় বেসরকারী ভাবে চেয়ারম্যান পদে মোঃ মনির হোসেনকে বিজয়ী করা হয়েছে। উপজেলা ভাইসRead More


কসবায় চেয়ারম্যান ছাইদুর রহমান স্বপন ও ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম

রুবেল আহমেদ : কসবা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ছাইদুর রহমান স্বপন। তিনি মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে কাপ-পিরিচ প্রতিকে ৮৫ হাজার ৯৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি কসবা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রাশেদুল কাউছার ভূইয়া আনারস প্রতিকে পেয়েছেন ৩৯ হাজার ৯৫৭ ভোট। মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় ৮৩টি কেন্দ্রের ফলাফল ঘোষনা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তার। ঘোষনায় বেসরকারী ভাবে চেয়ারম্যান পদে কসবা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. সাইদুর রহমান স্বপনকে বিজয়ী করা হয়েছে। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৭৬ হাজার ৫৫৬Read More


কসবায় অধিকাংশ কেন্দ্রে অনিয়ম ॥ পুনরায় ভোট গ্রহনের দাবী জীবনের

রুবেল আহমেদ : কসবা উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে আনারস প্রতীকের প্রতিদ্বন্ধি প্রার্থী রাশেদুল কাওসার জীবনের এজেন্টকে বের করে দেওয়া, প্রিজাইডিং কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখা, জাল ভোট প্রদান করা এবং সহকারী প্রিজাইডিং অফিসারের টেবিলে বান্ডিল থেকে ব্যালট পেপার ছেড়ার আগেই সীল মারাসহ নানা অভিযোগ ও অনিয়মের মাধ্যমে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। জাল ভোট দেওয়ার অভিযোগে কয়েকটি কেন্দ্রে ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। ভোট কেন্দ্রের অনিয়মের অভিযোগ এনে আনারস প্রতীকে প্রার্থী বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাশেদুল কাউছার ভূইয়া জীবন নির্বাচন কমিশনের নিকট ভোট স্থগিত করেRead More


কসবায় আতংকে চেয়ারম্যান প্রার্থী ॥ সুষ্ঠ নির্বাচন নিয়ে শংকায় সংবাদ সম্মেলন

কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা নির্বাচনে আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রাশেদুল কাওসার ভূইয়া প্রতিপক্ষ কাপ পিরিচ প্রতীকে চেয়ারম্যান প্রার্থীর সমর্থিদের দ্বারা যে কোন সময় হামলার শিকার হতে পারেন বলে আশংকা করছেন। তাঁর কর্মী-সমর্থকদের মারধোরসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। রোববার রাতে তার বিশ্বস্ত কর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখমপ্রাপ্ত করেছে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীর লোকজন। নির্বাচনী মাঠে সমতা নেই এমন অভিযোগ এনে আজ সোমবার বেলা দেড়টার দিকে তাঁর কসবাস্থ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন। এসময় তিনি প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী ও নির্বাচন কমিশনারের নিকট শতভাগ সুস্থ নির্বাচনের দাবী জানান।Read More


নবীনগরে বিদ্যালয়ের ছাদ ধসে ২ শিক্ষক আহত

মিঠু সূত্রধর পলাশ : নবীনগর উপজেলার সাতমোড়া উচ্চ বিদ্যালয়ের একটি বহুতল ভবনের ছাদের কয়েকটি অংশ ধসে ২ শিক্ষক আহত হয়েছে। রোববার (১৯ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুই শিক্ষক হলেন- অত্র বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক রফিকুল ইসলাম ও শরীর চর্চা শিক্ষক মো. আল আমিন। আহত ২ শিক্ষকের একজনের মাথায় এবং অপর একজন হাতে গুরুতর জখম হয়। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। জানা যায়, বিদ্যালয়ের দক্ষিণ পশ্চিম পাশের বহুতল ভবনটির শিক্ষকদের অফিস কক্ষ সহ বেশ কয়েকটি ক্লাস রুমের ছাদও ইতিমধ্যে ধসে পড়েছে। ভবনটি জরাজীর্ণ হওয়াই যেকোন মুহুর্তেRead More


This site is protected by wp-copyrightpro.com