Main Menu

কসবায় সম্পদ বন্টনের জের ধরে স্বামীর হাতে স্ত্রী খুন ॥ স্বামী আটক

[Web-Dorado_Zoom]

কসবা প্রতিনিধি ॥ কসবায় সম্পদ বন্টনের জের ধরে বৃদ্ধ স্বামী আবদুর রহিম (৭৫) এর ছুরিকাঘাতে সালেহা (৬০) খাতুন নামে বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) সকালে উপজেলার খাড়েরা ইউনিয়নের দেলী গ্রামে এ ঘটনা ঘটে। আবদুর রহিম দেলী গ্রামের মৃত সবর আলীর ছেলে। ঘটনার পর আবদুর রহিমকে আটক করেছেন এবং নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত মেয়ে রোকেয়া বেগম (৩৮) কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার সকালে বৃদ্ধ আবদুর রহিম ছেলে মেয়েদের সম্পদ বন্টন নিয়ে তার মেয়ে রোকেয়ার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে পড়েন। পরে শরীরের রাগ সামলাতে না পেরে হাতের কাছে থাকা ছুরি দিয়ে মেয়েকে আঘাত করতে গেলে মেয়েকে বাঁচাতে গিয়ে মা সালেহা বেগম এসে সামনে দাঁড়ায়। আবদুর রহিমের ছুরিকাঘাতে মা- মেয়ে দুজনই গুরুতর আহত হয়। তাদের আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে মা-মেয়েকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। কুমিল্লা নেয়ার পথে মারা যায় বৃদ্ধা সালেহা বেগম। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাজু আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বৃদ্ধ আবদুর রহিমকে আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares